Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিদেবক: নেত্রকোনায় যৌথ অভিযানে নারীসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেন এবং এ অভিযানে ৩৫ লিটার (১৬ বোতল) বাংলা (দেশি) মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলো- পৌরশহরে চকপাড়া হরিজন পল্লীর রতন বাশফরের স্ত্রী আরতি বাশফর (৪৫) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাজু মিয়া (৪৫)। সেনাবাহিনী জানায়, ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ নেত্রকোনা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধপন্থায় নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সীমান্তবর্তী লেংগুড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা সড়কে সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন এবং মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘সহকারী প্রধানের অবৈধ নিয়োগ বাতিল কর, করতে হবে’, ‘ঘুষ বাণিজ্য বন্ধ করো, বৈষম্যহীন সমাজ গড়’, ‘ফ্যাসিষ্ট হাসিনার দোসররা সাবধান’, ‘ঘুষ দুর্নীতি চলবে না, চলবে না’, ‘নিয়োগ ব্যবস্থা স্বচ্ছ কর, করতে হবে’, ‘প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নকারীদের বিচার চাই’, ‘ঘুষের সাথে জড়িতদের বিচার চাই, বিচার চাই’,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের অজহর রোড এলাকায় ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় নেত্রকোনা পৌর ছাত্রদলের আহবায়ক জুনু খানা খান মিল্কি (৩৫) সহ দুজন চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন, তিন বস্তা পেঁয়াজ এবং সন্ত্রাসীদের ব্যবহারকৃত দুইটি মোটরসাইকেল। আটককৃতরা হলো- নিউটাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে জুনু খান মিল্কি এবং অরেকজন বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরন (৩০)। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: অভিযোগর পর অভিযোগ অবশেষে নেত্রকোনা মদন উপজেলার সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়াকে চট্রগ্রাম বিভাগে বদলী করা হয়েছে। গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মদ ইব্রাহীমের স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশটি অবিলম্বে কার্যকরের বিষয়টি উল্লেখ। ইউএনও মো. শাহ আলম মিয়ার বিরুদ্ধে গত ১৪ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে মদনের কামরুল হাসান, আবুল হাসেম, সৈয়দ মোশারফ হোসেনসহ আটজনের স্বাক্ষরিত একটি অভিযোগ নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে জমা পড়ে। এবিষয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। ঠিক একইদিনে সেই ইউএনও’র বিরুদ্ধে…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে অভিযোগ উঠেছে নেত্রকোনা মদনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়ার বিরুদ্ধে। বুধবার (১৬ অক্টোবর) এমন ধরনের অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, অভিযোগপত্রটি ময়মনসিংহ বিভাগীয় কশিনার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এরআগে গত ১৪ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবরে মদন উপজেলার কামরুল হাসান, আবুল হাসেম, সৈয়দ মোশারফ হোসেন, আ. আহাদ, আবুল হায়েছ খান, মো. হাইউল মিয়া, মো. মোশারফ হোসেন ও পলাশ মিয়া এই আটজনের স্বাক্ষরিত অভিযোগপত্রটি নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেওয়া হয়। এদের মধ্যে প্রথম তিনজন অভিযোগ ও পত্রে স্বাক্ষর প্রদানের বিষয়টি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য (মেম্বার) মোছা. লাকী আক্তার (৩৭) হত্যা চেষ্টা মামলা থেকে খালাস পেয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১) আদালতের বিচারক এ রায়ের আদেশ প্রদান করেন। খালাস প্রাপ্ত মেম্বার লাকী আক্তার একই ইউনিয়নের মোয়াটি গ্রামের রাহুল মিয়ার স্ত্রী। এ মামলায় খালাস প্রাপ্ত অন্যান্যরা হলেন- একই গ্রামের মো. রাহুল মিয়া (৪২), মো. আব্দুল ওয়াহাব (৩৭), মোছা. রহিছা আক্তার (৬৭), মোছা. আইরিন আক্তার (২৭) ও বাসরি গ্রামের মো. মানিক মিয়া (৩৭)। মদন থানায় দায়ের হওয়া মামলার বাদী ছিলেন- মোয়াটি গ্রামের শেখ আবু সিদ্দিকের ছেলে মো. তোফায়েল আহম্মেদ। তিনি ২০২২ সালে ২৯…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন ধরে ঢল ও বৃষ্টিপাত বন্ধ থাকায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি দ্রুত কমতে শুরু করেছে। নিম্নাঞ্চলের পানি ধীরে ধীরে নামার সাথে সাথেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এবার ঢলের পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট সহ ভেসে গেছে পুকুরের মাছ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের ক্ষেত। উপজেলা কৃষি অফিসে তথ্য মতে, চলতি মৌসুমে ঢলের পানিতে তলিয়ে গিয়েছিল প্রায় ১০ হাজার হেক্টর জমি। তার মধ্যে পানি কমে তিন হাজার হেক্টর জমির ধান রক্ষা পেলেও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে সাত হাজার হেক্টর রোপা আমন ধান। সরকারি হিসাবে যার মূল্য প্রায় ৯৭ কোটি টাকা। