Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা ও বেতন বৈষম্য দূর করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে সরকারি দপ্তরের কর্মচারীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর উপজেলার সকল দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে মিছিল ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। সোমবার (২ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে জড়ো হন কয়েকশ সরকারি কর্মচারী। সেখানে ঘণ্টািব্যাপী অবস্থান কর্মসূচি পালনের পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা তাদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে বলেন, গত ১০ বছর ধরে সরকারি কর্মচারীদের কোনো নতুন বেতন কাঠামো বা পে-স্কেল ঘোষণা করা হয়নি। জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বাড়লেও…

আরও পড়ুন

শেখ শামীম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “অতীতে বিভিন্ন কার্ড বিতরণে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, তিনি নির্বাচিত হলে সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করবেন। বিধবা কার্ডসহ বিভিন্ন সরকারি কার্ড পেতে কাউকে কোনো টাকা দিতে হবে না এবং দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নে নন্দেরছটি এলাকায় নির্বাচনী এক পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে দুর্গাপুর-কলমাকান্দাকে একটি দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবেন। বিধবা কার্ড বা অন্যান্য…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় রাজনৈতিক দলবদলের খবর পাওয়া গেছে। উপজেলার সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ। যোগদানকৃতরা হলে, উপজেলার সুয়াইর ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক শাকান মিয়া, সদস্য হিরন মিয়া, নাসির মিয়াসহ ১০ জন যোগদান করেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রবিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজী অফিস মোড় এলাকায় অবস্থিত উপজেলা জামায়াতের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি ও ভেজাল শিশুখাদ্য রাখার দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরশহরে সারের ডিলারের গুদাম ও বিভিন্ন মনোহারি দোকানে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে গোলাম রাব্বানীকে (সার ডিলার) ১৫ হাজার টাকা, ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মো. শামছজ্জামানকে (ব্যবসায়ী) ১৫ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে শাহীন আহম্মদ ও আরিফ (মনোহারি দোকানি) প্রত্যেককে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়াতবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাজনীতিতে ধর্মের অপব্যবহার এবং দুর্নীতির কোনো স্থান নেই। কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অনুচিত।” রবিবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি ও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে তিনি এসব কথা বলেন। তিনি ভোটারদের স্মরণ করিয়ে দেন যে, ভোট একটি আমানত। পবিত্র এই আমানত যেন কোনো দুর্নীতিবাজ বা অনৈতিক ব্যক্তির হাতে না পড়ে, সে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানা সংলগ্ন পাসপোর্ট অফিসে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান এবং র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় দোষী সাব্যস্ত করে ২০ জন দালালকে সাজা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতন ও ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূ সনি আক্তার (৩৬) তিনি তার স্বামী যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে সোহাগকে (৪০) আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন ওরফে মো. সোহাগ মিয়া (৩৮) উপজেলার বরকাশিয়া গ্রামের নুর আহম্মদের ছেলে। সোহাগ উপজেলা যুবলীগের সদস্য। ভুক্তভোগী সনি আক্তার উপজেলার গৌড়াকান্দা গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে। তিনি তিন সন্তানের জননী। সনি স্থানীয় একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম মামলা নথিভুক্ত…

আরও পড়ুন

শেখ শামীম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত ব্যারিস্টার কায়সার কামাল “দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে একটি ‘রেইনবো স্টেট’ বা রংধনু রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভরতপুর ক্যাথলিক গীর্জা এলাকায় নারীদের অংশগ্রহণে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে কায়সার কামাল বলেন, “আমরা একটা রংধনু স্টেট করতে চাই- রেনবো স্টেট। রংধনুর যেমন সাতটি রঙ থাকে, ঠিক তেমনিভাবে আমাদের এই দেশকে আমরা এমন এক অবস্থায় নিয়ে যেতে চাই যেখানে গারো, হিন্দু, হাজং, মুসলিম- প্রত্যেকের অধিকার নিশ্চিত…

