Author: Saizul Amin

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা শহরে ‘হাই ভোল্টেজ’ বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশ ঘেঁষে অসংখ্য ঘরবাড়ি ও মার্কেটসহ বহুতল ভবন গড়ে উঠেছে। তাই মরন ফাঁদে পরিণত হয়েছে এসব ঝুলন্ত বৈদ্যুতিক তার । সঞ্চালন লাইনে বিদ্যৎস্পৃষ্ট হয়ে ও আগুন লেগে প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা । ফলে এ সকল স্থাপনায় বসাবাসকারীরা জীবনের ঝুঁকিতে রয়েছেন। অনেক বাড়ি ও মার্কেটের পাশ দিয়ে দিয়ে ৩৩ হাজার ও ১১ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের খোলা তার বিপজ্জনকভাবে ঝুলে আছে। সমস্যা সমাধানে পৌর ও বিদ্যুৎ কর্তৃপক্ষের ও কোনো ইতিবাচক পদক্ষেপ নেই বলে স্থানীয়দের অভিযোগ। আর জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ লাইনের অন্তত ১০…

Read More

তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে সীমান্ত নদী যাদুকাটায় বালুভর্তি ১৮টি নৌকা জব্দের পর তা উন্মুক্ত নিলাম ডেকে বিক্রি করা হয়েছে। শুক্রবার (৪ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের নেতৃত্বে যাদুকাটা নদীর ঘাগড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৮টি নৌকা জব্দ করে ৪৫ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয়রা এতে অংশ নেন। দুপুর ৩ টা থেকে শুরু হওয়া টাস্কফোর্সের পরিচালিত এ অভিযান রাত ১০টায় জব্দকৃত বালি পাথর উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে বিক্রি করা হয়। যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান চলাকালে বাদাঘাট ইউনিয়নের ঘাগরা নামক স্থানে ৪৫,০০০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়। এ বালি উন্মুক্ত নিলামে…

Read More

তানভীর আহমেদ::তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মৎস অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১অর্থ বছরে পোনা মাছ অবমুক্ত করন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার(০৩,জুন) বিকেলে উপজেলার শনির হাওরে বিল নাসার্রী তৈরি করে পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা কৃষি অফিসার হাসান উদ দোলা,উপজেলা মৎস্য অফিসার মোঃ সারোয়ার,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে আড়িয়া বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় আমছের আলী (৫৬) নামে এক ব‍্যক্তি মৃত্যুবরণ করেছেন। নিহত আমছের আলী উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ পশ্চিমপাড়া গ্ৰামের মৃত বেল্লাল মুন্সির ছোট ছেলে। স্থানীয়রা জানান, গত ৫ জুন শনিবার সকাল ৬ টায় নিহত আমছের আলী ৩টি চালকুমড়া ও কিছু আম বিক্রির জন‍্য আড়িয়া বাজারে নিয়ে আসেন। রাস্তা পারাপারের সময় হঠাৎ বগুড়ামূখী একটি মাইক্রোবাস তাকে স্বজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান এবং একটি পা ভেঙ্গে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পেশায় তিনি কৃষি কাজ করতেন বলে জানা যায়। হাইওয়ে পুলিশ ক্যাম্পের…

Read More

মোঃ আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি: ইকো নেটওয়ার্ক দ্বারা সংগঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ও দুর্যোগ স্টাডি ইউনিট – এর দায়িত্বে এসেছেন নতুন তিন জন । তারা হচ্ছেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তারি মিশু, সাখাওয়াত হোসেন সাকিব ও ইশতিয়াক আহমেদ ইমন । আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে তারা এই সংঠনটির নেতৃত্ব দেবেন । ইকো নেটওয়ার্ক পরিবেশ সংক্রান্ত তরুণদের নিয়ে একটি ভলেনটিয়ার অর্গানাইজেশন। ওয়েব সেমিনারে প্রকৃতি, ইকোসিস্টেম ও দূর্যোগ এই তিনটার সাথে সম্পর্ক করে কীভাবে পরিবেশেকে সহনীয় পর্যায়ে রাখা যায় এবং দূর্যোগের সময় সহাবস্থান নিশ্চিত করা যায় এইসব বিষয়সমূহ উপস্থাপন করা হয়। ইকো নেটওয়ার্ক শুরু থেকেই পরিবেশ, ইকোলজি সহ…

