Author: Shafiq Talukder

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে এক হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে হামে আরো তিনজনের মৃত্যু হয়েছে। সেইসাথে আরো দুইজন এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে এক হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১২৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা…

Read More

চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত |বাসস দেশে এপ্রিল ও মে মাসের জন্য পূর্ণ জ্বালানি মজুদ রয়েছে। পাশাপাশি জুন মাসের চাহিদা মেটাতে জ্বালানি মজুদ নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে। পাশাপাশি সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে। ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। ২০২৯ সাল থেকে ইস্টার্ন…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বর্ধিত ফ্লাইট শিডিউল ও বিমান ভাড়া কমানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই হজ ফ্লাইট শুরু হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ হজ যাত্রী পাঠানো দেশ হিসেবে বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। মোট হজযাত্রীর প্রায় ৫০ শতাংশ বহন করবে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ পরিকল্পনার ঘোষণার পর ফের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল থমকে গেছে। সামুদ্রিক বিশ্লেষকদের মতে, সীমিতভাবে চলমান জাহাজ চলাচলও হঠাৎ বন্ধ হয়ে গেছে, এমনকি কিছু জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে। আর এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, হরমুজ প্রণালি দিয়ে সীমিত পরিসরে চলমান জাহাজ চলাচল মার্কিন প্রেসিডেন্টের অবরোধ পরিকল্পনার ঘোষণার পর ‘তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেছে’ বলে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা লয়েডস লিস্ট জানিয়েছে। এমনকি কিছু জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে বলেও জানানো হয়েছে। সংস্থাটি জানায়, অবরোধের ঘোষণা দেয়ার আগে রবিবার পর্যন্ত প্রণালি দিয়ে জাহাজ চলাচল কম মাত্রায় হলেও অব্যাহত ছিল।…

Read More

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈত্রিক নিবাস। ছবি: সংগৃহীত আগামী ২০ এপ্রিল পৈত্রিক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা দিয়েছে। রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না এলেও ২০ এপ্রিল তার বগুড়া আসার কথা রয়েছে। ওইদিন প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নেবেন এবং পরে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তার পৈত্রিক ভিটা পরিদর্শন করবেন। তিনি আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রী তার…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়াই তাদের প্রধান লক্ষ্য—যেখানে নারী, পুরুষ ও শিশুসহ সবাই নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে দেশবাসীর প্রতি সালাম জানিয়ে তারেক রহমান বলেন, “আমাদের এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল।” তিনি স্মরণ করেন ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের কথা। তারেক রহমান বলেন, “যেভাবে একাত্তরে স্বাধীনতা রক্ষা করা হয়েছিল, ঠিক একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতাসহ…

Read More

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণে সরকারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। লিখিত বক্তব্যে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের প্রতিনিধি শরিফুল হাসান শুভ বলেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘ সেশনজট এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেননি। ফলে তারা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের কাছে বৈষম্যমূলক বলে মনে হচ্ছে। শুভ বলেন, ‘অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে চাকরিতে…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে আজ রোববার থেকে সরকারি-বেসরকারি অফিসে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা। জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার এক প্রজ্ঞাপনে জানায়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি পরিসেবা এই সময়সূচির বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। সরকারের সিদ্ধান্ত হলো জরুরি সেবা ব্যতীত সব বিপণিবিতান (মার্কেট), অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা…

Read More

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান।  শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন অঞ্চলজুড়ে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফরাবাদ এবং স্কারদুসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এ ছাড়া ইসলামাবাদ, মুরি, ট্যাক্সিলা, ফয়সালাবাদ ও মুলতানেও মানুষ ভূমিকম্প টের পান।  তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া পাঞ্জাব প্রদেশের সারগোধা, চাকওয়াল, চিনিওট, ঝেলাম, মিয়ানওয়ালি, নারোয়াল, ভাক্কার, হাফিজাবাদ, খানেওয়াল,…

Read More

সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল লাল-সবুজের দল। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন তারা। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অক্ষুণ্ণ রাখে বাংলাদেশ দল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়,…

Read More

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান । তিনি জানান, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