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিসবটি উপলক্ষ্যে প্রথমে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস হাত ধোয়া কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এতে উপস্থিত শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার বিভিন্ন কলা-কৌশল দেখানো ও শিখানো হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা “আমি অঙ্গীকার করিতেছে, খাবার আগে ও শৌচাগার ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে দুই হাত পরিস্কার করব এবং এই অভ্যাসটি পালন করতে অন্যদের উৎসাহিত করব”…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া গতির গাড়ীর চাপায় মাদরাসার এক শিশু শিক্ষার্থী ছোয়ামনি (৮) নিহত হয়েছে। ঘাতক গাড়ীটিকে এলাকাবাসী আটক করতে পারলেও এর চালক ও সহকারি (হেলপার) কৌশলে পালিয়ে গেছে। সোমবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া গ্রামে নিহতের ফুফু নাদিরা আক্তারের বাড়ি সংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সীমান্ত সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত ছোয়ামনি ময়মনসিংহের কোতোয়ালী থানার বাঘেরকান্দা গ্রামের সাখাওয়াত উল্লাহ ও সুমি আক্তার দম্পতির বড় সন্তান। ছোয়ামনি ওই এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। নিহতের ফুফু নাদিরা আক্তার ধারাপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। স্থানীয় ও নিহতের স্বজনের সূত্রে জানা যায়, গত শনিবার ময়মনসিংহ নিজ বাড়ি থেকে দাদী মোছা.…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার বারহাট্টায় আকস্মিক কংশ নদীর পানি বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) ৩০তম বিসিএস এসোসিয়েশনের উদ্যোগে রায়পুর ইউনিয়নে নৌকা যোগে রত্নপুর ও সেমিয়া গ্রামে শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল পাঁচ কেজি, এক কেজি করে আলু, চিড়া ও মুড়ি, আধা কেজি করে মসুর ডাল, চিনি ও লবণ, এক প্যাকেট করে মরিচ ও হলুদের গুড়া, দুই পিস মোমবাতি, একটি গ্যাস ম্যাচ, পাঁচ পিস স্যালাইন এবং আধা লিটার সোয়াবিন তেল। বিতরণকালে অন্যদের মধ্যে ৩০তম বিসিএস প্রশাসন এসোসিয়েশনের পক্ষে নেত্রকোনার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক রুয়েল রিছিল (২৮) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঘটনাস্থলেই মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। এরআগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় নিখোঁজের ঘটনা ঘটে। রুয়েল রিছিল একই ইউনিয়নের দাহাপাড়া গ্রামের আদিবাসী কৃষক অনুত সাংমার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীতে পানি কমে যাওয়ায় গত মঙ্গলবার বিকেলে রুয়েলসহ চার বন্ধু মিলে নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে চোরাবালুর গর্তে পড়ে যায় রুয়েল রিছিল। তার চিৎকার শুনে সঙ্গে থাকা তিন বন্ধু তাকে উদ্ধার করতে গেলে তারাও গর্তে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) ঢাকা (রাজধানী) থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর কলা বাগান থানাধীন এলাকা থেকে নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মারুফ হাসান খান অভ্র নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়া এলাকার সদর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম অধ্যাপক মো. তফসির আহমেদ খানের ছেলে। তিনি (অভ্র) জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এতথ্য নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর নির্যাতনকারী হিসেবে পরিচিতি ছিলেন মারুফ হাসান খান অভ্র। গত ১…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনের গুলিবিদ্ধ মো. মুস্তাকিমকে (১৯) নগদ অর্থ সহায়তা করেছে সেনাবাহিনী। বুধবার (৯ অক্টোবর) নগদ ১০ হাজার টাকার অর্থ সহায়তা আহত মুস্তাকিমের হাতে তুলে দেন মোহনগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর নাজমুস সাকিব। মোস্তাকিম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের ছাতুর পূর্ব পাড়ার স্থায়ী বাসিন্দা। নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এতথ্য নিশ্চিত করে বলেন, মুস্তাকিমের পরিবারের পক্ষে আহতের প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য সেনাবাহিনীর ৮ম ইষ্ট বেংগলের লে. কর্ণেল নূর-ই আহমেদ আল-শাফী এই অর্থ সহায়তা প্রদান করেন। জানা যায়, গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরের বড়বাড়ি মোড় এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন পোশাক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। চারপাশে পানি থাকায় আজ মঙ্গলবার সকালে সড়কের পাশে তাকে দাফন করা হয়। নিহত রুসমত খান ওই গ্রামের মৃত আক্তার খানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমীন। জানা গেছে, ওইদিন দুপুরের দিকে বাড়ীর পাশে পুকুর পাড় দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরে পানিতে তলিয়ে যান তিনি। