সোমবার, সেপ্টেম্বর ২৮

মনিরুজ্জামান খান গাইবান্ধা:

ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।​ শনিবার (২৬ সেপ্টেম্বর) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক।​

অভিযানকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রশাসনিক এলাকা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হয়।​উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, “ডেঙ্গুর ঝুঁকি থেকে বাঁচতে বাড়িঘর, অফিস-আদালত ও চারপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”​তিনি আরও জানান, কেবল সরকারি উদ্যোগেই নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্নতা বজায় রাখার এ সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version