Author: Saizul Amin

দিনে তারা ছাত্রনেতা। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত। বিভিন্ন দিবসে নিজের গ্রুপের শীর্ষ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার ছবি দিয়ে বড় বড় ব্যানার ও বিলবোর্ড লাগায় তারা। করোনার এই মহামারীতে কয়েকজন এলাকায় ত্রাণ বিতরণও করেছে। বাইরে থেকে দেখলে তাদের মানবিক ছাত্রনেতাই মনে হয়। কিন্তু দিনের এই মানবিক নেতারা রাতে হয়ে ওঠে ভয়ংকর। রূপ পাল্টে হয়ে যায় ছিনতাইকারী। মোটরসাইকেল ছিনতাই করাই তাদের পেশা। সিলেট জেলাজুড়ে রয়েছে তাদের নেটওয়ার্ক। পুলিশের হাতে এই চক্রের সাত সদস্য গ্রেফতারের পর বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। মোটরসাইকেল চোর সিন্ডিকেট শনাক্ত ও তাদের ধরতে কয়েক দিন ধরে মাঠে নামে সিলেট জেলা পুলিশ। গত সোম ও মঙ্গলবার…

Read More

আবহাওয়া অধিদপ্তর চলতি মাসেই বঙ্গোপসাগরে একাধিক গভীর নিম্নচাপ ও শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে। এছাড়া অতিভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মাঝারি মাত্রার তাপপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে। গতকাল বুধবার আবাহওয়া অধিদপ্তরের অনুষ্ঠিত বৈঠকে এসব তথ্য উঠে এসেছে। এসময় গত এক মাসের আবহাওয়ার পর্যালোচনা এবং আগামী এক মাসের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলোচনা করা হয়। অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় জানানো হয়, মে মাসে স্বাভাবিক অপেক্ষা ২৬ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। এটি সারা দেশের গড় হিসাব। কিন্তু রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং খুলনা…

Read More

রাসায়নিকবাহী জাহাজ এক্স-প্রেস পার্ল গত দুই সপ্তাহ ধরে আগুনে পুড়ছে শ্রীলঙ্কার উপকূলে। এখন ডুবে যাওয়ার মুখে রয়েছে জাহাজটি। উদ্ধারকাজে নিয়োজিত কোম্পানি জানিয়েছে, জাহাজটি যে অবস্থায় আছে সেভাবেই ডুবে যাচ্ছে। আর এতে করে জাহাজটিতে জ্বালানি হিসেবে থাকা কয়েকশ টন তেল সাগরে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেল ছড়িয়ে পড়লে বিধ্বংসী বিপর্যয়ের মুখে পড়বে আশেপাশের সামুদ্রিক পরিবেশ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বুধবার (২ জুন) এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা ও ভারতীয় নৌবাহিনী আগুন নেভাতে এবং জাহাজটির ডুবে যাওয়া ঠেকাতে যৌথভাবে কাজ করছিল। তবে অশান্ত সমুদ্র এবং বর্ষার বাতাস এই অভিযানকে ব্যাহত করেছে। শ্রীলঙ্কা নেভির মুখপাত্র ক্যাপ্টেন ইন্দিকা সিলভা জানিয়েছেন, সামুদ্রিক দূষণ…

Read More

ইরানের পরমাণু শক্তি মোসাদের দিন-রাতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান ডেভিড বার্নি। তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক চলমান সংলাপে বিশ্ব শক্তিগুলো যদি ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায় তাহলেও ইসরায়েল তেহরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা অব্যাহত রাখবে। ইসরায়েলি পত্রিকা ইয়াদিউত ‘আহারোনোত’ বার্নির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। মোসাদ প্রধান আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইসরায়েল বিশ্ব সমাজের অনুসৃত পথ অবলম্বন করবে না কারণ, এ ব্যাপারে হিসাবে ভুল করলে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে না। পাশ্চাত্যের সঙ্গে সমঝোতা হোক বা না হোক ইরান নিরবচ্ছিন্নভাবে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে বলেও…

Read More

করোনাভাইরাস মহামারীর মতো সংকটময় মুহূর্তে বিশাল ব্যয়ের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি নিয়ে সরকারের আয় বাড়ানোর ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা থাকলেও সেই সীমিত সম্পদ নিয়েই আগামী এক বছরের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। এবারই প্রথম বাজেট ঘাটতি মোট জিডিপির ৬ শতাংশ অতিক্রম করতে যাচ্ছে। তার পরও বিশাল ব্যয়ের লক্ষ্য নিয়ে কৃষক, পেশাজীবী, শ্রমজীবী, দিনমজুর, ব্যবসায়ীসহ সব পক্ষকেই সন্তুষ্ট করতে মরিয়া অর্থমন্ত্রী। এজন্য করের জাল বিস্তৃত করে এবং নতুন করের বোঝা না চাপিয়ে সাধ ও সাধ্যের সমন্বয় ঘটানোর বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করবেন তিনি। ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৩…

