Author: Shafiq Talukder

রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে পাঠদান কার্যক্রম আবার চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে একটি প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত গত ২৫ মার্চের এক আদেশে এ তথ্য জানানো হয়। পত্রটি মাউশির মাধ্যমে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়েছে, ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম আবার চালুর আবেদন বিবেচনার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম কত সালে এবং…

Read More

জ্বালানি তেলের চলমান সংকটে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়ায় দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই সরকার এমন পরিকল্পনার কথা ভাবছে বলে জানান মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রেখে অন্তত তিন দিন অনলাইনে ক্লাস চালু রাখার চিন্তা…

Read More

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মাঠ পর্যায়ের চিত্র তুলে ধরে বলা হয়েছে, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহককে। এতে তারা বিরক্ত হচ্ছেন। এ চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পাম্প কর্মীদের। চলমান পরিস্থিতিতে সংঘর্ষ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়, তেল কোম্পানি থেকে যে পরিমাণ জ্বালানি পাম্পগুলোকে দেওয়া হচ্ছে তা চাহিদার তুলনায় কম। তাই গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না পাম্প-সংশ্লিষ্টরা। এ পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এদিকে দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি জ্বালানি তেল…

Read More

মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে মাঠপর্যায়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে কর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৩০ মার্চ) গুলশান নগর ভবনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণের বিষয়টি অনেকাংশে মাঠপর্যায়ের কর্মীদের ওপর নির্ভরশীল। নগরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। ভালো পারফরম্যান্স দেখানো কর্মীদের সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, শতভাগ…

Read More

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয়। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ ও শমসেরনগর রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার স্বপন সিংহ জানান, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উপবন এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২ মিনিটে ভানুগাছ স্টেশন অতিক্রম করে। ৬টা ১০ মিনিটে শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর নামক স্থানে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি। তবে সিলেটের সঙ্গে দেশের…

Read More

জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি সরকারি ইজারাকৃত পুকুরে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে রাতের আঁধারে নির্মাণকাজ চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বাঁশদহ এলাকার সরকারি নাউয়ার পুকুরে। অনুসন্ধানে জানা যায়, নাউয়ার পুকুর ও বালার পুকুর সরকারি জলমহাল হিসেবে ইজারা গ্রহণ করেন স্থানীয় বাসিন্দা মোজাম উদ্দীন। তবে ইজারা গ্রহীতার বাইরে স্থানীয় ব্যক্তি বাহাদুর ইসলাম বাণিজ্যিক উদ্দেশ্যে নাউয়ার পুকুরের একটি অংশে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। ২০২৫ সালের এপ্রিল মাসে পুকুরের উপর একটি পাকা দোকানঘর নির্মাণ করা হলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: র‌্যা থেকে স্কুল ছাত্রী অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার করেছে।পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৯ এর অভিযানে কুলাউড়া ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। ভিকটিম রাস্তাঘাটে চলাচলের সময় ১নং বিবাদী ভিকটিমকে উত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিত। ভিকটিম ০১নং বিবাদীর কু-প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করার হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত (১লা জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার সময় ভিকটিম স্কুলে যাওয়ার সময় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর পৌঁছামাত্র পূর্ব হতে উৎ পেতে থাকা ১নং…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হারিছ মিয়া (৪৩) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধারপাড়া গ্রামের আব্দুর রউফের পুকুর থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় তার পরিচয় না পাওয়ায় পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত হারিছ মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের নোয়াবাদ গ্রামের ফজলুর রহমানের পুত্র। স্থানীয় লোকজন জানায়, শনিবার (১০ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৬টায় হারিছ মিয়ার লাশ পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুকুর থেকে লাশ উঠিয়ে পুলিশকে খবর দেয়।…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে কথা বলার ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ‎শুক্রবার (৯ জানুয়ারি ) দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে সেই পরিক্ষার্থীকে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। তার নাম পরিমল সরকার বলে প্রাথমিক ভাবে জানা যায়। ‎পরে ঘটনাটি নিশ্চিত হলে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ‎কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার…

