Author: Saizul Amin

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে গতকাল রবিবার ২৯ মার্চ আজিম হোসেন রতন কে সভাপতি মো. সজীব মিয়া কে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। নতুন এ কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ র‍্যালী করেছে নতুন কমিটি। ৩০ মার্চ মঙ্গলবার সকালে আনন্দ র‍্যালীটি উপজেলা গেট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র‍্যালীতে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাবেক সাধারন সম্পাদক মো. আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ রাজীব, সাবেক ছাত্রলীগ নেতা রিপন…

Read More

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত তিন দিন কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে ভূমি অফিস, থানা, রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে হামলা চালাচ্ছে। হরতাল দিয়ে ভাঙচুর করার অধিকার তো তাদের নেই। বাড়িঘর জ্বালিয়ে দেয়া, বাচ্চাদের রাস্তায় নামিয়ে দেওয়া, এসব অধিকার তাদের নেই।’ তিনি বলেন, ‘তাদের এসব পথ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে সরকার। অন্যথায় জানমাল ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর হবে।’ আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাঁশের কেল্লা নামে একটি ফেসবুক…

Read More

করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও আগামী ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছুটি চলাকালে নিজেদের ও অন্যদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদুল ফিতরের পরে ২৩ মে থেকে শুরু হবে।

Read More

এবার প্রতিপক্ষকে মোকাবেলায় গোপন মহড়া সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি প্রতিহত করতে অতি গোপনে একটি মহড়া পরিচালনা করবে মার্কিন সামরিক বাহিনী। সিএনএন-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে পার্সটুডে। বলা হয়েছে, গ্রীষ্মেই যুদ্ধের এই মহড়া সম্পন্ন করা হবে। চীন ও রাশিয়ার যেকোনো অপ্রত্যাশিত হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে। এদিকে, চীন ও রাশিয়ার সঙ্গে নানা ইস্যুতে আমেরিকার বিরোধ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে আমেরিকা যুদ্ধের গোপন প্রস্তুতি সম্পন্ন করতে চায়। এ সংক্রান্ত মহড়ার ধরণ ও ব্যাপ্তি সংক্রান্ত কোনো খবর প্রচার করা হবে না এবং কেউ তা জানতেও পারবে না।

Read More

সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৪১তম দিনে আজ ভ্যাকসিন নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৬ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এর মধ্যে পুরুষ ৩২ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন এবং নারী ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন। টিকা নেয়ার পর সামান্য পাশর্^প্রতিক্রিয়া হয়েছে মোট ৯২৮ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কালন মিয়ার বাড়ি উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামে। তার বড় ভাই মাওলানা আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, পুলিশের গুলিতে তার ভাই নিহত হয়েছেন। নিহত আরেকজন হলেন উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সুফি আলীর ছেলে আল আমীন । হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার কিছু পর ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোড মোড়ে খাটিহাতা হাইওয়ে থানার সামনে জলকামানে অগ্নিসংযোগ করেন হরতাল সমর্থকরা। এসময় হাইওয়ে থানায়ও হামলার ঘটনা ঘটে। পুলিশ গুলি চালায়।

Read More

ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে প্রাণহানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সোমবার সারাদেশে দোয়া মাহফিল ও শুক্রবার সারা দেশে বিক্ষোভ। হেফাজত মহাসচিব বলেন, শুক্রবারের মধ্যে দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Read More

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ। রোববার সাড়ে তিনটায় রায়ের বাজার বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯০৪জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৯০৮জন। মোট শনাক্ত ৫ লাখ ৯৫হাজার ৭১৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২০১৯জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৩৫হাজার ৯৪১জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২২৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২২হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ এবং ২২হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৫লাখ ৮৮হাজার৮৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৫শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর…

Read More

বাংলাদেশের ওড়াকান্দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে কটাক্ষ করেছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে শনিবার ওড়াকান্দির ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেন মোদি। এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের সভা থেকে মোদির সমালোচনা করে বক্তৃতা দেন মমতা। শনিবার মমতা বলেন, ‘‘বাংলায় ভোটের সময় আপনি বাংলাদেশে কেন? আপনি যদি ভোট চলাকালীন বাংলাদেশে একটি বিশেষ শ্রেণির মানুষের জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা-পাসপোর্ট কেন বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব। কখনও বলছে বাংলাদেশ থেকে মমতা সব অনুপ্রবেশ করিয়েছে, আবার কখনও বাংলাদেশে গিয়ে মার্কেটিং করছে। কে ঠিক আর কে ভুল, তার…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারাবিশ্বের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন। এটা আমাদের সম্মানের, এটাই আমাদের সার্থকতা। তবে আমাদের যাত্রা অনেক দূরের; জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে।’ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাঁচ দেশের প্রধান এসেছেন, বিশ্বের বিভিন্ন দেশ ও ২৭টি প্রতিষ্ঠান থেকে শুভেচ্ছাবার্তা আমরা পেয়েছি। সময়ের অভাবে সব বার্তা শোনাতে পারিনি। সমস্ত বার্তা রক্ষিত আছে। তৃণমূল পর্যন্ত প্রচার করতে হবে। তাদের শুভেচ্ছাবার্তা যেন জনসাধারণ জানতে পারে।’