Read More

পাকিস্তানের আইনজীবী ও সামাজিক মাধ্যমকর্মী শফিক আহমদ। সন্ধ্যেবেলা হাঁটতে হাঁটতে চুল কাটার সেলুনে যাচ্ছিলেন, চলতে চলতেই হঠাৎ তার মনে হলো- কেউ যেন তাকে অনুসরণ করছে। তার ধারণা, হয়তো তাকে অপহরণ করা হতে পারে এবং তাই হলো। ঘটনাটা ২০১৯ সালের ডিসেম্বর মাসের। যা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় কয়েক মুহূর্ত পরই একদল লোক এসে তাকে ধরে ফেললো, এবং কাছেই রাখা একটি গাড়ির পেছনের সিটে তাকে জোর করে তুলে বসিয়ে দিল। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় ওকারা শহরের রাস্তায় বসানো সিসিটিভিতে পুরো ঘটনাটি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ৩৭-বছর বয়স্ক শফিক আহমদ প্রাণপণে ধস্তাধস্তি করছেন নিজেকে ছাড়িযে নেবার জন্য, আর…

Read More

ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করার চেষ্টা অব্যাহত রাখবে বলে হুমকি দিয়েছেন ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান ডেভিড বার্নি। চলতি ভিয়েনা সংলাপে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে সমঝোতা অর্জন করা সম্ভব হলেও এমন ঘোষণা দিয়েছে ইসরায়েল। দায়িত্ব গ্রহণের প্রথম বক্তব্যেই বার্নি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইসরায়েল বিশ্ব সমাজের অনুসৃত পথ অবলম্বন করবে না কারণ, এ ব্যাপারে হিসাবে ভুল করলে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে না। তিনি আরও বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক চলমান সংলাপে বিশ্ব শক্তিগুলো যদি ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায় তাহলেও ইসরায়েল তেহরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা অব্যাহত রাখবে। যা মোসাদের দিন-রাতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।…

Read More

ঐতিহ্যবাহী ও দেশসেরা ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। গতকাল বুধবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ক্র্যাব নেতারা। এসময় তারা সায়েম সোবহান আনভীরকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি নারী পাচার রোধ ও মাদকের বিরুদ্ধে গণামাধ্যমকর্মীসহ সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। পাশাপাশি সার্বিক সহযোগিতাসহ ক্র্যাব সদস্যদের কল্যাণে সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া দুর্ঘটনায় আহত ও ক্র্যাবের কোনো সদস্য প্রয়াত হলে তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার…

Read More

ব্রিটিশ ভোগ সাময়িকীর জুলাই সংস্করণে প্রচ্ছদকন্যা হয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। মাত্র ১৭ বছর শান্তিতে নোবেল পান মালালা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষে ২৩ বছর বয়সী কাজ শুরু করেছেন টিভি প্রযোজক হিসেবে। ভোগ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিশ্বাস, জীবনযাপনের ধরন, ভবিষ্যৎ, বিয়ে ও কাজ নিয়ে কথা বলেছেন মালালা। ভোগের প্রচ্ছদে মডেল হয়ে খুশি মালালা। তিনি বলেন, আমি আশা করি যে মেয়েই এ প্রচ্ছদ দেখবে সে জানবে, সেও এ বিশ্বটাতে পরিবর্তন আনতে পারে। নিজের বিয়ে নিয়ে মালালা জানান, বিয়ের বিষয়ে বেশ সতর্ক তিনি। এখনো বিয়ের বিষয়টি নিয়ে নিশ্চিত নন। মালালা বলেন, আপনি কাউকে বিশ্বাস করবেন, কী করবেন না, সে বিষয়ে কীভাবে নিশ্চিত…

Read More

এবার পাকিস্তানি ছবি দিয়ে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট অপপ্রচার চালিয়েছেন বলে অভিযাগ পাওয়া গেছে। পাকিস্তানের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে সেটাকে গাজায় হামাসের ঘাঁটি হিসেবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর পার্সটুডে ও আরব নিউজের। দ্রুত ঐ ছবি প্রত্যাহারের দাবি জানিয়ে পাকিস্তানের সরকারের মুখপাত্র জাহেদ হাফিজ চৌধুরী বলেছেন, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট যে মিথ্যাচার করেছেন তা অগ্রহণযোগ্য। জনমতকে বিভ্রান্ত করতেই এমন অপপ্রচার চালানো হয়েছে। মূলত প্রকাশিত ছবিটি ইসলামাবাদের শেফা হাসপাতালের। এটি দ্রুত সরিয়ে নিতে হবে। এর আগে, সম্প্রতি নাফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে লিখেছেন- এটি হচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন…

Read More

ভারতে একদিনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে শনাক্ত ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জনের। আজ বৃহস্পতিবার সকালে টাইমস অব ইন্ডিয়া এ প্রতিবেদন প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এর আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৮৮৭ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা ছাড়িয়েছে ২২ কোটি। পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, উত্তর প্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যের প্রত্যেকটিতে ১০ লাখের বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে।

