মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধি:

আগামী দিনের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল , মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ০৮/০৪/২০২৫ তারিখ বরগুনা জেলার।

বরগুনা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা সদর থানার পৌরসভাধীন পশ্চিম বরগুনা ৯নং ওয়ার্ডে আবুবক্কর সিদ্দিক (রাঃ) মডেল মাদ্রাসা গলির ভিতর সামিয়া ম্যানসন প্রোঃ মোঃ বাবুল হাওলাদার হাউজ নং ৪৪, সদর রোড,পশ্চিম বরগুনা বাসার সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী মোঃ শাকির কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

যাহার অবৈধ বাজার মূল্য অনুমানিক ৯,০০০ টাকা গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version