Author: Saizul Amin

‘ওপেন স্কাই ট্রিটি’ তথা উন্মুক্ত আকাশ চুক্তি থেকে রাশিয়াকে বের করে নেওয়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার (৭ জুন) তিনি এই স্বাক্ষর করেন। ক্রেমলিনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়া আশা করেছিল, চলতি মাসের শেষে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া এক সামিটে চুক্তির বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মে মাসে বাইডেন প্রশাসন মস্কোকে জানিয়ে দেয় যে, তারা এই চুক্তিতে আর ফিরছে না। গত বছর চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিবৃতিতে ক্রেমলিন জানায়, চুক্তি থেকে…

Read More

মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান নেতা অং সান সু চির বিচার আগামী সপ্তাহের সোমবার (১৪ জুন) থেকে শুরু হতে যাচ্ছে। এএফপিকে এ তথ্য জানিয়েছেন সু চির আইনজীবী। নোবেলজয়ী এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ ও অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগ আনা হয়েছে। সু চির আইনজীবী মিন মিন সো সোমবার বলেন, ১৪ জুন নির্ধারিত পরবর্তী শুনানিতে ‘আমরা মামলার বাদী ও সাক্ষীদের জবানবন্দি শুনব।’ মিন মিন বলেন, ‘তিনি (সু চি) সবার সুস্থতা কামনা করেছেন।’ চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে। সুচি ও সরকারের প্রেসিডেন্টসহ অনেক আইনপ্রণেতাকে আটক করে সেনাবাহিনী। অভ্যুত্থানের…

Read More

ঝালকাঠির নলছিটি উপজেলার পৌরসভার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং এর বেহাল দশার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম।করোনা পরিস্থিতিতে বর্তমানে স্কুল বন্ধ। স্কুল খুললে শিক্ষার্থীরা এসে বিপাকে পড়বেন এমন আশঙ্কা শিক্ষকসহ স্থানীয়দের। বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিদ্যালয়ে প্রায় ৩৫০ শিক্ষার্থী অধ্যয়নরত।বিদ্যালয়ের দুটি ভবনই ঝুঁকিপূূর্ণ অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে টিনসেটের একটি শ্রেনিকক্ষ ভেঙ্গে মাটির সাথে এখনো মিশে আছে নেই কোন এর সংস্কার। বিদ্যালয়ের একটি একতলা ভবনে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার হচ্ছে। ভবনটির কলামসহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে।ছাদের প্লাস্টারগুলো খুলে খুলে পড়ছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।অন্য একটি ভবন সেটিও নাজুক অবস্থায় রয়েছে।…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: বর্ষা মৌসুম শুরুর আগেই গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোাল্লারচর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদী ভাঙতে শুরু করেছে। এর মধ্যে কামারজানি ইউনিয়নের কুন্দের পাড়ায় ভাঙনের মাত্রা সবচেয়ে বেশি।গত ৭ দিনের ব্যবধানে ব্রহ্মপুত্র নদীর ভাঙনে কামারজানি ইউনিয়নে বিলীন হয়েছে কুন্দেরপাড়ার বেশ কিছু ঘরবাড়িসহ শিক্ষাপ্রতিষ্ঠান। হুমকির মুখে আছে আরো বেশ কয়েকটি ঘরবাড়িসহ একটি মসজিদ। নদী ভাঙনে ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তীব্র নদী ভাঙনের আশঙ্কায় ভিটেমাটি ছেড়ে বাড়িঘর সরে নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন। জানা গেছে, সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজার ফেরিঘাট থেকে শুরু করে কুন্দের পাড়া গ্রাম থেকে বালাসীঘাট পর্যন্ত নদীর তীরবর্তী এলাকা তীব্র ভাঙন…

Read More

স্বাস্থ্যখাতের নানা অনিয়ম, দুর্নীতির ঘটনায় সংসদে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে তিনি কোনো কথা বলেননি। এসব প্রসঙ্গ এড়িয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশ সফলতা দেখিয়েছে দাবি করে মন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা মন্ত্রীকে উদ্দেশ্য করে এসব বিষয়ে নানা প্রশ্ন করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, যারা পুকুর চুরি করছেন, তারা বেরিয়ে যাচ্ছেন। যারা এসব প্রকাশ করছেন, তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনুসন্ধানী সাংবাদিকতা জবাবদিহি নিশ্চিতে কাজ করে। সাংবাদিকদের এটুকু সুযোগ দেয়া সমাজের দায়িত্ব। তিনি…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার ৯৬০ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১৬৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। দেশে এ পর্যন্ত…

