নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের যমুনা পূর্ব সেতু থানা এলাকায় মহাসড়কে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৬ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার মো. রাকিব আলী (২৫) ও মো. লিমন মিয়া (২৪), নারায়ণগঞ্জ জেলার মো. জাকির হোসেন (৩১) এবং কুমিল্লা জেলার মো. শাকিল আহম্মেদ (২০)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এতথ্য নিশ্চিত করেন। এরআগে একই দিন ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল ইব্রাহিমাবাদ রেলস্টেশন সংলগ্ন ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে ট্রাকে থাকা ওই চার ব্যক্তি মাদক কারবারের কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে, ট্রাকের পেছনে বিশেষ কায়দায় ত্রিপল দিয়ে ঢেকে রাখা অবস্থায় ৪১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদক ছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ৬১০ টাকা জব্দ করেছে র‍্যাবের আভিযানিক দলটি।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টাঙ্গাইল জেলার যমুনা পূর্ব সেতু থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version