সোমবার, সেপ্টেম্বর ২৮

মনিরুজ্জামান খান গাইবান্ধা:

গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রানা ওরফে রানী হিজড়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।​ রোববার (২৭ সেপ্টেম্বর) ‘তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা, গাইবান্ধা জেলা’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক সদস্য ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।​

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রংপুর সদর থানার রানা ওরফে রানী হিজড়া গাইবান্ধার গুরুমাতা মৌ হিজড়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। এছাড়া তিনি স্থানীয় তৃতীয় লিঙ্গের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং জীবননাশের হুমকি দিচ্ছেন।​

বক্তারা অবিলম্বে মৌ হিজড়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং রানা ওরফে রানীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।​

শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধের পর আন্দোলনকারীরা ‘গানাসাস’ প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সেখানে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতৃবৃন্দের বক্তব্য শেষে কর্মসূচি সমাপ্ত হয়।​ তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রানা ওরফে রানী হিজড়ার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version