Read More

যদি আবার দেখা হয় এই ছায়া ঢাকা সবুজ প্রান্তরে। জৈষ্ঠ্যের দাবদহকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুঘুর ঠোঁটের মতো জমে থাকা প্রেম তৃষ্ণা নিয়ে তোমার সাথে দিনান্তে হারাবো পথের পর পথ। যদি আবার দেখা হয় নির্জন এই প্রান্তে। খালের ধারের সব ভাটফুলে সাজাবো তোমার মুখয়ব। বাবলার চিরল চিরল পাতাতে সাজাবো তোমার ভ্রযুগল। তেলাকুচোর লাল পাকা ফলে রাঙাবো তোমার বারুদের ওষ্ঠ। ঢোলকলমির বেগুনীতে সাজাবো তোমার গ্রীবার তল। তারপর দূর বহুদূরের প্রান্তের সব থেকে উঁচু জমির আইলের সবুজ দুর্বাঘাসে হবে তোমার আর আমার বসার মাদুর। যদি আবার দেখা হয় হিজলের বনে, জারুলের তলে নাগকেশরের গানে, অলকানন্দার হলুদে, সবুজ কলাপাতার সকালে। চৈত্রের জল তেষ্টাতে মরা…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ বিপর্যয় রোধ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নতুন জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও এ-সংক্রান্ত অবকাঠামোর উন্নয়ন প্রকল্প তেল, গ্যাস ও কয়লাভিত্তিক জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প গ্রহণ না করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর পোস্টকার্ড প্রেরন করেছেন ইয়োথনেট ফর ক্লাইমেটম জাস্টিস এর তরুন সদস্যরা। সেই সঙ্গে জলবায়ু সুরক্ষায় সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে গতি আনতে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ বাড়ানোর দাবি জানান তারা৷ শনিবার (৫ জুন) সকালে ঝালকাঠির প্রধান ডাকঘরে প্রধানমন্ত্রী বরাবর পোস্টকার্ড প্রেরন করেন তারা। এসময় ইয়োথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর ঝালকাঠি জেলা সমন্বয়ক তন্ময় চন্দ অভি ৷ যুব রেড ক্রিসেন্ট ঝালকাঠি জেলার…

Read More

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আন্ত ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ধুবড়িয়া ইউনিয়নে দলকে সংবর্ধনা দিলেন রাষ্ট্রিয় পুরস্কার প্রাপ্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. খুরশিদ আলম বাবুল। ৫ মে শনিবার বিকেলে ধুবড়িয়া খেলার মাঠে কিশোর ফুটবল দলটিকে সম্বর্ধনা দিয়ে তদের অনুপ্রেরণা যোগাতে প্রত্যেক খেলোয়াড়কে ফুটবল ও জার্সি উপহার দেন প্রধান অতিথি মো. খুরশিদ আলম বাবুল। রাষ্ট্রিয় পুরস্কার প্রাপ্ত সাবেক এ সফল অধিনায়কের জন্মস্থান ধুবড়িয়া ইউনিয়নের অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের কৃতিত্বে দলের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার পর আজ পর্যন্ত টাঙ্গাইল জেলা থেকে কেউ রাষ্ট্রিয় পুরস্কার কেউ পায়নি। তবে আমার এলাকার কিশোরদের খেলা…

Read More

আবদুল হান্নান, ভোলা: ভোলার সদর পৃর্ব ইলিশায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে ২জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২জন। আজ শনিবার (৫ই জুন) সকাল ৯টায় ভোলা সদর উপজেলার পৃর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগী গ্রামে পন্ডিতের হাট সংলগ্ন তজু বেপারী বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাড়ীর মালিক আঃ মালেক ও রাজ মিস্ত্রি জসিম। এদিকে দুর্ঘটনায় আহত হওয়া শাহাবুদ্দিন ও কবির ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত ও নিহতরা ভোলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে রাজ মিস্ত্রি নতুন সেপটিক সেন্টারিং এর কাজ করতে এসে রাজমিস্ত্রি সেপটিক ট্যাংকির ভিতরে নামার সাথে সাথে ঘুরে পরে যায়। উপরে দাড়িয়ে থাকা…

Read More

প্রস্তাবিত ২০২১-২২ অর্থ-বছরের বাজেটে সিগারেটের দাম বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে বেশি খরচ করতে হবে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি। আজ বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন তিনি। এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

Read More

জাতীয় সংসদে আগামী ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে বাজেটে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। আজ বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

Read More

ব্যাংকিং ব্যবস্থা থেকে ২০২১-২২ অর্থবছরে সরকার ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা জিডিপির ২ দশমিক ২ শতাংশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। ২০২০-২১ অর্থবছরে সরকার ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। তবে সংশোধন করার পরে ব্যাংক ঋণ কমে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭৪৯ কোটি টাকা। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

Read More

২০২১-২২ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ৬১ হাজার ৬৩১ কোটি ৪১ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ খাত। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনে এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেটও বটে। অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২১-২২ অর্থ-বছরের এডিপির সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে বরাদ্দ…

Read More

করোনাভাইরাস মহামারীর মতো সংকটময় মুহূর্তে বিশাল ব্যয়ের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। আর চলতি সংশোধিত বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার বাড়ছে ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করা হবে। করোনা মহামারিকালে বাংলাদেশের দ্বিতীয় বাজেট এটি। এরই মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবন এলাকায় পৌঁছেছেন অর্থমন্ত্রী। এদিকে নিজের ফেসবুক পেইজে বাজেট নিয়ে তিনি এক স্ট্যাটাসে লিখেছেন, ‌‌‘জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় ও আগামীর পথে বাংলাদেশ জাতীয় বাজেট ২০২১-২২।’ সেখানে অর্থমন্ত্রীর জাতীয় সংসদে…

