নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে একটি নোয়াহ (NOAH) গাড়ি থেকে ৫৬ কেজি গাঁজাসহ দুজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত দুই মাদককারবারি হলেন- কিশোরগঞ্জ জেলার বিজয় মিয়া (২৬) এবং নরসিংদী জেলার শিফন মিয়া (২২)। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল অনুমান ৭টা ৫ মিনিটের দিকে র্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন মুসল্লী এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় শুক্রবার (১৩ মার্চ) সকালে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পেশায় কৃষক এবং অপরজন রাজমিস্ত্রি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) বাড়ির পাশে নলচিটি হাওড়ে গরুকে ঘাস খাওয়াতে যান। এ সময় হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে হাওরেই অবস্থান করছিলেন। বৃষ্টির মাঝেই হঠাৎ তীব্র বজ্রপাতে তিনি মারাত্মক আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। বৃষ্টি কিছুটা কমলে হাওড়ে থাকা অন্য কৃষকরা সুদিন সরকারকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই হ্যান্ডট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় নিহত মো. সজুদুল হক (৫৮) পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আহতরা হলেন- পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আহত শিশু আনাস নিহত সজুদুল হকের মেয়ের দিকের নাতি। শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন…
শেখ শামীম: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তিনি এ পদে নির্বাচিত হন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা নেত্রকোনাসহ কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, স্বাধীনতার পর এই প্রথম নেত্রকোনা-১ আসন থেকে কেউ জাতীয় সংসদের এত গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। যা পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত গর্বের। ব্যারিস্টার কায়সার কামালের জনপ্রতিনিধিত্বের পেছনে রয়েছে এক দীর্ঘ পারিবারিক ইতিহাস। তার বাবা প্রয়াত মোস্তফা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও উপকারভোগীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চাল নিতে এসে অনেক কার্ডধারী চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। শুধু তাই নয়, জনপ্রতি ১০ কেজি বরাদ্দের স্থলে প্রায় দুইশো গ্রাম করে চাল কম দেওয়া এবং ইউপি সদস্যদের বিরুদ্ধে উপকারভোগীদের স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আসমা ইউনিয়নে প্রায় তিন হাজার উপকারভোগীর মাঝে এই চাল বিতরণের কথা ছিল। কিন্তু বিতরণ চলাকালে অনেকেই চাল পাননি। জানা যায়, বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ করছেন, ময়না মেম্বারসহ অন্যান্য ইউপি সদস্যরা তাদের কাছ থেকে স্লিপ নিয়ে তা…
শেখ শামীম: নেত্রকানার দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়ন কর্মকাণ্ড এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যা আগামী ২০ থেকে ৩০ বছর পরও মানুষ মনে রাখবে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এরআগে গতকাল বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ঢাকাস্থ ‘সুসঙ্গ দুর্গাপুর সমিতি’ এবং ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সুসঙ্গ’ এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে ‘দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছিলেন। ভূমি প্রতিমন্ত্রী হিসেবে এটি ছিল তার নির্বাচনী এলাকা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন নেত্রকোনার বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। বৃহস্পতিবার (১২ মার্চ, ২২ রমজান) নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। মাহফিলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন খান রনি গণমাধ্যমকর্মীদের ‘সমাজের বিবেক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “সাংবাদিকবৃন্দ সমাজ বিবেকের স্থান নিয়ে বসে আছেন। আপনাদের চোখ দিয়ে মানুষ পৃথিবীকে নতুনভাবে দেখে।” বক্তব্যের এক পর্যায়ে তিনি তার পিতা, নেত্রকোনার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের স্মৃতিচারণ করেন। তিনি তার পিতা, নিজের এবং তার পরিবারের জন্য উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় সাত বছর বয়সী প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের মর্মান্তিক ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রায় আড়াই মাস পর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের কারণে সৃষ্ট মারাত্মক ইনফেকশনে শিশুটির জরায়ু কেটে ফেলতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা। ফলে, শিশুটি ভবিষ্যতে আর কখনোই মা হতে পারবে না বলে জানিয়েছেন তার পরিবার। অমানবিক এমন ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের শাসনউড়া গ্রামে। অভিযুক্ত কিশোরের নাম নুরজামাল (১৬)। সে একই এলাকার নিজামউদ্দিনের ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী চাচা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) বারহাট্টা থানার ওসি মো. নাজমুল হাসান মামলা দায়েরের…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নেত্রকোনা কার্যালয়ে সরকারি মালামাল চুরির এক বিশাল সংঘবদ্ধ সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। স্টোর কিপার, লাইনম্যান এবং কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দীর্ঘদিন ধরে চলছে মূল্যবান সরকারি তার (এইচটি লুপ ক্যাবল) চুরির মহোৎসব। চুরির প্রতিবাদ করতে গিয়ে এবং চোরাই মাল বহন করতে অস্বীকৃতি জানানোয় অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন শেখ মো. রোমান সারোয়ার নামের এক অস্থায়ী চালক। অন্যদিকে, চুরি করা তারের কভার ছাড়িয়ে তামার অংশ বের করার স্থিরচিত্র এবং চালকের স্বীকারোক্তিমূলক ভিডিও (রাজস্বাক্ষী) ফাঁস হলেও নির্বিকার কর্তৃপক্ষ। বরং চুরির ঘটনা পুরোপুরি অস্বীকার করছেন খোদ নির্বাহী প্রকৌশলী। চুরির এত বড় ঘটনা ঘটার পরও এখন পর্যন্ত থানায় কোনো…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আলকাজ মিয়াকে মাত্রাতিরিক্ত চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আসামির নাম মো. মজিদুল ইসলাম ওরফে বিক্কু (৩৪)। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি (২০২৬) প্রতিদিনের মতোই নিজের অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন চালক আলকাজ মিয়া। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্রের সদস্যরা যাত্রীবেশে তার অটোতে ওঠে। একপর্যায়ে তারা আলকাজকে কৌশলে মাত্রাতিরিক্ত চেতনানাশক দ্রব্য সেবন করায়। তিনি অচেতন…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটাতে নেত্রকোনায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ‘সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম’ এর আওতাভুক্ত দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে বিশেষ ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আনন্দঘন ইফতার আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সাথে সরাসরি অংশ নেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস আহমেদ এবং নেত্রকোনা সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তারেক হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক স্থানীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মো. ইউসুফ খাঁ। তিনি বারহাট্টা উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং আসমা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য (মেম্বার)। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ (কমল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে…
জামালপুর প্রতিনিধি: জামালপুরে স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের (গণধর্ষণ) চাঞ্চল্যকর মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিল। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি হলো- জামালপুর সদর উপজেলার পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মনছুর আলী এবং শফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন। অন্যদিকে, এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জামাল উদ্দিনের…
নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলার প্রধান আসামিসহ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। তারা হলেন- ধর্ষণ মামলায় গ্রেফতার মো. আকাশ মিয়া প্রকাশ সুমন (২৫) এবং সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী ওরফে আলী হাসান। বুধবার (১১ মার্চ) দুপুর ১টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরতি এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল মঙ্গলবার ময়মনসিংহের ভালুকা এবং গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ-এর আভিযানিক দল। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির নাম মো. আকাশ মিয়া প্রকাশ সুমন (২৫)। তার…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আসন্ন ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মাল্টিপারপাস হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা খাতুন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সভায় আসন্ন দিবস দুটিকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ এবং তা সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ভূমি অফিসে জমি খারিজ (নামজারি) করে দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় সালাউদ্দিন নামের এক দালালকে ধরেছেন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মো. মিজানুর রহমান। পরে নিজ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে দালালের কাছ থেকে ভুক্তভোগী নারীর ছয় হাজার টাকা জনসম্মুখে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন তিনি। বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে এসিল্যান্ডের সাথে কথা বলে এতথ্য নিশ্চিত হওয়া গেছে। এরআগে গতকাল মঙ্গলবার টাকা ফেরতের ব্যবস্থা করেন তিনি। জানা যায়, ভুক্তভোগী নারীর নাম মঞ্জুরা খাতুন। তিনি জমি খারিজ করার কাজে দুর্গাপুর সাব-রেজিস্ট্রি অফিস এলাকার এক ফটোকপি দোকানি সালাউদ্দিনের শরণাপন্ন হন। সালাউদ্দিন জমি খারিজ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১১ মার্চ) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত (বুধবার) আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। ৩১ বিজিবি’র অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এই অভিযানে অংশ নেয়। টহল দলটি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকরগড়া ইউনিয়নের দেওটুকুন (গুদারঘাটের পশ্চিম দিকে) গ্রামে একটি বাড়িতে পানির পাম্প বা মোটর বসানোর পর সেখান থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে ১১টার দিকে স্থানীয় আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সেই গ্যাসে আগুন ধরিয়ে চা বানিয়ে পান করেছেন। আব্দুল গফুরের ছেলে অলিউল্লাহ জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে তাদের বাড়িতে ২৮০ ফুট গভীরে একটি পাম্প বসানোর জন্য বোরিংয়ের কাজ শেষ হয়। এরপর মোটর বসানোর পর গর্ত থেকে পানির সাথে বুদবুদ আকারে গ্যাস বের হতে শুরু করে। বাড়ির মালিক আব্দুল গফুর গ্যাস বের হওয়ার বিষয়টি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কংস নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ইউসুফ খান (মেম্বার) নামের এক স্থানীয় বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি এলাকায় কংস নদীর তীরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কংস নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল। এর ফলে নদীর পাড় ভাঙনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত গাঁজা ও সিএনজির অবৈধ বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ টাকা। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টা নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন দুপুর ১টা ১০ মিনিট থেকে আড়াইটার মধ্যে কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চানপুর গ্রামের মো. কবির (৩৪), একই থানার গিলামোড়া গ্রামের মো. মনিরুল ইসলাম (২২), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই গ্রামের মো.…