নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ সাহেবের মমতাময়ী ‘ম’ আমিনা খাতুন পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে আমিনা খাতুন ইন্তেকাল করেন।

মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৫ এবং পাঁচ ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। একই দিন বিকাল সাড়ে ৫টায় হুগলা ইউনিয়নের কালিহর কান্দা গ্রামের নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজে শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা জামায়াতের নেতৃবৃন্দ। জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক এক শোক বার্তায় বলেন,আল্লাহ তাঁর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতে আশ্রয় দান করুন।

শোক প্রকাশ করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা মহিলা জামায়াতের বিভাগের সভানেত্রী মোছা. শায়েরা খাতুন মুক্তা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাইফুল,সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক মিলন ও পূর্বধলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

শোক বাণীতে নেতৃবৃন্দ বলেন, আমিনা খাতুন মহিলা জামায়াতের একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি ইসলামি আন্দোলনের জন্য যে ত্যাগ ও কুরবানী করেছেন তা আমাদের জন্য প্রেরণার। আল্লাহ তায়ালা ইসলামি আন্দোলনের জন্য মরহুমার অসামান্য অবদানকে কবুল করুন। মরহুমার হিসাব সহজ করে দিন। জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। মরহুমার পরিবারের সবাইকে শোক সহিবার তাওফিক দান করুন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version