নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাঘান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় এক অভিভাবককে লাঞ্ছিত করারও খবর পাওয়া গেছে। জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার ৪৩৫ টাকা (বিজ্ঞান) এবং দুই হাজার ৩১৫ টাকা (মানবিক ও ব্যবসায় শিক্ষা)। কিন্তু, মাঘান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। রানীহালা গ্রামের বাসিন্দা ঝুমন মিয়া নামে এক অভিভাবক অভিযোগ করেন, তার ছোট ভাইয়ের ফরম ফিলাপের জন্য নয়…
Author: K.M. Shakawat Hosen
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা ইউনিয়নে মাদক (ইয়াবা) ব্যবসার আধিপত্য ও সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন- মতি মিয়া (৫০), সেলিম (৩৬), পুষ্প (৫৩), তাসলিমা (৩০), চম্পা (৪০), ছোটন (৩০), কামাল (৪৫) ও মোবারক (১৬)। এদের মধ্যে মতি মিয়া গুরুতর আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সান্দিকোনা ইউনিয়নের সায়েতপুর বাজার চার রাস্তার মোড় ও চেংজেনা গ্রামে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পার্শবর্তী রাষ্ট্র ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) দুপুরের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অন্তর্গত ভারতপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৬৮/৪-এস হতে প্রায় আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতপুর নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় তিন বোতল ভারতীয় ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ এবং…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের মুখোমুখি অবস্থান এখন পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র ৫০ টাকার একটি মোবাইল কোর্ট জরিমানাকে কেন্দ্র করে লেংগুড়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়াকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনীতি ও প্রশাসনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি লেংগুড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি)। এ সময় এক ব্যক্তিকে ঘর মেরামতের অভিযোগে ৫০ টাকা জরিমানা করা হয়। জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি জানতে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নিয়মিত একাডেমিক উদ্যোগ ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বক্তৃতামালা’ শীর্ষক অনুষ্ঠানের পঞ্চম পর্ব সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এ পর্বের বক্তৃতার বিষয় ছিল- ‘বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার অন্তরায় ও উত্তরণের পথ’। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলা একাডেমির গবেষক (এক বছর মেয়াদি গবেষণা বৃত্তি) নাজিম হোসেন। তাঁর বক্তৃতায় বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট, কাঠামোগত সংকট, রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার অভাব এবং নাগরিক অংশগ্রহণের সীমাবদ্ধতা বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপিত হয়। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক উত্তরণের জন্য জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, শক্তিশালী প্রতিষ্ঠান, সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা…
নিজস্ব প্রতিবেদক: ‘‘প্রথম প্রদীপ জ্বালো-মম হৃদয়ে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে বাকলজোড়া ইউনিয়নে গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয় এবং গুজিরকোনা উচ্চ বিদ্যালয় থেকে যারা ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীতে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের প্রতিজনকে দুইহাজার টাকা শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বিতরণপুর্ব আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহার সভাপতিত্বে, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এম…
শেখ শামীম (নিজস্ব প্রতিবেদক): নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একই দিনে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ প্রদানকে কেন্দ্র করে স্থানীয়ভাবে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিষয়টি এখন ‘টক অব দ্যা কলমাকান্দা’। আইনের চোখে সবাই সমান- এটাই গণতন্ত্রের মৌলিক সৌন্দর্য। তবে সচেতন মহলের প্রশ্ন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আগেই সাময়িক বরখাস্ত এবং একই দিনে শোকজ নোটিশ জারি করা কতটা যুক্তিযুক্ত ও ন্যায়বিচারসম্মত? স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী জনস্বার্থে সাময়িক বরখাস্তের বিধান থাকলেও, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রক্রিয়াগত ন্যায়বিচার (Procedural Justice) কতটা অনুসরণ করা হয়েছে- তা নিয়েই মূলত প্রশ্ন উঠছে। অনেকের মতে, শোকজের জবাব গ্রহণ ও পর্যালোচনার পর শাস্তিমূলক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক (২৯) ও তার স্ত্রী মোছা. জেরিন খাতুন (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি দল দুর্গাপুরের ঝাঞ্জাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুর…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, “গণভোটের মার্কা হচ্ছে- একটা ‘কাটা’ চিহ্ন আরেকটা ‘টিক’ চিহ্ন। এটাই হচ্ছে গণভোটে মার্কা। যেটা ‘কাটা’ চিহ্ন সেটা হচ্ছে ’না’ আর সেটা ‘টিক’ চিহ্ণ সেটা হচ্ছে ‘হ্যাঁ’। এই গণভোট- দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য। ফ্যাসিবাদ কী- অতীতে আপনার দেখেন নাই? আপনাদের প্রতিনিধিত্ব কারা করেছে- দুর্বৃত্তরা করছে। সমাজের দুর্বৃত্ত তারা আপনাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে যেয়ে দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। দেশে দুর্বৃত্তায়ন ও সম্পদের অসম বন্টনের ফলে এ দেশে এক শ্রেণির মানুষ শুধু ধনী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) আবুল হাসেম এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় দুই কন্যাসন্তান। তবে সংসার জীবনের শুরু থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়ই কলহ লেগে থাকত। একপর্যায়ে অভিমান করে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান।