নিজস্ব প্র‌তিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে তুলে দিলেন মা।

এসময় মাদক সেবন ও বহনের অপরাধে শাহজাহান মিয়া (২৫) নামে যুবককে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নগদ একশত টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২২ ন‌ভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিচর এলাকায়  ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, মা সাজেদা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম পুলিশের সহযোগিতায় সদরের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শাহজাহান মিয়াকে হাতনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়া অপরাধ স্বীকার করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় নগদ একশত টাকা জরিমানা করা হয়। পরে রাতেই তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাজাপ্রাপ্ত শাহজাহান মিয়া উপজেলার পাঁচগাও গ্রামের শুকুর মাহমুদের ছেলে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version