Read More

স্বাস্থ্যখাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের ছাড়া দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি দাবি করেন, বাংলাদেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে খুবই সফলতা দেখিয়েছে। ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় শতাংশ। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে চলতি ২০২০-২০২১ অর্থবছরে সম্পূরক বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ খাতে মঞ্জুরি দাবির উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্যদের অভিযোগের বিষয়ে তিনি এসব কথা জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আমরা কিন্তু মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। সারা দেশে জেলা, উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। বন্দরে স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে ছয় হাজারের মতো আইসোলেশন সেন্টার করা হয়েছে। মাত্র একটি ল্যাব ছিল, এখন ৫০০টি…

Read More

লোকমান হাফিজঃ সিলেটে ফের ভূমিকম্প। ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে সিলেটবাসি। স দুইবার ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যায় দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। ঢাকাস্থ আগারগাঁও আবহাওয়া অফিসের সিসমিক ইনচার্জ মো: মুমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এটা মাইল্ড ওয়েভ হতে পারে। এ সংক্রান্ত রিপোর্ট এনালাইসিস করা হচ্ছে। এদিকে, ভূমিকম্পের পর আতংকিত নগরবাসী রাস্তায় নেমে আসেন। সন্ধ্যা ৬টা ২৯ ও ৩০ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এসময় নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। গত মাসের শনিবার (২৯ মে) সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ ৮ বার ভূমিকম্প হয়। সিসিকের পক্ষ থেকে জনসচেতনতা ও ১০ দিনের সতর্কবার্তা দেওয়া হয়। সোমবার (৭ জুন) ১০দিনপূর্ণ…

Read More

সম্প্রতি অনলাইন পত্রিকায় আমি মাওলনা ফয়েজ আহমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। যা আমার দৃষ্টিগোচর হয়। ভুল তথ্যে ভরপুর সংবাদটিতে আমাকে নিয়ে বাজে ধরনের মন্তব্য করে সংবাদ প্রকাশ করা হয়েছে যার কোন সত্যতা নেই। তথ্যসুত্র হিসেবে মাওলানা শরিফ আহমদের বরাত দিয়ে প্রকাশিত সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে সেন্ট করে সমাজের সুশীল ব্যক্তিবর্গের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উঠেপড়ে লেগেছেন শরীফ আহমদ। অথচ শরীফ আমদের কুকীর্তির শেষ নেই। তার নিজের গোপন ক্যামেরায়- সে কীভবে ভিন্ন ভিন্ন নারীদের সাথে অসামাজিক কার্যকলাপ করছে সেসব পর্ণগ্রাফির ভিডিও ইউটিউব ও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেসব ভিডিও নিয়ে পোষ্ট করা ভিডিও ইউটিউব ফেসবুকে এখনো রয়েছে। যা…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মসজিদ কমিটির সভাপতির স্কুল পড়–য়া মেয়েকে নিয়ে ঈমাম উধাও হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা দত্তেরপাড়া গ্রামে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দরকষাকষির মাধ্যমে ২লক্ষ টাকায় আপোষ মিমাংসা করেছে বলেও জানা গেছে। সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, উচনা দত্তের পাড়া গ্রামের পুরাতন জামে মসজিদে দীর্ঘদিন যাবত ঈমাম হিসাবে একই গ্রামের মজনু মিয়ার পুত্র দুই সন্তানের জনক মাওঃ রুবেল হোসেন (৪০) ঈমামতি করে আসছিলেন। এরই সূত্র মসজিদ কমিটির সভাপতির ৮ম শ্রেণি পড়–য়া মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এমতবস্থায় গত শুক্রবার (৪ই জুন) দিবাগত রাতে ঐ ঈমাম মেয়েটিকে…

Read More

পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি-এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এসএসসি পরীক্ষা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পরীক্ষা কবে হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি-এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে কয়েকমাস আগেই। সিলেবাস প্রকাশের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ৬০ দিনের ক্লাস শেষ করে এস.এস.সি পরীক্ষা এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচ.এস.সি পরীক্ষা নেওয়া…

Read More

বিশ্বকাপ ও এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। তবে মাঠে নামার আগে গতকাল বাংলাদেশ দলের দারুণ প্রশংসা করেছেন প্রতিপক্ষের কোচ ইগর স্টিমাচ। এ সময় বাংলাদেশ দলকে বিরক্তিকরও বলেছেন ক্রোয়েশিয়ার সাবেক এই কোচ। ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইগর বলেন, ‘ফুটবলবিশ্বে কিছু বিরক্তিকর দল থাকে। যারা খুব কঠিনভাবে রক্ষণভাগ সামলে ও ভালো খেলে প্রতিপক্ষকে বিরক্ত করে। ঠিক যে কাজটি আমরা কাতারের বিপক্ষে করেছিলাম।’ ভারতের কোচ ইগরের, ‘ফুটবলে প্রতিপক্ষ দলকে বিরক্ত করার জন্য আপনি সবকিছুই করার চেষ্টা করবেন। বিরক্ত করতে তাদের পাস দেওয়ার সুযোগ দেবেন না। গ্রুপে প্রতিটি পয়েন্টের জন্য বাংলাদেশ এই কাজই করছে। তারা যাই করে, দল…

