নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্ত ধর্ষক কিবরিয়াকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরী ও তার নবজাতক সন্তানের যাবতীয় দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘সচেতন নাগরিক সমাজ, বারহাট্টা, নেত্রকোনা’-এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠান বাংলাদেশ নারী প্রগতি সংস্থার (বিএনপিএস) বারহাট্টা কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপিএস এর কেন্দ্র ব্যবস্থাপক…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এরআগে এদিন ভোরে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গাজিরকোনা নামক এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভরতপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হঠাৎ করে একটি উদ্বোধনী ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই কার্যালয়টি কার্যত অচল ও দলটির কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় ছিল। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পূর্বধলা বাজারের মেইন রোডে, মুরগী মহল সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের বন্ধ শাটারের সামনে ব্যানারটি ঝুলতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে “দলীয় কার্যালয় শুভ উদ্বোধন-ফেব্রুয়ারি ২০২৬” এবং এটি “বাংলাদেশ আওয়ামী লীগ, পূর্বধলা উপজেলা শাখা, নেত্রকোনা” এর নামে টানানো হয়েছে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবির পাশাপাশি…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে এক নাবালিকাকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদকে (৪০) নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে এদিন ভোর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। র্যাব জানায়, মামলা রুজুর পর থেকেই সিপিএসসি, র্যাব-১৪ ময়মনসিংহ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারে তৎপরতা বাড়ায়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত করে র্যাবের আভিযানিক দল। আজ (রবিবার)…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকানের (ফার্মেসি) আড়ালে অবৈধ মাদকের কারবার চালানোর অভিযোগে বকুল চন্দ্র সরকার (৪৫) নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই দোকান থেকে ১২৮ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত- বকুল চন্দ্র সরকার মোহনগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দেওথান এলাকার মুকুল চন্দ্র সরকারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত মোহনগঞ্জ পৌরসভার বাজারস্থ…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে সিএনজি চালক আবুল কালাম (৪০) হত্যা মামলার অন্যতম আসামি আল আমিনকে (৩৫) নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে আজ (রবিবার) দিবাগত রাত ১টা ৫ মিনিটে দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ও এজাহার সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম পেশায় একজন সিএনজি চালক ছিলেন। নিজের বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় তিনি প্রতিদিন প্রতিবেশী আল আমিনসহ অন্যান্য আসামিদের উঠানে সিএনজিটি রাখতেন। সিএনজি রাখাকে কেন্দ্র…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে নেত্রকোনা পুলিশ লাইন্সে রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকল এবং আকস্মিক মেস পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাতে নেত্রকোনা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের অংশগ্রহণে রাত্রীকালীন রোলকল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মেগাফোন হাতে উপস্থিত বিশাল পুলিশ বাহিনীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি পুলিশ সদস্যদের তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন এবং পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন। শৃঙ্খলা ও পোশাকের বিষয়ে এসপি মো. তরিকুল ইসলাম বলেন, “পুলিশের পোশাকের মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…
নিজস্ব প্রতিবেদক: বৃটিশ বিরোধী বিপ্লবী, টঙ্ক আন্দোলনের অন্যতম নারী সংগঠক, কেন্দ্রীয় কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৯৮তম জন্মবার্ষিকী নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ কৃষক সমিতি, দুর্গাপুর উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক সমিতির সভাপতি মো. আব্দুল মালেক সরকার এবং সঞ্চালনায় ছিলেন দুর্গাপুর উপজেলা ও নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কমরেড মণি সিংহ ও অনিমা সিংহের একমাত্র সন্তান ডা. দিবালোক…
নিজস্ব প্রতিবেদক: বাঙালির আত্মজাগরণ, স্বাধিকারের স্বপ্নবপন এবং শোষণের বিরুদ্ধে সম্মিলিত উচ্চারণের প্রতীক- ঐতিহাসিক এই চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে স্থাপিত প্রতীকী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের পক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা-আন্দোলনের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি, অর্থনীতি, সিএসই, ইইই এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পক্ষ থেকে…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুটি অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার দুজন আসামি এবং মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে ভৈরবের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্যারেজ মালিক মো. অপু মিয়াকে (৪০) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা গ্যারেজ ভাঙচুর করে নগদ ৯৭ হাজার টাকাসহ ১০টি অটো রিকশা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযানে ২৮৮ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট (৯০%) জব্দ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোহনগঞ্জ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় একটি ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার, সহকারী ম্যানেজার ও এক ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে মোহনগঞ্জ পৌরসভাস্থ ‘মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট এজেন্সি’-তে হানা দেয় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। তল্লাশি চালিয়ে ওই ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ১৬০ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। অবৈধভাবে এই মাদক চোরাচালান পরিচালনার দায়ে এজেন্সির ম্যানেজার মো. আবু বকর সিদ্দিক (৪২) এবং এসিস্ট্যান্ট…
