নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বন্যা কবলিত ২০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে এবং দুইটি আশ্রয় কেন্দ্রে বসবাসকারী বন্যা কবলিত জনগণের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।

খাদ্য সহায়তার মাঝে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল ও পেঁয়াজ, এক লিটার তেল, আধা কেজি চিনি, ২৫০ গ্রাম লবণ, দুইটি মোম ও একটি দিয়াশলাই।

বন্যা কবলিত মানুষদের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ১৯ পদাতিক ডিভিশনের নির্দেশনায় নেত্রকোনা সেনা ক্যাম্প খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করে।

বন্যার্তদের সাহায্য সামগ্রী বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহ এবং বিতরণ করা হয়।

নেত্রকোনায় বন্যায় আক্রান্ত মানুষের সহযোগিতায় এই ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী চলমান রাখবে বলে সোমবার সন্ধ্যায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version