Author: K.M. Shakawat Hosen

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় সীমান্ত এলাকায় ভারতীয় গরু চোরাচালান ও অবৈধ লেনদেন বন্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই…

আরও পড়ুন

মোহনগঞ্জ প্রতিনিধি: সেহরির রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হয়েছে সোনিয়া জান্নাত ওরফে পিংকি (৩০) নামের এক স্কুল শিক্ষিকার। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মামুদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। স্বামীর চাকরির সুবাদে তিনি ঢাকায় বসবাস করতেন। নিহত শিক্ষিকা পিংকির বাবার নাম শাহজাহান মিয়া এবং তার বাবার বাড়ি মোহনগঞ্জ উপজেলার মামুদপুরে। অন্যদিকে, তার স্বামী রুমান মিয়ার (৩৫) গ্রামের বাড়ি খালিয়াজুরী উপজেলার বোয়ালী গ্রামে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিহতের মরদেহ ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জে নিয়ে আসা হয়। সেখানে মামুদপুরে তার বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে জোহরের নামাজের পর তার দাফন সম্পন্ন হয়েছে। একজন শিক্ষিকার এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে…

আরও পড়ুন

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন দিনমজুরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুনানি শেষে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের দিনমজুর ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। আদালত সূত্রে জানা যায়, জব্দ করা তিনটি হ্যান্ডট্রলি গাড়িতে ১৫০ ঘনফুট (প্রতিটিতে…

আরও পড়ুন

শেখ শামীম: দুই দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নেত্রকোনা আসছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এই সফরে তিনি জেলার দুর্গাপুর, কলমাকান্দা এবং নেত্রকোনা সদরে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (অ.দা.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকার ইস্কাটন রোডের বাসভবন থেকে সড়কপথে (শ্যামগঞ্জ-পূর্বধলা হয়ে) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে তিনি সালামী (গার্ড অব অনার) গ্রহণ করবেন। এরপর সকাল সোয়া ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং সাড়ে ১০টায় সরকারি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে দুইশো পিস ইয়াবা ট্যাবলেটসহ আনাছ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃত আনাছ মোহনগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দেওথান গ্রামের মৃত হাজী ওয়াকিল উদ্দিন ও কুমকুম বেগম দম্পত্তির ছেলে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে বিকেলে উপজেলার দেওথান এলাকায় ওই যুবকের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে মোহনগঞ্জ পৌরসভার দেওথান গ্রামে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজাসহ তিন মাদকসেবী ও কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মোহনগঞ্জ থানাধীন উপজেলা মৎস্য ভবনের পেছনের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- দুইশো গ্রাম গাঁজাসহ মোহনগঞ্জ থানার টেঙ্গাপাড়া গ্রামের মো. মুসলিম উদ্দিনের ছেলে মো. আমিন হোসেন (২১), দুইশো গ্রাম গাঁজাসহ একই গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. আসলাম মিয়া (২০) এবং একশো গ্রাম গাঁজাসহ দেওথান গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আমির হোসেন (২৬)। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরীর বাইপাস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৯৪ পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ আট হাজার ২০০ টাকা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার ঢাকা বাইপাস সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নে একটি রাস্তার নির্মাণকাজে নিম্নমানের ইট ও নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে এবং তাকে বাঁচাতে আসা তার স্ত্রী ও ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৯৯৯-এ কল এবং নেত্রকোনা মডেল থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করার কথা জানান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তায় বিছানো ইটগুলো ১নং মানের না দিয়ে তার পরিবর্তে অত্যন্ত নিম্নমানের এবং ইটের সলিংয়ের নিচে তিন ইঞ্চি পরিমাণ বালু দেওয়ার নিয়ম থাকলেও তা পাওয়া যায়নি। এরআগে গতকাল মঙ্গলবার বিকেলে আসরের নামাজের সময় রৌহা ইউনিয়নের কারলি মধ্যপাড়া জামে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি বিভাগটির উদ্যোগে এক মহতী মানবিক কর্মসূচি পালিত হয়েছে। রূপালী ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচির আওতায় দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল কর্মচারীদের মাঝে কম্বল ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নায়ায়নগঞ্জে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্রকুমার রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টিভি’র সহযোগী নির্বাহী প্রযোজক আসিফ রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান…

