রবিবার, সেপ্টেম্বর ২০

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) নওগাঁ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর লার্ভা ধ্বংসে বিশেষ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

একই সঙ্গে মশার প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় প্রধান রেজাউল আলম সরকার, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ পৌরসভার প্রশাসক টিএমএ মমিন, পৌর নির্বাহী কর্মকর্তা আনোয়ার কবির ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বাবু। এছাড়াও বিএনসিসি, বিডি ক্লিন, স্কাউট দল, পরিমোহন লাইব্রেরি পাঠক ফোরাম, একুশে পরিষদের সদস্যবৃন্দ এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version