আরও পড়ুন

শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাদবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আদিবাসী সম্প্রদায়ের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। রবিবার বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ভরতপুর ক্যাথলিক গীর্জা এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক জনমত গঠনে আয়োজিত এই সভায় শুধু সাধারণ ভোটার নয়, বরং নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৈঠকে অংশ নেওয়া আদিবাসী নারী-পুরুষ এবং হাজং সম্প্রদায়ের সদস্যরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশার কথা…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও ৭ দফা দাবি আদায়ে রাজপথে নেমেছেন সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়ায় তিন দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির প্রথম দিন পালিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর কেন্দুয়া উপজেলা শাখা। সকাল থেকেই উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা কাজ বন্ধ করে কর্মসূচিতে অংশ নেন। এতে পরিষদের দাপ্তরিক কাজে স্থবিরতা নেমে আসে। বলাই শিমুল এলাকা থেকে আসা সেবাপ্রার্থী নুরুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল ১০টায় জরুরি কাজে এসেছি।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মমেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- নাজমা আক্তার (৫০), রাকিব মিয়া (৩০) ও রাব্বি মিয়াকে (২২)। এছাড়াও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাগলাজুর এলাকার হাওরে এই সংঘাতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত জনকে জরিমানা এবং একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌরশহরের প্রধান সড়ক ও ফুটপাতগুলো অবৈধভাবে যানবাহন চালক ও সবজি ব্যবসায়ীদের দখলে ছিল। এতে রাস্তা সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। জনভোগান্তি চরমে পৌঁছালে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ (শনিবার) বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী শহরের প্রধান প্রধান সড়কে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় চাঞ্চল্যকর ও ক্লুলেস রিজওয়ান জাহান খাঁন রিয়াদ (২৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ ফুলাপুর উপজেলার মো. জাহাঙ্গীর আলম (২২) এবং আরেকজন একই জেলার কোতোয়ালী থানাধীন লিংকন (২২)। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে ময়মনসিংহের ভালুকা ও হালুয়াঘাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ২টার দিকে ময়মনসিংহ সদর থানার পাটগুদাম ব্রীজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের কাছে রিয়াদকে গতিরোধ করে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী হাজংমাতা কমরেড রাশিমণি’র ৮০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) দিনব্যাপি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালাচারাল একাডেমি, বিভিন্ন হাজং সংগঠন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন শেষে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালাচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাড. এম এ জিন্নাহ, আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “আমি কোনো বিশেষ ব্যক্তির প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চাই। আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকেও দুর্নীতি করতে দেব না।” শনিবার (৩১ জানুয়ারি) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। মহান আল্লাহর রহমতে এবং আপনাদের সমর্থনে যদি নির্বাচিত হতে পারি, তবে আমার রাজনীতির…

আরও পড়ুন

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মাছ ব্যবসায়ী মো. রাব্বি মিয়া (২২) হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি মো. টুটুল মিয়াকে (২৩) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপিতে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এরআগে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইল থানার সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, নিহত রাব্বি মিয়ার সাথে ঘাতক টুটুল ও তার সহযোগীদের ক্রিকেট খেলা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গত ২ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এ ​অভিযানে আটককৃতরা হলেন- নেত্রকোনার বাসিন্দা মো. জিয়াউর রহমান (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দাদ্বয় ​নাজিম উদ্দিন (২২) ও মো. লিটন (২২)। ​র‍্যাব-১৪-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৪-এর একটি আভিযানিক দল গত শুক্রবার দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে সান্দিকোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি সন্দেহভাজন মিনি ট্রাককে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর ময়মনসিংহের নারী জাগরণের অন্যতম পথিকৃৎ, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসইউএস)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া (মস্তুরা) আর নেই। শুক্রবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে সুইডেনের স্টকহোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বেগম রোকেয়া ১৯৪৭ সালের ১৭ মে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জীবন ছিল এক অদম্য সংগ্রামের গল্প। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিবাহবন্ধনে আবদ্ধ হলেও দুই মেয়ের জন্মের পর তিনি বিবাহবিচ্ছেদের শিকার হন। তবে দমে না গিয়ে অদম্য ইচ্ছাশক্তিতে পুনরায় পড়াশোনা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন তারা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলনের নেতৃত্বে ঢাকা থেকে আগত আইনজীবীদের একটি প্রতিনিধি দল এই প্রচারণায় অংশ নেয়। এ সময় তারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে আইনজীবীরা বলেন, ‘আমরা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তৃণমূল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যদের সহায়তায় পালানো হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। কারাগার থেকে পালানোর দুদিন পর, গত ২৯ জানুয়ারি রাতে টাঙ্গাইল থেকে তাদের পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১৪ ও র‍্যাব-১২ এর যৌথ আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যতারাটি পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর তিন ছেলে আনিছ মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) এবং জাকিরুল ইসলাম (২৮)। র‍্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ৭ ডিসেম্বর তারাকান্দা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (মামলা নং-০৪) আসামি ছিলেন তারা। এ মামলায় গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে র‍্যাব তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে…

আরও পড়ুন