Author: K.M. Shakawat Hosen

শেখ শামীম (নিজস্ব প্রতিবেদক): আইন শৃঙ্খলা বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যতটুকু জানি যে- যৌথবাহিনীর অভিযান হওয়ার কথা। আমাদের এই অঞ্চল সীমান্তবর্তী হওয়ায়, এখানে মাদকের প্রচুর ব্যবহার এবং মাদক ব্যবসায়ী ও মাদক সেবী আছে। আমাদের দলের পক্ষ থেকে মাদক এবং কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত যে লেভেলের মাদকসেবী ও মাদকব্যবসায়ী আছে, সে রকম পর্যন্ত গ্রেফতার হয়নি। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, কলমাকান্দা বাজারে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বাংলাদেশে প্রথম নারী…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যোগদান করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর অফিসে তারা যোগদান করেন। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপি’র সভাপতি ডা. আনোয়ারুল হক। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিস্থিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এড নুরুজ্জামান নুরু,জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শিশু ও দুই নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে হাওরপাড়ের একটি কৃষিজমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মো. জব্বার মিয়া, আজিজুল, টিপু, এরশাদ, জাহিদুল, স্বপন, খোকন, হায়াত ও সালামকে স্থানীয়দের সহায়তায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২৮ শতক কৃষিজমি কয়েক বছর আগে জব্বার মিয়ার মা বান্দনাল গ্রামের শহিদ মিয়ার কাছে বিক্রি করেন। পরবর্তীতে শহিদ মিয়া ওই জমি গাড়াউন্দ গ্রামের হায়াত মিয়ার কাছে বিক্রি করেন। কিন্তু পরে জমিটির…

আরও পড়ুন

শেখ শামীম (নিজস্ব প্রতিবেদক): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সকল ধর্মে মনে হয় আছে দেশ প্রেম ঈমানের অঙ্গ বা অংশ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ ছিলেন। দেশের প্রতি তাঁর যে মমত্ববোধ, সেই মমত্ববোধ অন্যান্য রাজনীতিবিদ ও নেতাকর্মীদের জন্য অনুকরণীয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, কলমাকান্দা বাজারে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় নেত্রকোনা পৌরশহরে পূর্ব কাটলি এলাকায় জেলা প্রশাসন ও রোভার স্কাউটসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজ। অনুষ্ঠানে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য মল্লিক নজরুল ইসলাম ও এ সংগঠনের স্বপন ও সিফুলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ বিষয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর ইউনিয়নের মাকরাইল গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার নারী ও পুরুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর নির্দেশনায় মাকরাইল গ্রামের মহিলাদের নিয়ে গনভোটের প্রচারনা ও এর গুরুত্ব নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা তথ্য কর্মকর্তা জান্নাত আরা পপি উপস্থিত সকলকে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ভোট দেয়ার গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। এতে মাকরাইল গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে নেত্রকোনায় বার্ষিক সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা পৌর শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ ফোরামের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে বার্ষিক সভা শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়। ফোরামের সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদ কাকন এর সঞ্চালনায় বার্ষিক সভায় সভপতিত্ব করেন ফোরামের সভাপতি ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের ১০ উপজেলার সকল সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। এতে বক্তব্য…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের পাড়াদুর্গাপুর গ্রামের বাসিন্দারা সরকারি সহায়তার অপেক্ষা না করে নিজেদের অর্থায়নে গ্রামীণ সড়ক নির্মাণে উদ্যোগ নিয়েছেন। গ্রামের সঙ্গে আশপাশের পাড়া ও বাজারের সংযোগ স্থাপনে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেখক ও অ্যাকটিভিস্ট আবুল কালাম আল আজাদ এবং ইউনিয়ন প্রশাসক সাহাদাত হোসেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন অবহেলায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ সংকট নিরসনে গ্রামবাসীর চাঁদায় ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে। সড়কটি রাজিবপুর-তেলিগাতী সড়কের সঙ্গে যুক্ত হবে। এতে ১১টি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে নেত্রকোনা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের প্রার্থী, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও গণ্যমান্যব্যাক্তি, শিক্ষক মন্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পরিষদ মিলনায়তনে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এর সভাপতিত্বে, সহাকরি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দুয়া উপজেলা শাখার সেক্রেটারি মো. সাইফুল ইসলাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ১০ জানুয়ারি উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কলসাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানের ব্যানারে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালানো হয়। এসময় সাধারণ মানুষকে…