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। টানা তিনদিনের ভারীবর্ষণ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বন্যা কবলিত ২০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে এবং দুইটি আশ্রয় কেন্দ্রে বসবাসকারী বন্যা কবলিত জনগণের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। খাদ্য সহায়তার মাঝে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল ও পেঁয়াজ, এক লিটার তেল, আধা কেজি চিনি, ২৫০ গ্রাম লবণ, দুইটি মোম ও একটি দিয়াশলাই। বন্যা কবলিত মানুষদের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ১৯ পদাতিক ডিভিশনের নির্দেশনায় নেত্রকোনা সেনা ক্যাম্প খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করে। বন্যার্তদের সাহায্য সামগ্রী বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহ এবং বিতরণ করা হয়। নেত্রকোনায় বন্যায় আক্রান্ত মানুষের সহযোগিতায় এই ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী চলমান রাখবে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: গত তিন দিনের ভারি বৃষ্টিপাত আর ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার চারটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ১৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দি মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। নেত্রকোনা জেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হক জানান, বন্যার কারণে বিদ্যালয় প্রাঙ্গণে পানি ঢুকে পড়ায় দুর্গাপুরের ৬২টি, কলমাকান্দার ৯৩টি, পূর্বধলার ১১টি এবং নেত্রকোনা সদরের ২০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত কয়েক দিনের অব্যাহত ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার সোমেশ্বরী, উব্দাখালী,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন সহ উপজেলার সাবিক নিরাপত্তা নিয়ে স্থানীয় সকল শ্রেনী পেশার মানুষের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (৭ অক্টোবর) দুপুরে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় থানার ওসি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।  এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, জামায়াত ইসলামী উপজেলার সভাপতি হাবিবুর রহমান, পুজা উদযাপন পরিষদের সভাপতি এড. মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় “কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানবো না” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে কর্মরত সার্ভেয়াবৃন্দ অনির্দিষ্টকালের জন্য ফের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের নেত্রকোনা শাখার সার্ভেয়ারবৃন্দ। এ সময় কেন্দুয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রেজাউল করিম ভূঞাঁ, কলমাকান্দার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. কবির হোসেন ও ভূমি অফিসের সার্ভেয়ার কেশব লাল দেব তারা জানান, কেন্দ্রীয়ভাবে নতুন কর্মসূচীর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নেত্রকোণা পৌর শহরের ৫৭টি পূঁজা মন্ডপে জোরেশোরে চলছে পূঁজা উদযাপনের প্রস্তুতি। শান্তিপ‚র্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে রবিবার দুপুরে নেত্রকোণা পৌরশহরের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদানসহ ১২টি মন্দিরে সিসিটিভি ক্যামেরা বিতরণ করেছেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি নেত্রকোণা সাতপাই কালিবাড়ি মন্দির, পালপাড়ায় দুর্গা মন্দির, সাতাই নদীর পাড় একতা সংঘ কালী মন্দির ও ছোট বাজার, বড় বাজার পূঁজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে নির্বিঘ্নে পূঁজা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মতবিনিময় করেন। কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবন ঘোষ, সাধারণ সম্পাদক লিটন কুমার পন্ডিত ও কালিবাড়ির…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিনের অতি বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকার কারণে নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুরে নদীর পানি দ্রুত বৃদ্ধিতে নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার প্রধান প্রধান নদীগুলোর পানি বৃদ্ধির ফলে পানি দ্রুত নদীতে নামতে না পারায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তা, মাঠ-ঘাট পানিতে তলিয়ে গেছে। স্কুল, মাদরাসা, ঘর-বাড়ির চারপাশেই পানি। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন মানুষের। অপরদিকে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডে সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী ও উব্দাখালী নদীর পানি বৃদ্ধি…

আরও পড়ুন