জাহিদুল ইসলাম ডিমলা:
যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” পরিচ্ছন্ন স্কুল” সুস্থ জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও সুস্থ স্বাস্থ্য সুরক্ষায় স্কুলের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৭ (অক্টোবর) শনিবার ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও বিদ্যালয়ের আশেপাশে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ডিমলা ৩ নং ইউনিয়ন পরিষদের প্যালেল চেয়ারম্যান আবু তালেব, ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, ডিমলা সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম আলাল ও ডিমলা সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিন হাসান এবং উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় লোকজন।
এ বিষয়ে ডিমলা ৩ নং ইউনিয়ন পরিষদের প্যালেল চেয়ারম্যান আবু তালেব বলেন ডেঙ্গু প্রতিরোধে বড় কোনো উদ্যোগের পাশাপাশি ছোট ছোট সচেতনতামূলক কাজও গুরুত্বপূর্ণ। একটি পরিষ্কার বিদ্যালয় শুধু শিক্ষার্থীদের সুস্থ পরিবেশই দেয় না, বরং তাদের মধ্যে দায়িত্ববোধ ও স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করে। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা, শিক্ষার্থীদের সচেতন করা এবং বিদ্যালয়ের আশেপাশে পরিবেশে ময়লা আবর্জনা ও পানি জমে না থাকে সে বিষয় নজর রাখা প্রয়োজন এবং শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সবাই একসঙ্গে কাজ করলে ডেঙ্গুর ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
এ সময় ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন বলেন, বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়, শিক্ষার্থীসহ সবার সম্মিলিত দায়িত্ব।
শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে আমরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা ও বিদ্যালয়ের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি এবং স্কুলে পরিচ্ছন্ন পরিবেশে পাঠদান ও শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে বিদ্যালয়ের আঙিনা, শ্রেণিকক্ষ ও আশপাশে পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পরে স্থানীয় সচেতন নাগরিকগণ তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার মানসিকতা গড়ে উঠবে বলে আশা করা যায়।