আরও পড়ুন

নিজস্ব রিপোর্টার: নেত্রকোনায় ছয় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক কারবারি হলেন- নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নে নিশ্চিতপুর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে মো. আব্দুল ‍কুদ্দুস (৫২)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে মো. আব্দুল কুদ্দুসকে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে মদনপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। একই দিন সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি’র তত্ত্বাবধানে আব্দুল কুদ্দুসকে ছয় কেজি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের নৈতিকশিক্ষা এবং সততা গড়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ “সততা স্টোর”। দোকানে নেই কোনো বিক্রেতা। শিক্ষার্থীরা নিজের প্রয়োজন মতোই নির্ধারিত মুল্যে শিক্ষা উপকরণসহ খাদ্য সামগ্রী সংগ্রহ করে টাকা রেখে যাচ্ছেন একটি বাক্সে। নেই কারো নজরদারি, তাদের বিশ্বাসই তাদের মূলনীতি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী অঞ্চল আগাড় অনিবার্ন শিক্ষা নিকেতন ও বারমারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে এই ‘সততা স্টোর’। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অঞ্চলের অর্থায়নে দুটি স্টোরের শুভ সুচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দুটি সততা স্টোর উদ্বোধন করেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান। আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কলসহাটি সংলগ্ন বঙ্গবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে বঙ্গবাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুয়েল মিয়ার ছেলে তাকবীর, আব্দুল সালামের ছেলে তামিম মিয়া ও নওসাদ মিয়ার ছেলে রুমান মিয়া আহত হন। তারা সকলেই জামায়াত সমর্থক ও সবাই কলসহাটি এলাকার বাসিন্দা। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘স্বপ্নের কেন্দুয়া’র যৌথ উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় কেন্দুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের হরিয়ামালা (টেঙ্গুরী) গ্রামের সেনের বাজার মোড়ে অবস্থিত আবু তাহের স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে শতাধিক শীতার্ত ও অতি দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। সমাজের বিত্তবান ও সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৪৩ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ভারতের তৈরি ৭৫০ মি.লি. ওজনের ৮ বোতল ‌’আইস ভদকা’ এবং ৭৫০ মি.লি.ওজনের ‘ম্যাক ডুয়েলস্ নং-১’ ও ৩৭৫ মি.লি. ওজনের ২৩ বোতল ‘ম্যাক ডুয়েলস্ নং-১’ ব্র্যান্ডের বিদেশী মদ। জব্দকৃত সর্বমোট ২৩ লিটার ৬২৫ মি.লি. পরিমানের ভারতীয় এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৯৪ হাজার পাঁচশো টাকা। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত খয়েরী রংয়ের দেড় লক্ষ টাকা বাজার মূল্যের ব্যাটারি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। আটককৃত মাদক কারবারি হলেন- নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে মিরাপাড়া (তেতুলিয়া) গ্রামের সৈয়দ শহীদুল্লাহ এর ছেলে সৈয়দ রাকিবুল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীনসহ পাঁচ নেতার বিরুদ্ধে লেপসিয়া বাজার থেকে কোটি টাকা চাঁদাবাজি ও জলমহাল দখল করে লুটপাটে অভিযোগ ওঠেছে। অভিযুক্তরা স্থানীয়ভাবে “সুপার ফাইভ বাহিনী” নামে গ্রুপটি পরিচিত বলে জানান অভিযোগকারীরা। গত ৭ জানুয়ারি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগকারীরা হলেন, জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের মো. আক্তারুজ্জামান চৌধুরী এবং মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের জাহাঙ্গীর আলম খান। তারা দুজনই নিজেদের বিএনপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। লিখিত অভিযোগে বলা হয়, জেলার খালিয়াজুরী উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন, সহ-সভাপতি ইদ্রিছ আলী মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের মানুষের কাছে মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। রাজনীতির পাশাপাশি ধারাবাহিক সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের বাড়ি কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামে। তার পিতা মরহুম মোস্তফা কামাল মনসুর ছিলেন কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘদিন ধরে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে চিকিৎসা, পুনর্বাসন ও অবকাঠামোগত সহায়তা দিয়ে আসছেন। হার্টে ছিদ্র,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটককৃত চোরকারবারি হলেন- আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা। সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম। এরআগে গতকাল (রবিবার) দিনগত মধ্যরাতে বারহাট্টার নৈহাটী এলাকা থেকে চোরকারবারিসহ গরুগুলো আটক করা হয়। জানা গেছে, উপজেলার নৈহাটী বাজারে সপ্তাহে সোমবার গরু হাট বসে। বিভিন্ন এলাকার কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়। পাশ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের উদ্যোক্তা মো. সৌমিক মিয়ার বিরুদ্ধে জন্ম নিবন্ধন, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা ও টিসিবি কার্ড প্রদানের নামে সাধারণ জনগণের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন, পোগলা ইউনিয়নের শুনই গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলী মন্ডলের ছেলে মো. আদনান হাসান টিটু। অভিযোগে উল্লেখ, ইউনিয়নের বিভিন্ন সরকারি সেবা পেতে হলে উদ্যোক্তাকে নির্দিষ্ট অংকের টাকা দিতে হয়। টাকা না দিলে কোনো কাজই করা হয় না। বিষয়টির প্রমাণ সংগ্রহ করায় অভিযুক্ত উদ্যোক্তা আপোষের প্রস্তাব দিয়ে অর্থের প্রলোভন দেখান। এতে রাজি না হওয়ায় অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. মাছুম মিয়া (২০), সজল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), শাজু মিয়ার ছেলে ইলিয়াস আহম্মেদ ইয়াছিন(২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের…

আরও পড়ুন