Read More

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে সংঘটিত বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক মূল নেতৃত্বদানকারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ডিএমপির সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির গেইটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করা, ভিকটিম দিপু চন্দ্র দাসকে সংঘবদ্ধভাবে মারধর করে গেটের সামনে হত্যা এবং পরে রশি দিয়ে লাশ টেনে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় নিয়ে গিয়ে পোড়ানোর ঘটনায় নেতৃত্বদানকারী হিসেবে ওই আসামির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইয়াছিন আরাফাত (২৫)। তিনি ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ির কড়ইতলা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি মনোনিত প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন সংসদ সদস্যের প্রার্থী দাখিল করা মনোনয়পত্রের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। এসময় তিনি ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন। শনিববার (৩রা জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতিতে জেলার ৪টি আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দাখিল করা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ১৯নং দিলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার ফলাফলের উত্তরপত্র নিয়ে নয়-ছয় করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। এনিয়ে দুই শিক্ষক একে-অপরের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে জানাজানি হওয়ায় অভিভাবকসহ এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এবং শিক্ষকদের দ্বারা যদি এমন কর্মকাণ্ড ঘটে তখন শিক্ষার্থীদের অধ্যায়ের বিষয়ে সন্দিহান অভিভাবকরা। তথ্যানুসারে বিশ্লেষণ করে জানা যায়, বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (তিন বিষয়ে ১৪৯ নম্বর) পেয়ে প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। আরেক শিক্ষার্থী ফাহিয়া ইসলাম মানহা (তিন বিষয়ে ১৪৭ নম্বর) পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে…

Read More

স্টাফ রিপোর্টার, কামারখালসহ সুনামগঞ্জ পৌরসভার খালসমূহ পূনরুদ্ধার ও সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে শহরের সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজিত এ সভায় খাল দখল ও দূষণ রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেজেন্টেশনে ছিলেন,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা), বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। সভায় বক্তারা বলেন, খালগুলো পুনরুদ্ধার না হলে সুনামগঞ্জ শহর জলাবদ্ধতার মারাত্মক ঝুঁকিতে পড়বে। উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে খাল দখলমুক্ত করা, নিয়মিত পরিচর্যা ও নজরদারি নিশ্চিত করতে হবে।…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জমিজমাসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘটিত দুই ভাই হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামউল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৯শে ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নিহত জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম (৪৯) বাদী হয়ে বড়লেখা থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার ও থানা সূত্রের বরাতে জানা যায়, গত শনিবার (২৭শে ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বিওসি কেছরীগুল (মাঠগুদাম) এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কাইয়ূম নিজ বসতঘরের দক্ষিণ পাশের খোলা জমি থেকে গরু নিয়ে ফেরার পথে পূর্ব বিরোধের জেরে একদল…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-২০২৬ মৌলভীবাজার-৩#(সদর-রাজনগর) আসন সহ জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনিত প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন সংসদ সদস্য প্রার্থী তাদের মনোনয়পত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার জেলা প্রশসন কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল এর কাছে প্রথমে মনোনয়ন পত্র জমা দেন মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসের রহমান। এর পর বিকাল ৩ টার দিকে দলীয় নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী মনোনিত…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে তারাগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল থেকে কার্যালয়ে চলছে কুরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল এবং দলীয় নেতাকর্মীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন। কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়েছেন এবং ধর্মীয় রীতি অনুসারে শোক পালন করছেন। দেশজুড়ে বিএনপির বিভিন্ন ইউনিটে শোক পালন চলছে। তারাগঞ্জে এই শোকসভা স্থানীয় পর্যায়ে দলের ঐক্য ও শোকের একটি প্রতীক হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে আরও কর্মসূচি গ্রহণ করা হবে খালেদা জিয়ার স্মরণে। তারাগঞ্জ উপজেলা…

Read More

এ,এম স্বপন জাহান মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ বিশেষ “ডেভিল হ্যান্ট” অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত উপজেলা যুবলীগের সহ-সভাপতি সনদ কুমার (৪৫),চামারদানী ইউনিয়নের চামারদানী গ্রামের করুনাময় সরকারের ছেলে। পুলিশ সূত্র জানায়, গত সোমবার ২৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত বছরের একটি রাজনৈতিক মামলায় চামারদানী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা সনদ কুমার সরকার কে গ্রেপ্তার করা হয়েছে।তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যহত…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময় শেষ হয়েছে। শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভালুকা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “আমি নির্বাচিত…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সকাল ৬ টায় ফজরের সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। টাঙ্গাইল-৬ বিএনপি মনোনীত রবিউল আওয়াল লাভলু দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন রবিউল আওয়াল লাভলু।  আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পেয়ে টাঙ্গাইল-৬ আসনের দুই উপজেলা বিএনপির দলীয় ও ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে খতমে কুরআন ও দলীয় পতাকা, কালো পতাকা উওোলন করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন  উনার…

Read More

নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নড়াইল শহরের  মালিবাগ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মালিবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তবিবর রহমান (মন্নু) জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন…

Read More