Read More

চীনের আরোপ করা জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়ন অব্যাহত রেখেছে হংকং কর্তৃপক্ষ। এক বছর আগে থেকে তথাকথিত এই আইন ভাঙার অভিযোগে এখনও ধড়পাকড় চলছে সেখানে। খবর নিউ ইয়র্ক টাইমস এর। জানা গেছে, চীনের ওই আইন গত মার্চে আনুষ্ঠানিক অনুমোদন দেয় হংকংয়ের আইন পরিষদ। এরপর হংকং কর্তৃপক্ষ ২০১৯ সালের জুন থেকে এ বছরের মার্চের মধ্যে দশ হাজার মুনুষকে গ্রেফতার করেছে। রয়টার্স জানিয়েছে, হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাই ২০১৯ সালের আগস্টে গণতন্ত্রপন্থী সমাবেশে তার ভূমিকার জন্য এক বছরেরও বেশি কারাদণ্ড ভোগ করছেন। ২০১৯ সালের ১ অক্টোবর পৃথক সমাবেশের জন্য আজ তাকে ১৪ মাসের নতুন সাজা দেওয়া হয়েছে। লাই এখন মোট ২০ মাসের কারাদণ্ডের…

Read More

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ছাড়িয়েছে ৩৭ লাখ। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৩৭ লাখ ৬ হাজারের বেশি মানুষ। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ৫০ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ধীরে ধীরে বিশ্বের সব দেশে করোনা ছড়িয়ে পড়ে।

Read More

সিলেটের কবি ও সাহিত্য-সংস্কৃতিকর্মীদের বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পালিত হল ইংরেজি ম্যাগাজিন “দ্য আর্থ অব অটোগ্রাফ” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান । গতকাল বুধবার (২ জুন ২০২১) সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। “দ্য আর্থ অব অটোগ্রাফ” সম্পাদক কবি ও সাংবাদিক আবদুল কাদির জীবনে সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, সিলেট মহানগরের সভাপতি, সাংবাদিক ও রোটারিয়ান মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ ছড়াকার আব্দুস সাদেক লিপন (এডভোকেট), সিলেট জেলা…

Read More

আবদুল হান্নান, ভোলা: ভোলার বাপ্তায় মোঃ শহীদ বেপারী(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেছে ভোলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ। বুধবার(২জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স,অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে অবৈধ ২৫(পঁচিশ) গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত শহিদ বেপারী উপজেলার বাপ্তা সুন্দর খালি গ্রামের কাঞ্চন বেপারীর ছেলে। পুলিশের সূত্রে জানা যায়,আসামীর বিরুদ্ধে পূর্বের ০৬ (ছয়) টি মাদক মামলাসহ অন্যান্য মামলা আছে। আসামীর বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।

Read More

জসিম উদ্দীন,কলমাকান্দা ( নেত্রকোণা) প্রতিনিধি :- নেত্রকোনার কলমাকান্দা উপেজলা সদর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাম থেকে বুধবার সকালে শাহানা আক্তার (৩০) নামক এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহমুদুল হক জানান, কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম মিয়া পুত্র লালন মিয়ার (৩৫) সাথে প্রায় ১০ বছর পূর্বে মধ্যনগর এলাকার শাহানা আক্তারের বিয়ে হয়। বুধবার ভোরে স্থানীয় লোকজন থানায় খবর দেয় যে, তাদের গ্রামে একজন গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। এ ধরণের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেঝেতে গৃহবধুর লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ মৃতের সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে…

Read More

জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :- নেত্রকোনার কলমাকান্দায় বুধবার সকালে নাজিরপুর ইউনিয়নের দিলুড়া গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু তামিম হাসান (২)। সে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের শামীম মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার শিশুটি তার মায়ের সঙ্গে দিলুড়া নানাবাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে নানাবাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন নদী থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৯৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৯৮৮ জন। মোট শনাক্ত ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৯১৪জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫০৯ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩৯০টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৯ লাখ ৮৬ হাজার ২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৮১…

Read More

মোঃ আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা আগামী ১৩ জুন থেকে নেয়া হবে । আজ ( বুধবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে একাডেমিক কাউন্সিলের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে । নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আবাসিক হল না খোলার শর্তে সংশ্লিষ্ট পরীক্ষাসমূহ গ্রহণ করবে । যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব পরীক্ষা গ্রহণ করা হবে। সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সকল অনুষদের ডীন , বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । জাককানইবি একাডেমিক কাউন্সিলের…

Read More

রাজধানীর পূর্ব রামপুরার বায়তুল মামুর মসজিদ গলি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আগামীকাল বৃহস্পতিবার বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, বউবাজার, আল মামুর মসজিদ এলাকা। আশপাশের এলাকাতেও আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের চাপ কম থাকবে। পূর্ব রামপুরার বায়তুল মামুর মসজিদ গলি এলাকায় গ্যাসের পাইপলাইন কাজের ট্রায়াল শাটডাউনের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Read More