আরও পড়ুন

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় গরু চোরাচালান ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় এক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন এবং ডিবি পুলিশের একটি দল অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, গরু, মাদকদ্রব্যসহ ১৫ জনকে আটক করেছে। আটককৃত ১৫ জন হলেন- মামুন মিয়া, আল আমিন, সারফুল ইসলাম, কাওসার আহমেদ, মোশারফ মিয়া, আফাজ উদ্দিন, মাহমুদুল ইসলাম সায়েম, আদির উদ্দিন, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন এবং…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামি ফরিদকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সোয়া ৩টার দিকে র‍্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ সদর থানাধীন টাউনহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি বাদশা মিয়ার (২৬) সঙ্গে ভুক্তভোগী নারীর প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রহ্মপুত্র নদের তীরের একটি জঙ্গল এলাকায় দেখা করতে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল মঙ্গলবার রাতে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ অভিযান চালানো হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ মোহনপুর বিওপি’র (বর্ডার অবজারবেশ পোষ্ট) আট সদস্যের একটি বিশেষ টহল দল এতে অংশ নেয়। টহল দলটি ওই বিওপি’র দায়িত্বপূর্ণ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, মামলার বাদীর নিজের দেওয়া সাক্ষীরাই এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। একইসাথে ব্যাংক কর্মকর্তাদের দাবি, নিয়মবহির্ভূতভাবে ঋণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে গ্রাহক মিথ্যা ও সাজানো মামলাটি দায়ের করেছেন। এ মামলার বাদী আলপনা মৎস্য ও গরু মোটাতাজাকরণ মিশ্র খামারের উদ্যোক্তা বারহাট্টার ডেমুরা গ্রামের মৃত আ. রশিদের ছেলে কামাল তালুকদার (৬০)। আদালতে দায়ের করা অভিযোগপত্র থেকে জানা যায়, কৃষি ব্যাংক বারহাট্টা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা মো.…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে মো. ওবায়দুল্লাহ (৩২) নামে অনলাইন জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। গ্রেফতারকৃত ওবায়দুল্লাহ কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে দেড় লাখের বেশি নগদ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানার যশোদল এলাকায় একটি বিশেষ অভিযান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে যাত্রীবাহী একটি দ্রুতগতির অটোরিকশার নিচে চাপা পড়ে ফারজানা আক্তার নামে সাত বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের শেখপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফারজানা উপজেলার সুয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ-ছয় দিন আগে শিশু ফারজানা তার মা পারভিন আক্তারের সঙ্গে একই ইউনিয়নের শেখপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার সকালে খেলার ছলে নানাবাড়ির সামনের সড়ক পার হচ্ছিল সে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ফাঁকা বাড়ি পেয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও টিভি-ফ্রিজসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। চোরেরা ঘরের স্টিলের বড় ট্রাঙ্ক ও ওয়ারড্রোবের তালা ভেঙে ভেতরে থাকা জিনিসপত্র তছনছ করে বিছানায় ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন চুরির অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত ২২ ফেব্রুয়ারি রাতে কোন এক সময় উপজেলার বাহাম গ্রামে চুরির এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী রূপন সরকার পেশাগত কারণে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নেত্রকোনা-০৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। এ সময় তিনি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘জনগণের বিপুল প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি সরকারি সেবা দ্রুত ও সহজভাবে মানুষের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকায় সোমেশ্বরী নদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় মদ এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অপারেশন শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভবানীপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ দলটি তাদের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৫২/১-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে সিএনজি রাখা নিয়ে বিরোধের জেরে চালক আবুল কালাম (৪০) হত্যা মামলার আরও তিন পলাতক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নিহত আবুল কালাম ময়মনসিংহ নান্দাইল উপজেলার পূর্ব অরন্যপাশা গ্রামের মৃত আরজ আলীর ছেলে। এরআগে এই হত্যা মামলার প্রধান আসামিকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছিল র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মো. শামীম মিয়া (২৮), মো. আব্দুল আজিজ ওরফে লদু মিয়া (৩৫) এবং রবিন মিয়া (২৬)। তারা সবাই নিহত আবুল কালামের প্রতিবেশী এবং মামলার এজাহারভুক্ত আসামি। দিনব্যাপী র‍্যাবের যৌথ অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় র‍্যাব-১৪ (ময়মনসিংহ) এর অধিনায়কের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল বিদেশী মদসহ মো. আশিক ইকবাল (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। এ সময় মো. কাসেম আলী (৫০) নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মো. আশিক ইকবাল সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। অন্যদিকে, পলাতক আসামি মো. কাসেম আলীর বাড়ি গাজীপুর জেলায় বলে জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার বিকেল আনুমানিক…

আরও পড়ুন