Read More

দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু ও সামরিক সহযোগিতা বাড়াতে আলোচনা হয়েছে ইরান ও রাশিয়ার মধ্যে। গতকাল বুধবার ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোজ্জাতুল্লাহ কোরেইশি ও রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন মস্কোয় এক আলোচনায় বসেন। খবর পার্সটুডের। জানা গেছে, দু’ক্ষ চলমান সামরিক ও সামরিক-কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করে। এছাড়া, দুই উপমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করেন। প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনা থাকবে বলেও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে। এর আগে, মঙ্গলবার রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ জানান, রাশিয়া থেকে বিভিন্ন ধরনের অস্ত্র পেতে আগ্রহী ইরান। উল্লেখ্য, ইরান ও রাশিয়ার মধ্যে…

Read More

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে দুই পরিবারের কিশোরদ্বয়ের সংঘর্ষের ঘটনায় এক কিশোর ও অপর এক ব্যাক্তি আহত হয়েছেন। এ ঘটনায় রণক্ষেত্র তৈরীর জন্য উভয় পরিবারের কয়েক’শ লোকজন বুধবার রাতে ফের সংঘর্ষের আগাম প্রস্তুতি নিয়ে উপজেলার বাদাঘাট বাজারে অবস্থান নেন। বৃহস্পতিবার তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৯ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়লে উভয় পরিবারের সংঘর্ষের প্রস্তুতি নিয়ে থাকা কয়েক’শ লোক বুধবার রাতেই বাজার ছেড়ে যেতে বাধ্য হন। তিনি আরো বলেন, অতিরিক্ত পলিশ মোতায়েন করা হয়েছে দোকানপাঠ খুললে পুলিশ নিরাপক্তা দেবেন। এরপুর্বে বুধবার রাত আটটার দিকে উপজেলা বাদাঘাট বাজারে ওই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে প্রত্যক্ষদর্শীরা জানান,পুর্ব বিরোধের জের…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। তারা আগামী ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান করবেন। আজ বৃহস্পতিবার নীলক্ষেত মোড়ে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে তারা এ ঘোষণা দেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

Read More

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে যমুনা ব্যাংক লিমিটেড এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্প্রতিবার বেলা সাড়ে ১১ টায় যমুনা ব্যাংক পাঁচবিবি শাখার আয়োজনে আনন্দমূখর উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যমুনা ব্যাংক পাঁচবিবি শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জয়পুরহাট পল্লী বিদ্যূৎ সমিতির পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী। এসময় উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক পাঁচবিবি শাখা ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম, পাঁচবিবি মানবতার দেওয়ালের প্রতিষ্ঠাতা দেওয়ান রাসেল প্রমুখ।

Read More

বিশ্বব্যাপী আর্থিক মন্দার প্রভাবে বেশিরভাগ দেশে প্রবৃদ্ধি অর্জন কমলেও ব্যতিক্রম বাংলাদেশ। অর্থাৎ প্রবৃদ্ধি অর্জনে সবার চেয়ে উপরে বাংলাদেশ। শুধু তাই নয়, বৈশ্বিক প্রবৃদ্ধি কমে তিন শতাংশে দাঁড়ালেও বাংলাদেশ সেক্ষেত্রে উল্টো দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রবৃদ্ধি বৃদ্ধির প্রভাবে বেড়েছে মাথাপিছু আয়ও। ১৯৭২-৭৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৮৮ ইউএস ডলার, তখন বাংলাদেশি মুদ্রায় তা ছিল ৬৭৬ টাকা। এখন মাথাপিছু আয় বেড়েছে কয়েকগুণ। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই দ্রুত সমৃদ্ধি অর্জন করছে বাংলাদেশের অর্থনীতি। ১৯৭২-৭৩ অর্থবছরে দেশে বার্ষিক মাথাপিছু আয় ছিল ৬৭৬ টাকা। সে হিসেবে একজনের দৈনিক আয় ছিল ১ টাকা ৮৫ পয়সা। সেখান থেকে ক্রমাগতভাবে বেড়ে বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয়…

Read More

শুক্র গ্রহের পরিবেশ ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য জানার জন্য দুটি নতুন অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (ন্যাশনাল অ্যারোনেটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন)। বুধবার নাসার প্রশাসক বিল নেলসন এই ঘোষণা দেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, প্রতিটি অভিযানে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ডলার। ২০২৮ এবং ২০৩০ সালে এই অভিযান দুটি পরিচালনা করা হবে। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে শুক্র গ্রহে কোনো অভিযান পরিচালনা হয়নি বলে জানান নাসার প্রশাসক বিল নেলসন। ১৯৯০ সালে শুক্রে সর্বশেষ অভিযান পরিচালিত হয়েছিল। সেই অভিযানে যে নভোযানটি পাঠিয়েছিল নাসা, তার নাম ম্যাগেলান। বিল নেলসন বলেন, শুক্র গ্রহে অভিযানের বিষটিকে দুই ভাগে ভাগ করা…

Read More