নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর চৌকি আদালত চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর আইনজীবী সমিতি।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ওই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনাসহ সারাদেশের আদালতের নিরাপত্তা জোরদার করার দাবীও জানানো হয়।

মানববন্ধনে এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারী, সিনিয়র এডভোকেট মানেশ চন্দ্র সাহা, শাহনেওয়াজ আকুঞ্জি, আব্দুল ওয়াহাব, জাকারিয়া সরকার বক্তব্য রাখেন।

এছাড়াও এডভোকেট মোশারফ হোসেন মীরধা, শহিদুল ইসলাম রেনু, জয়নাল আবেদীন, হোসনে আরা শিউলি, আব্দুল মতিন, সাইফুল ইসলাম সেকুলসহ আরা অনেকে উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version