সিলেটের ৬ টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৫৬, দাখিল ৪৭ #জমা না দেওয়ায় বাদ পড়লেন ৯ প্রার্থী লোকমান আহমদ সারা দেশের ন্যায় সিলেটেও মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল সোমবার। এদিন নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। শেষ দিনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নির্বাচন কার্যালয় এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ হয়েছে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদচারণায় এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। দীর্ঘদিন পর সিলেটের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনি আমেজ ফিরে এসেছে। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন…
Author: Shafiq Talukder
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আটপাড়া উপজেলা ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও কোরআন তেলোয়াত আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা ওলামা দলের উদ্যোগে উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৪ টায় বিশেষ দোয়া ও কোরআন তেলোয়াত অনুষ্ঠিত হয়| এতে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাবেক জেলা বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাসান রূপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্টন, উপজেলা ওলামা দলের সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক আবুল বাশার…
মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহ্ নূরুল কবীর শাহীনের বিএনপি থেকে পদত্যাগ উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবীর শাহীন দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দলের সকল কার্যক্রম ও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ফজলুল হক হলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই তার রাজনীতিতে পথচলা শুরু। এরপর টানা ৪৩ বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির…
ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময় শেষ হয়েছে। শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভালুকা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফ উল্লাহ পাঠান ফজলু, গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা…
সুনামগঞ্জের বিএনপি, জাময়াত, খেলাফত মজলিস, জমিযত ও সিপিবির প্রার্থীদের মনোনয়ন দাখিল স্টাফ রিপোর্টার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তা নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী করে কামরুজ্জামান কামরুল। অপর কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ সভাপতি আনিসুল হক। জামায়তে ইসলামের মনোনীত প্রার্থী ও সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান। সুনামগঞ্জ -২ (দিরাই ও শাল্লা) আসনে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেল। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাড শিশীর মনির, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা সুয়েব আহমদ চৌধুরী। সিপিবি’র মনোনীত প্রার্থী…
আগামী সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে দেশের আটটি বিভাগের জন্য আটটি গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার রিলিজ করা হয়েছে ঢাকা বিভাগের জন্য নির্মিত গান। গানটি গেয়েছেন স্টোইক ব্লিস খ্যাত কাজী।প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের একটি পরিত্যক্ত কক্ষে অভিযান পরিচালনা করা হয়। গোবিন্দগঞ্জ থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম থানার জিডি নং-২৯৩ (০৬ ডিসেম্বর)-এর ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলসহ এ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নাকাই গ্রামের মো. বাবলু মিয়ার এল-সিস্টেম টিনসেড বাড়ির উত্তর-পূর্ব পাশে অবস্থিত পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন, মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে । মেহেদী হাসান সবুজ সরকার (৩৫), শহিদুল ইসলামের ছেলে মো.হুমায়ুন কবির (২৯), ও মৃত…
