ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কালন মিয়ার বাড়ি উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামে। তার বড় ভাই মাওলানা আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, পুলিশের গুলিতে তার ভাই নিহত হয়েছেন। নিহত আরেকজন হলেন উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সুফি আলীর ছেলে আল আমীন । হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার কিছু পর ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোড মোড়ে খাটিহাতা হাইওয়ে থানার সামনে জলকামানে অগ্নিসংযোগ করেন হরতাল সমর্থকরা। এসময় হাইওয়ে থানায়ও হামলার ঘটনা ঘটে। পুলিশ গুলি চালায়।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে শুটার শামীমের ভাই বদি গ্রেফতার: খতিয়ান হত্যা ও বিস্ফোরকসহ ১৯ মামলার
- বারহাট্টায় জমি নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু
- কেন্দুয়ায় বিলে বিষক্রিয়ায় ১২ লাখ টাকার মাছ নিধন, নিঃস্ব ১৫ অংশীদার
- ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৮ম ব্যাচের প্রথম মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
- ধনু নদী ক্ষতবিক্ষত করে বালু উত্তোলন, হাতেনাতে ধরা পড়ে জরিমানা দেড় লাখ
- বিদ্যামন্দির যখন মাদকের আস্তানা: খালিয়াজুরীতে নৈশপ্রহরীর বেপরোয়া কাণ্ড
- চাকরির শত ব্যস্ততা ও সংগ্রাম পেরিয়ে বিসিএস প্রশাসনে দুর্গাপুরের অমিত খান
- পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবকের জেল-জরিমানা