Read More

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আজ রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর এটাই হবে দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন যাবৎ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে না। সর্বশেষ ভোটের এক মাস আগে স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। আজ আবার বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকের এজেন্ডা সর্ম্পকে আগে থেকেই…

Read More

বিগত সরকারের আমলে (২০০৯ থেকে ২০২৩ সাল) বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর পাচার হওয়া এসব অর্থ পুনরুদ্ধারে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে-বিদেশে এ পর্যন্ত সর্বমোট প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ (ফ্রিজিং) করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের আস্থার সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাদের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। তিনি বলেন, অতীতে অনেক রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল, কেউ কেউ তো টিকিটও বিলি করেছিল। তবে গত নির্বাচনে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে যে,…

Read More

দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে শিল্প খাতে। মূলত ডিজেল, পেট্রোল ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে উৎপাদনশীলতা হ্রাস, ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন চেইনে বিঘ্ন তৈরি হচ্ছে। শিল্প খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও শ্রমিকরা জানাচ্ছেন, উৎপাদন প্রক্রিয়ায় অনিয়মিত জ্বালানি সরবরাহের কারণে উৎপাদনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে। অনেক কারখানায় বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে উৎপাদন বন্ধ বা আংশিক কমে যাচ্ছে, যা সরাসরি ব্যবসায়িক ক্ষতি এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হ্রাসে প্রভাব ফেলছে। এছাড়া, জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি এবং বাজারে অনিশ্চয়তা শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ পরিকল্পনাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, কারণ তাদের কাছে বিকল্প জ্বালানির…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমান সরকারের সংস্কারের কার্যক্রম ও জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি খাতের সমস্যা সমাধানে কাজ চলছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন,  এখন কোনো একক গোষ্ঠী চাইলেই ইতিহাস নিয়ন্ত্রণ করতে পারবে না। সিটিজেন জার্নালিজম ও সোশ্যাল মিডিয়ার কারণে সত্য দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি…

Read More

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) রাতে ট্রাম্প বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট। অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ভাষণটি দেবেন তিনি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে লেভেট লিখেছেন, কাল রাতে ইস্টার্ন টাইম, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে আগামীকাল রাত ৯টায় (ইস্টার্ন টাইম) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের হামলা শেষ হবে। তিনি ওই সময় জানান, ইরানিদের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তি হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি…

Read More

গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটিকে আর বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সুরে কথা বলেছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। দলটির সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এ নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশটি আগামী ১২ এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে জানা গেছে। সরকারের শীর্ষ দু’জন প্রভাবশালী মন্ত্রীর এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে গণভোট প্রশ্নে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি শুরু হয়েছে। সংসদের ভেতরে-বাইরে এ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে সরকার ও বিরোধী দল। গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটিকে আর বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সুরে কথা বলেছেন…

Read More

বুকে ব্যথা নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন জোসনা আরা নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তবে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক না থাকায় সময়মতো চিকিৎসা না পেয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালের পক্ষ থেকে ফোন পেয়ে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মৃত জোসনা আরা (৬৫) পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী এবং মিঠাপুর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, জোসনা আরা জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসার সময়ে হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। পরে সেখানে দায়িত্বরত একজন…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এবং জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন প্রশাসক পাওয়া জেলাগুলো হচ্ছে—ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য…

Read More

সংগঠনটি জানায়, ডিপো থেকে চাহিদামত জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। এমন অবস্থায় রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চাই আমরা। সভায় পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনা। অনেক ক্ষেত্রে ট্যাংকার পুরোপুরি ভর্তি না করে আংশিক লোড নিয়ে পাঠানো হলে পরিবহন খরচ বেড়ে যায় এবং এতে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়তে হয়। এ কারণে তারা চেম্বার পূর্ণ করে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন, যাতে পরিবহন ব্যয় কমানো যায় এবং সরবরাহ আরও কার্যকর হয়। এ সময় একই জেলার একাধিক পাম্পে একসঙ্গে সরবরাহের ক্ষেত্রেও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা…

Read More