নিজস্ব প্রতিবেদক: যে বাংলাদেশে নতুন করে চাঁদাবাজি জন্ম নিবে না, যে বাংলাদেশের নতুন করে কৃষকের ধান কৃষকের পানি দেওয়ার জন্য টাকা দিবে না, যে বাংলাদেশের নতুন করে ফ্যাসিজম কায়েম হবে না, যে বাংলাদেশে আমিত্ব কায়েম হবে না, গণতান্ত্রিক বাংলাদেশ, সুজল সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলের সহযোগিতায় সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের গণেশ্বরী নদীর রাবার ড্রাম পানি নিয়ে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের আয়োজনে এক মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদীল দলের (বিএনপি) কেন্দ্রী কমিটির আইন বিয়য়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই ইউনিয়নের সকল কৃষকেরা তাদের কৃষি জমিতে এ বছর থেকে কোন হিস্যা দিয়ে নয়, সমবন্টনে বিনা হিস্যায় গণেশ্বরী নদীর পানি ব্যবহার করবেন। আজ থেকে আপনাদের জন্য উন্মুক্ত এই নদীর পানি। কৃষি মৌসুমে পানি রক্ষায় প্রয়োজনীয় বাঁধ নির্মাণ করাও হবে।

এ আলোচনা সভায় স্থানীয় কৃষকবৃন্দ, লেংগুরা ইউনিয়ন ও কলমাকান্দা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version