নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে বিশাল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ-সময় যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পৌর শহরের বিরিশিরি এলাকায় এ ঘটনা। 

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশাল পরিবহন বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে দুর্গাপুর সেনাবাহিনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা মেলে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ-সময় যাত্রীদের থেকে অতিরিক্ত নেওয়া ভাড়া প্রায় সাড়ে ৯ হাজার টাকা যাত্রীদের ফেরত দিয়ে চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, জরিমানা করার পাশাপাশি যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয় সেই সাথে ভবিষ্যতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে না বলে বাস চালক এবং সুপারভাইজারের নিকট হতে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version