শেখ শামীম: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে উপজেলাবাসী। একুশের প্রথম প্রহরে কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, কলমাকান্দা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে শোকের আবহের পাশাপাশি মাতৃভাষার প্রতি অকৃত্রিম…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। তবে এবারের ভাষা দিবসের সকল আয়োজনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আকস্মিক পুষ্পস্তবক অর্পণের ঘটনা। কড়া নিরাপত্তার মধ্যেও রাতের প্রথম প্রহরে দলটির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, একুশের প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো যখন ভাষা শহীদদের স্মরণ করছিল, ঠিক সে সময়ই পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের একটি অংশ শ্রদ্ধা নিবেদন করতে আসে। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে পূর্বধলা উপজেলার তরুণ আওয়ামী লীগ নেতা…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে গণ অধিকার পরিষদ কেন্দুয়া উপজেলা শাখা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দুয়া উপজেলা শহীদ মিনার-এ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক উমর ফারুক রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ ওমর, নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মনোয়ার হোসেন হিমেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের যমুনা পূর্ব সেতু থানা এলাকায় মহাসড়কে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৬ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার মো. রাকিব আলী (২৫) ও মো. লিমন মিয়া (২৪), নারায়ণগঞ্জ জেলার মো. জাকির হোসেন (৩১) এবং কুমিল্লা জেলার মো. শাকিল আহম্মেদ (২০)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এতথ্য নিশ্চিত করেন। এরআগে একই দিন ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে…
নিজস্ব প্রতিবেদক: বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও নতুন উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হচ্ছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক। তিনি ১৯৫২ সালের ভাষা শহিদদের পাশাপাশি বিগত জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “শহিদদের রক্তের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ধর্ষণের শিকার ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরী সম্প্রতি সন্তান প্রসব করেছে। ঘটনার প্রায় পাঁচ-ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার না হওয়ায় চরম অনিশ্চয়তা ও ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী কিশোরীর বাড়ি উপজেলার সিংধা ইউনিয়নের একটি গ্রামে। এই অমানবিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবার গত ৩ সেপ্টেম্বর বারহাট্টা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণে সহায়তাকারী হিসেবে পারুল আক্তার (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করলেও, ঘটনার মূল অভিযুক্ত কিবরিয়া (২৪) এখনও পলাতক রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত কিবরিয়া স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির আত্মীয় হওয়ায় তাকে গ্রেপ্তারে পুলিশের…
নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্ত র্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বাণীতে তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি একুশের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে সবাইকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসক তার বাণীতে বলেন, “২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় একটি জাতি মাতৃভাষার অধিকার রক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল।” তিনি আরও উল্লেখ করেন, বায়ান্নর একুশে ফেব্রুয়ারির মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তার পথ ধরেই প্রশস্ত হয়েছিল বাঙালির স্বাধীনতার স্বপ্ন। আজ সেই আত্মত্যাগকে বিশ্ববাসী…
শেখ শামীম: নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “দিন শেষে সাড়ে তিন হাত জমিতেই আমাদের সবার ঠিকানা হবে। তাই কোনো ধরনের আপস ছাড়া সর্বোচ্চ সততার সাথে আমাদের দায়িত্ব পালন করতে হবে।” শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, উপজেলার প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলমাকান্দার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিমন্ত্রী উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান…
শেখ শামীম: ভূমি মন্ত্রণালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমা নামাজ আদায়ের পূর্বে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদর ইউনিয়নে চত্রংপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এরপর তিনি কলমাকান্দা ও দুর্গাপুরের সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তাঁদের মূল্যবান ভোট ছাড়া আজ আপনাদের সামনে এভাবে দাঁড়ানো সম্ভব হতো না। আমি আমার কাজের মাধ্যমেই এর মূল্যায়ন করব ইনশাআল্লাহ।” ভূমি মন্ত্রণালয়ের অতীত দুর্নামের বিষয়ে কায়সার কামাল…
