মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল আমিনকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় দুই দফা দাবির তাৎক্ষণিক বাস্তবায়ন ঘটেছে। অভিযুক্তদের সহযোগী মোঃ রাব্বি ইসলামকে ডিমলা থানা পুলিশ গ্রেফতার করেছে।

এছাড়া, গুরুতর আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রশাসন ২০ হাজার টাকা নগদ সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

স্থানীয় ছাত্ররা জানান, “আল আমিনের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার চিকিৎসা খরচ বহনের পদক্ষেপ প্রশাসনের জন্য প্রশংসনীয়। তবে, এখনও তিনটি গুরুত্বপূর্ণ দাবি প্রক্রিয়াধীন রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি।”

অভিভাবক ও স্থানীয়রা জানিয়েছেন, “বাচ্চাদের নিরাপত্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রশাসনের দায়িত্ব। আশা করছি বাকি দাবিগুলোও দ্রুত বাস্তবায়ন হবে।”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version