স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ বাণিজ্য মেলা ২০২৬ এর উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে আইরা এন্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্ট এর সহযোগিতায় ষোলঘর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আজ শুক্রবার বেলা ৩টায় বাণিজ্য মেলা মাঠের ণির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ চেম্বার অব-কমার্সের সভাপতি আলহাজ¦ শামছুল হক।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার-অব-কমার্সের সহসভাপতি এনামুল হক এনাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নাসিম উদ্দিন লালা, আমরা জুলাইযোদ্বা সংগঠনের আহবায়ক মোঃ হাফিজুর ইসলাম রাজু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন দেশীয় পণ্যের বিস্তার, দেশের সকল প্রকার প্রযোজনীয় নিত্য সামগ্রী এই মেলায় থাকবে। কোনভাবেই মেলায় অপ্রীতিকর, অসামাজিক কোন কার্যক্রম থাকবে না। অশ্লীল সার্কাস, জুয়াসহ সকল প্রকার অবৈধ ইভেন্ট নিষিদ্ধ। শিক্ষার্থী, শিক্ষা-প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসনালয়ে কোনভাবে ব্যাঘাত না হয় সে দিকে লক্ষ্য রাখার সিদ্বান্ত নেন মেলা কমিটি।




