নিজস্ব প্রতিদেবক: নেত্রকোনায় যৌথ অভিযানে নারীসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেন এবং এ অভিযানে ৩৫ লিটার (১৬ বোতল) বাংলা (দেশি) মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হলো- পৌরশহরে চকপাড়া হরিজন পল্লীর রতন বাশফরের স্ত্রী আরতি বাশফর (৪৫) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাজু মিয়া (৪৫)।

সেনাবাহিনী জানায়, ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ নেত্রকোনা সদরে সুপাই কলোনী এলাকায় অবৈধ মাদকদ্রব্য কারবারের তথ্য পায়। প্রাপ্ত তথ্যে নেত্রকোনা সদর সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী আরও জানায়, দেশি মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদেরকে মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version