Read More

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার কারণে সভা, সেমিনার ও কর্মশালা স্বাস্থ্যসুরক্ষা মেনে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। তবে কেউ যেন মাস্ক ছাড়া বাইরে না যায়। নিরাপদ দূরত্ব মেনে বসতে হবে। সভা, সেমিনার, কর্মশালা স্বাস্থ্যসুরক্ষা মেনে করতে হবে। যতদূর সম্ভব খোলা জায়গায় কর্মসূচি করতে হবে। ঘরের মধ্যে করলে করোনার প্রাদুর্ভাব আরও বেশি দেখা দেয়।’ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। সব অনুষ্ঠান সতর্কতার সঙ্গে করতে হবে। পাশাপাশি গেল…

Read More

পুলিশ ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কড়া নিরাপত্তার মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সঙ্গে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার কেবল ব্রাহ্মণবাড়িয়াতেই পাঁচজন নিহত হয়েছেন। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা থানায় সংঘবদ্ধ হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে থানার প্রধান ফটক ও পুলিশের দুটি মোটরসাইকেল। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকাল ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থাপনার সামনে অবস্থান নেন পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। নিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা। অন্যদিকে শুক্রবার নিহতদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও আটকদের মুক্তি দাবিতে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে হেফাজতে ইসলাম। রাজধানীতে বাসে আগুন :…

Read More

চোরাচালানকারীদের কাছ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের একটি ‘তাওরাত’ গ্রন্থ উদ্ধার করেছে তুরস্কের পুলিশ। দেশটির উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশের পুলিশ জানিয়েছে, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে বলে খবর পাওয়ার পর তারা ওই চক্রকে ধরতে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে প্রদেশের জানিক শহরের উপকণ্ঠে দুটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয়। তখন একটি গাড়ি থেকে প্রায় ২ হাজার ৫০০ বছর আগের ঐশী গ্রন্থ তাওরাতের একটি কপি উদ্ধার করা হয়। প্রকাশিত খবরে বলা হয়েছে, ১৯ পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে আটকানো ছিল। ঐতিহাসিক এই ঐশী গ্রন্থ চোরাচালানের দায়ে এ পর্যন্ত পাঁচ জনকে আটকের কথা জানিয়েছে তুরস্কের পুলিশ। আল্লাহর নবী…

Read More

হেফাজতে ইসলামের ডাকা রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে জিরোপয়েন্ট ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এসময় তারা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন।

Read More

ক্রিকেট জগতের আলোচনার কেন্দ্রে এখন সাকিব আল হাসান। একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন এই টাইগার তারকা। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন সাকিব। এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধুয়ে দেন তিনি। এরপর একটি বিজ্ঞাপনের প্রোমো করতে গিয়ে ভক্তদের ধাঁধায় ফেলে দেন। এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার নতুন চমক নিয়ে এসেছেন। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রঙিন চশমা পরিহিত একটি ছবি শেয়ার করেছেন সাকিব। যার ক্যাপশনে লিখেছেন, নতুন একটা গল্প শুনবেন? কীসের গল্প Guess করতে পারলে এই রঙিন চশমা আপনার! #রঙিনদুনিয়া। সম্প্রতি সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন। আর ২৭ মার্চ আইপিএল…

Read More

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ রবিবার এ আদেশ দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। এদিন আদালতে ইরফান সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। এর আগে নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন ইরফান সেলিম। এরপর গত ২৭ জানুয়ারি এ মামলায় রুল জারি করেন হাইকোর্ট। এরপর ১৮ মার্চ ইরফান সেলিমকে জামিন দেন হাইকোর্ট। এই জামিনের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের ২৬ অক্টোবর ভুক্তভোগী নৌবাহিনীর…

Read More

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নরসিংদীতে পালিত হচ্ছে। আজ রবিবার সকাল থেকেই নরসিংদীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। তবে বেলা ১১টার দিকে হেফাজত ইসলামের কয়েকশত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেন। তারা সড়কের ওপর বসে পড়েন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তখন একটি গাড়ি ভাঙচুর করেন তারা। এ ছাড়া বেলা ১২টার দিকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত কর্মীরা।

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩৯ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮৬৯ জনে। শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Read More

ভারতে করোনা পরিস্থিতি যে ভয়াবহ আকার নিয়েছে, তা গত কয়েক সপ্তাহের পরিসংখ্যানেই স্পষ্ট। এতদিন যে আক্রান্তের সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছিল, সেটা গত এক সপ্তাহে একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। শনিবার সকালেও আক্রান্তের সংখ্যাবৃদ্ধিটা রীতিমতো উদ্বেগজনক। পাঁচ মাস পর প্রথমবার দেশটিতে দৈনিক আক্রান্ত ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। মূলত মহারাষ্ট্রে করোনা সংক্রমণের পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই আক্রান্ত প্রায় ৩২ হাজার। তবে অন্য রাজ্যেও ছবিটা খুব একটা সুখকর নয়। বাংলা–কেরালা–তামিলনাড়ুর মতো ভোটমুখী রাজ্যেও বাড়ছে আক্রান্ত। অন্ধ্রপ্রদেশ, কর্নাটকেও চিত্রটা বেশ চিন্তার। শনিবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন,…

Read More