Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর থেকে ধান পরিবহনের বাঁধা সৃষ্টি করছে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জারিয়া আনসার ক্যাম্প সংলগ্নে স্থাপিত ওজন স্কেল। এতে বিপাকে পড়েছেন ধান ব্যবসায়ীরা। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা গুলো জানান দুর্গাপুর ধান ব্যবসায়ি সমিতির সদস্যরা। ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব মড়ল জানান, সরকার নির্ধারিত স্কেল পরিমাপ ২২ টন (ট্রাকসহ) ধরা হয়। কিন্ত দুর্গাপুর থেকে কোন মহাজনই ২২টন নিচ্ছেন না। কারণ মিলের চাতালে কমপক্ষে ২৬টন ধান না হলে চালু করা যায় না। অন্যদিকে ট্রাক ভাড়াসহ অন্যান্য খরচও তুলনামূলক কম পড়বে বলে জানান তারা। নেত্রকোনা জেলার অন্য সকল উপজেলা থেকে ট্রাকসহ ২৬ টন ধান নিচ্ছে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় দুই হাজার পাঁচশো রোগী রেজিস্ট্রেশন করেন। এ সময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যে বাংলাদেশে নতুন করে চাঁদাবাজি জন্ম নিবে না, যে বাংলাদেশের নতুন করে কৃষকের ধান কৃষকের পানি দেওয়ার জন্য টাকা দিবে না, যে বাংলাদেশের নতুন করে ফ্যাসিজম কায়েম হবে না, যে বাংলাদেশে আমিত্ব কায়েম হবে না, গণতান্ত্রিক বাংলাদেশ, সুজল সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলের সহযোগিতায় সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের গণেশ্বরী নদীর রাবার ড্রাম পানি নিয়ে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের আয়োজনে এক মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদীল দলের (বিএনপি) কেন্দ্রী কমিটির আইন বিয়য়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এ কথা বলেন। তিনি আরো বলেন, এই ইউনিয়নের সকল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আগুনে পুড়ে ছাই হলো কৃষক স্বপ্ন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বাওইপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলামের গোয়ালঘরে আগুন লেগে দুটি গরু, দুটি ছাগল ও প্রায় ৪০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কৃষক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো গরু-ছাগল গোয়ালঘরে তোলে নিজ ঘরে ঘুমাতে যান। হঠাৎ রাত সাড়ে এগারোটার দিকে আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে ঘরের দরজা খুলতেই দেখেন আগুন ছড়িয়ে গেছে। তাৎক্ষণিক আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা দুটি গরু ও দুইটি ছাগলের সঙ্গে প্রায় ৪০ টির মতো হাঁস-মুরগিসহ পুরো গোয়ালঘরটি পুড়ে গেছে।…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: “বৈচিত্র্যই শক্তি। বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ যে এখানে বহু ধর্মের লোক বাস করে। আমাদের বৈচিত্র্যের পক্ষে থাকতে হবে এবং বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে।” বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) রজনীগন্ধার স্নিগ্ধতায় বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের ‘প্রবেশিকা-২০২৪‍’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিথযশা অর্থনীতিবিদ ও বিশিষ্ট সমাজ বিশ্লেষক অধ্যাপক আনু মুহাম্মদ একথা বলেছেন। অনুষ্ঠানের প্রথমে আমন্ত্রিত অতিথি, অনুষ্ঠানের সভাপতি, আহবায়ক, স্বাগত বক্তা এবং বিভাগীয় চেয়ারম্যানগণের আসন গ্রহণ ও উত্তরীয় পরিধানের মধ্যে দিয়ে আরম্ভ হয় ‘প্রবেশিকা অনুষ্ঠান-২০২৪’এর আনুষ্ঠানিকতা। রজনীগন্ধার স্নিগ্ধতায় বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। পাঠ করা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সংগ্রামী মুসলিম তাওহীদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। এ সময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাওলানা আবুল হাসেম, মাওলানা উসমান গনি, মাওলানা আলী উসমান যুক্তিবাদী, মাওলানা মোস্তাফা কামাল, মুফতি জয়নাল আবেদীন, হাফেজ আমিনুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান ফারুক, মো.শামীম খন্দকার, শেখ আবু সাঈদ ও মোশতাক খান প্রমূখ। বক্তারা বলেন, খুনি হাসিনা ভারতে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পারি ডেভেলপমেন্টের আয়োজনে এস আর আই পদ্ধতিতে নিয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের অংশগ্রহণে দুইদিনব্যপি প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীজ বিতরণের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হয়। পারি ডেভেলপমেন্ট এর কৃষি অফিসার আলী আকবর রুপু উপস্থিত কৃষকদের এস আর আই (System of Rice Intensification) পদ্ধতিতে ধান চাষে কম খরচ, কম কৃষি উপকরণ ব্যবহার করে অধিক ধান উৎপাদন করা যায় কিভাবে তা হাতে কলমে আলোকপাত করেন। ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অতিরিক্ত উপকরণ কম ব্যবহার করে ধানের বেশি ফলন হওয়ার লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর চৌকি আদালত চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর আইনজীবী সমিতি। মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ওই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনাসহ সারাদেশের আদালতের নিরাপত্তা জোরদার করার দাবীও জানানো হয়। মানববন্ধনে এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারী, সিনিয়র এডভোকেট মানেশ চন্দ্র সাহা, শাহনেওয়াজ আকুঞ্জি, আব্দুল ওয়াহাব, জাকারিয়া সরকার বক্তব্য রাখেন। এছাড়াও এডভোকেট মোশারফ হোসেন মীরধা, শহিদুল ইসলাম রেনু,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে পৃথক পৃথক দুটি বড় পুকুরে বিষ প্রয়োগে কোটি টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ নভেম্বর ) দিনগত মধ্য রাতে উপজেলার কৈলাটি ইউনিয়নের কনুড়া চাড়িয়া গ্রামের ফাতিমাতুয যাহরা (রাঃ) মহিলা মাদ্রাসার দুটি পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা পাবদা মাছ মরে ভেসে গেছে। জানা গেছে, প্রায় ৯ মাস পূর্বে স্থানীয় এক মৎস্য চাষী রায়হান ফাতিমাতুয যাহরা (রাঃ) মহিলা মাদ্রাসার পৃথক পৃথক দুটি পুকুর (৫ একর) ছয় লক্ষ টাকার চুক্তিতে তিন বছরের জন্য লীজ নেন। এর দুটি পুকুরে পাবদা চাষ করেন। এতে করে তার প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা খরচ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বরাবর এমন অভিযোগ করেছেন মো. আবু ছালেক নামে স্থানীয় এক স্কুল শিক্ষক।   ব্যাংকে লেনদেন সংক্রান্ত কাজে ব্যাংকে গেলে ম্যানেজার সাইকুল ইসলাম তাঁর সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই শিক্ষক। ভুক্তভোগী আবু ছালেক উপজেলার গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আর অভিযুক্ত মোহনগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজার মো. সাইকুল ইসলাম।  অভিযোগ সূত্রে জানা গেছে, একটি চেক বই উত্তোলনের জন্য গত ৩ সেপ্টেম্বর দুপুরে মোহনগঞ্জ সোনালী ব্যাংকে যান আবু ছালেক। এ সময় দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে ম্যানেজার সাইকুল ইসলামকে সমস্যার কথা…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার মদনে ১৩ বছর বয়সি এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার গোষ্ঠীয় চাচা মো. জামিল হোসেনের (২৬) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামিল হোসেনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবক মো. জামিল হোসেন মদন উপজেলার মাঘান ইউনিয়নের ইদ্রিস তালুকদারের ছেলে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী সহজ, সরল ও বাক প্রতিবন্ধী প্রকৃতির কিশোরী। অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী সম্পর্কে গোষ্ঠীয় চাচা-ভাতিছি। ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষা…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: “ছাত্রলীগকে এমনভাবে বানানো হয়েছিল যার কাজ হচ্ছে দখল ও টেন্ডারাজি করা, চাঁদা তোলা, কমিশন খাওয়া এবং সরকারের আধিপত্য ঠিকিয়ে থাকবে সেটার জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা।” বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে নেত্রকোনার রাজুর বাজারস্থ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) অস্থায়ী ক্যাম্পাসে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ শিরোনামে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা সভায় প্রতিথযশা অর্থনীতিবিদ ও বিশিষ্ট সমাজ বিশ্লেষক অধ্যাপক আনু মুহাম্মদ মুখ্য আলোচক হিসেবে এসব কথা বলেন। ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’ আলোচনায় তিনি আরও বলেন, “গত দেড় দশকের বেশি সময় রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে ভয়ঙ্কর একটি দলীয় প্রতিষ্ঠান হিসেবে পান্ডা বাহিনী তৈরি করেছিল। তা-না হলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে অবস্থা তৈরি করা…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় সাত মাসের অন্ত:স্বত্ত্বা দ্বিতীয় স্ত্রী তমালিকাকে গলাকেটে হত্যায় দায়ে স্বামী রাসেল মিয়াকে মৃত্যুদন্ড প্রদান করেন জেলা জজ আদালত। এই হত্যা মামলায় সহযোগীদের একজন হিমেলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং আরেক সহযোগী মাজেদাকে এক বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার প্রদান করা হয়েছে। নিহত তমালিকা বারহাট্টা উপজেলার সিংধা ভাটিপাড়া গ্রামের মো. রহিজ মিয়ার মেয়ে। এ মামলায় অব্যাহতি প্রাপ্তরা হলেন- রোকেয়া আক্তার, আ. হাশেম ও এজাহার বহির্ভূত অন্যান্য ব্যক্তিগণ। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় প্রদান করেন। ২০২০ সালে বারহাট্টা থানায় মামলা নং-…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে নেত্রকোনার দুর্গাপুরে এক স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শওকত ফকির শঅওন, রব্বানী মিয়া, শহীদ পরিবারের পক্ষ থেকে আয়েশা খাতুন, খাইরুল ইসলাম, আব্দুল খালেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাতুল খান রুদ্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র কনফারেন্স রুমে এ স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসিমা নাহাতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, চিকিৎসক সুমন পাল, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, শহীদ আহাদুনের চাচা আবুল হোসেন, আহত জহিরুল ইসলাম মামুন, শিক্ষার্থী মারজিয়া আক্তার আঁখি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত পরিবারদের সদস্য,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর জামাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত  নুর ইসলামের ছেলে। জানা গেছে , সকালে বৈদ্যুতিক পাম্প দিয়ে বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য যান নুর জামাল। পরে আসাবধানতাবসত বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে নুর জামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই নুর জামালের মৃত্যু হয়েছে। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার মদন উপজেলায় চারটি ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ একযোগে ভ্রমনে ব্যস্ত। কর্মস্থলে দেখা দেয় চারটি ইউনিয়নের দায়িত্বরত ভূমি কর্মকর্তার অভাব। এদিকে প্রতিদিনের মতো নামজারিসহ ভূমি সেবা নিতে আসা লোকজন কোষাগারে যে রাজস্ব জমা দেন তা থেকে বঞ্চিত রাষ্ট্র। ইউনিয়ন ভূমি অফিসের চারজন হলেন- জাহাঙ্গীপুর ভূমি অফিসের রূপক চন্দ্র সরকার, তিয়শ্রী ভূমি অফিসের আশরাফুজ্জামান টিপু এবং মদন ভূমি অফিস ও অতিরিক্ত দায়িত্বে থাকা হাসিমপুর ভূমি অফিসের মান্নু রায়হান রোমান। তারা সকলে ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারি ভূমি কর্মকর্তা (সহকারি তহসিলদার) পদে পদবীধারী ব্যক্তি। এ চার ইউনিয়নে দায়িত্বরত তিনজন উপসহকারি ভূমি কর্মকর্তাগণ একই সাথে ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তার দায়িত্ব পালন অর্থাৎ…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চার হেভিওয়েট নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে শোকজ পত্র ও একজনকে সতর্কীকরণ নোটিশের পত্র এবং আরেকজনকে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক এম. এ. খায়ের। গত শনিবার পৃথক পৃথক তার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে শোকজ ও বিজ্ঞপ্তি প্রদান করা হয়। কারণ দর্শানো নোটিশ প্রাপ্ত দুজন হলেন- কলমাকান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. সাগর আহম্মেদ নাজিম ও কলমাকান্দা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন:  দুই দিন ব্যাপী অনুসন্ধানী স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচের আয়োজনে রাজধানী উত্তরার আশকোনায় ব্র্যাক লানিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। গত ২০ ও ২১ নভেম্বর দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রকল্প পরিচালক শেখ মাসুদুল আলম এবং স্বাস্থ্য প্রশিক্ষণের উদ্দেশ্য ও পরিচিতি তুলে ধরেন উপদেষ্টা ডা. ইয়াসমিন আহমেদ। নেত্রকোনা, বাগেরহাট, চাপাই নবাবগঞ্জ ও কুড়িগ্রাম এই চার জেলা থেকে আগত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন গণমাধ্যম কর্মীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা কেন জরুরি, স্বাস্থ্যখাতে সাংবাদিকতার সমস্যা ও চ্যালেঞ্জ সমূহ কি কি?, স্বাস্থ্য বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন, স্বাস্থ্য…

আরও পড়ুন

নিজস্ব প্র‌তিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে তুলে দিলেন মা। এসময় মাদক সেবন ও বহনের অপরাধে শাহজাহান মিয়া (২৫) নামে যুবককে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নগদ একশত টাকা জরিমানা করা হয়। শুক্রবার (২২ ন‌ভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিচর এলাকায়  ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। সূত্র জানায়, মা সাজেদা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম পুলিশের সহযোগিতায় সদরের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শাহজাহান মিয়াকে হাতনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়া অপরাধ স্বীকার করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ১২…

আরও পড়ুন