…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরেই তীব্র যানজট ও সড়ক নিরাপত্তাহীন পরিস্থিতি বিরাজ করছে। ফলে প্রতিদিন শত শত নারী শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। বিদ্যালয়টি কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের একেবারে পাশে অবস্থিত। এই সড়ক দিয়েই প্রতিদিন কেন্দুয়া থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। দ্রুতগতির যানবাহনের ভিড়ে বিদ্যালয়ের গেইটের সামনে রাস্তা পারাপার হতে গিয়ে চরম ঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে প্রবেশের সময় শত শত ছাত্রী ব্যস্ত মহাসড়ক পার হচ্ছে। এ সময় ছোট-বড় বিভিন্ন যানবাহন দ্রুতগতিতে গেইটের সামনে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দার লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িকভাবে বহিষ্কৃত হওয়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কলমাকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম। সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় নেত্রকোনা জেলা প্রশাসনের জারি করা এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি লেংগুরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। জানা গেছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ লেংঙ্গুরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়াকে সাময়িকভাবে বহিষ্কার করে। এর ফলে পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এবিষয়ে কলমাকান্দা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা একটি ফুলের বাগানের মতো। এই বাগানো কোন চাঁদাবাজের আঁচর লাগতে দেবোনা। ব্যাবসায়ীরা দলমত নির্বিশেষে দুর্গাপুর বাজারে ব্যাবসা চালিয়ে যাবেন। এখানে কোন সন্ত্রাসী বা চাঁদাবাজকে ঠাঁই দেয়া হবে না। বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে, চাঁদাবাজের মুলোৎপাটন করা হবে, গারো, হাজং, হিন্দু, মুসলিমদের সম্প্রীতির বাগান দুর্গাপুর তা কোনদিন নস্ট হতে দেবো না। নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর পৌরশহরের ব্যাবসায়ীদের নিয়ে মতবিনিময় কালে এ কথা বলেছেন। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের পানমহল এলাকায় ব্যবসায়ীদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শত শত ব্যবসায়ী তাঁদের দৈনন্দিন জীবনের নানা…
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে, মাদকের মুলোৎপাটন করা হবে, শিক্ষার্থীদের মেধায় পরিণত করে, দেশের রেমিট্যান্সযোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে, নানা প্রশ্নের জবাব দিহিতায় এ কথা বলেছেন তিনি। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে পৌরশহরের জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কলেজ থেকে আসা শত শত কলেজ শিক্ষার্থীরা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ তিনি নির্বাচিত হলে কি কি কাজ করবেন সেই জবাবদিহিতা তুলে ধরেন। এ সময় দুর্গাপুর মহিলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে স্থানীয়ভাবে জনমনে নানা কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ইউএনও তাঁর ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লেখেন- “আইন তার নিজস্ব গতিতে চলবে। এ রাষ্ট্র আপনার, আমার, আমাদের সকলের। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মহান শহীদরা নিজেদের রক্ত দিয়ে যে পথ দেখিয়ে গেছেন, সে পথ ধরেই অব্যাহত থাকবে আমাদের পথচলা ইনশাআল্লাহ। একমাত্র মৃত্যুই আমাদের এ পথচলাকে থামাতে পারে। আর মৃত্যুর ফয়সালা হয় আসমানে। লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা।” পোস্টটি প্রকাশের আনুমানিক আধা ঘন্টা পর সেটি আর দেখা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা প্রদান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি বিরূপ মন্তব্য ও আদালত অবমাননার অভিযোগে লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া সাইদুর রহমান ভূইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। রবিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মোতাছেম বিল্যাহ। প্রজ্ঞাপনে উল্লেখ, কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনকে সহযোগিতা করার পরিবর্তে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় একশো পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক আহমেদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক বেচাকেনার নগদ ছয় লাখ ৫১ হাজার একশো টাকাও জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো. ফারুক আহমেদ মদন উপজেলার কাইটাল ইউনিয়নে বাসরী দূর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর ছেলে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মদন থানার ওসি মো. হাসনাত জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের শেষে আজ (রবিবার) আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে গত শনিবার দিনগত রাত দেড়টার দিকে মদন থানার ওসি মো. হাসনাত জামানের তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক…
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর ঐতিহ্যবাহী চকএনায়েত যুবক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল মাসুদ । গতকাল শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে প্রধান নির্বাচন কমিশনার এ.এক.এম নজরুল ইসলাম পটল ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি নাম আগামী ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের জন্য ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি ঘোষণা করা হয়েছে আব্দুল হাকিমকে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল মাসুদ জানান, ক্লাব সদস্যদের আস্থা এবং ভালবাসায় আমি এ দ্বায়িত্ব পেয়েছি। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চকএনায়েত যুবক সমিতিকে আর অত্যাধুনিক সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। ভবিষৎতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। ক্লাবের এক সদস্য জানান, নির্বাচনের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল,…
শেখ শামীম (নিজস্ব প্রতিবেদক): আইন শৃঙ্খলা বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যতটুকু জানি যে- যৌথবাহিনীর অভিযান হওয়ার কথা। আমাদের এই অঞ্চল সীমান্তবর্তী হওয়ায়, এখানে মাদকের প্রচুর ব্যবহার এবং মাদক ব্যবসায়ী ও মাদক সেবী আছে। আমাদের দলের পক্ষ থেকে মাদক এবং কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত যে লেভেলের মাদকসেবী ও মাদকব্যবসায়ী আছে, সে রকম পর্যন্ত গ্রেফতার হয়নি। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, কলমাকান্দা বাজারে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বাংলাদেশে প্রথম নারী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যোগদান করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর অফিসে তারা যোগদান করেন। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপি’র সভাপতি ডা. আনোয়ারুল হক। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিস্থিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এড নুরুজ্জামান নুরু,জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক…
