কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে গণ অধিকার পরিষদ কেন্দুয়া উপজেলা শাখা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দুয়া উপজেলা শহীদ মিনার-এ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক উমর ফারুক রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ ওমর, নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মনোয়ার হোসেন হিমেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার বীজ রোপিত হয়েছে।

নেতারা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version