Read More

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই সামনে আসছে ভয়ঙ্কর সব তথ্য। এবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানালেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ডেল্টা ভ্যারিয়েন্ট) যুক্তরাজ্যের কেন্টে পাওয়া ভ্যারিয়েন্টের তুলনায় ৪০ শতাংশ বেশি সংক্রামক। রবিবার তিনি এ তথ্য জানিয়েছেন। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার পাওয়া সর্বশেষ পরামর্শ হচ্ছে এটি ৪০ শতাংশ বেশি সংক্রামক।’ সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতার এই তথ্য দিয়েছেন বলে জানান হ্যানকক। আগামী ২১ জুন করোনার বিধিনিষেধ প্রত্যাহারের কথা ব্রিটিশ সরকারের। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি এবং এর সংক্রমণ ক্ষমতার নতুন তথ্য উদ্বেগ সৃষ্টি করেছে।

Read More

হেফাজতে ইসলামের নতুন কমিটিতে সহকারী মহাসচিবের দায়িত্ব পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক আমির প্রয়াত আল্লামা শফীর ছেলে হযরত মাওলানা ইউসুফ মাদানী। সহকারী মহাসচিবের দায়িত্ব পেয়েছেন তিনি। হেফাজতে নতুন কমিটি আজ রবিবার সকালে ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি থেকে বাদ পড়েছেন দলটির সাবেক কমিটির আলোচিত নেতা মামুনুল হক। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মামুনুল হক হেফাজতের আগের কমিটিতে যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। নতুন কমিটিতে ফের আমির পদে দায়িত্ব পেয়েছেন জুনায়েদ বাবুনগরী। মহাসচিব হয়েছেন নুরুল ইসলাম জিহাদী। নতুন কমিটি থেকে বাদ পড়েছেন এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ অনেকে।

Read More

হেফাজতে ইসলামের নতুন কমিটি আজ রবিবার সকালে ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি থেকে বাদ পড়েছেন দলটির সাবেক কমিটির আলোচিত নেতা মামুনুল হক। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মামুনুল হক হেফাজতের আগের কমিটিতে যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। নতুন কমিটিতে ফের আমির পদে দায়িত্ব পেয়েছেন জুনায়েদ বাবুনগরী। মহাসচিব হয়েছেন নুরুল ইসলাম জিহাদী। নতুন কমিটি থেকে বাদ পড়েছেন এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

Read More

করোনা (কোভিড-১৯) মহামারির বিরুদ্ধে লড়ে চলেছে বিশ্বের প্রতিটি দেশ। যতই দিন যাচ্ছে সামনে আসছে নিত্য নতুন তথ্য। এমন পরিস্থিতিতে রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ড. ডেভিড নাবারো জানিয়েছেন, বিশ্ব থেকে করোনা একেবারে নির্মূল করা বর্তমানে ‘যৌক্তিক লক্ষ্য’ নয়। মানুষকে এই ভাইরাসের সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ড. নাবারো বলেছেন, ‘কীভাবে এই ভাইরাসের সঙ্গে সহাবস্থান করতে হবে, একে নিস্ক্রিয় করতে হবে এবং কী কারণে রোগের হটস্পট সৃষ্টি হয় তা মানুষকে জানতে হবে এবং আমরা অদূর ভবিষ্যতে এটি করতে সক্ষম হব। নির্মূল করা বিশ্বের জন্য বর্তমানে যৌক্তিক লক্ষ্য নয়।’ তিনি বলেন, ‘প্রত্যেকবারই হঠাৎ করে বেড়ে যাওয়ার ঘটনা…

Read More

কারা অর্থপাচার করছে তাদের তথ্য সরকারের কাছে নেই জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই সংক্রান্ত তথ্য কারও কাছে থাকলে তা দিতে অনুরোধ জানিয়েছেন। সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ আনার পর পর অর্থমন্ত্রী সোমবার সংসদে বলেন, কারা দেশের টাকা নিয়ে যায়, সেই তালিকা আমার কাছে নেই। বিরোধী সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পাচারকারীদের নামগুলো আমাদের দেন। তাদের ধরা আমাদের জন্য সহজ হবে। অর্থ পাচার ঠেকাতে সরকার সক্রিয় রয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, এখনও পাচারকারীদের অনেকেই জেলে আছে। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই। এর আগে আলোচনায় বিএনপির রুমিন ফারহানা বলেন, বিদেশে…

Read More

দেশের টাকা পাচার হচ্ছে অভিযোগ করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিদেশে ১ লাখ কোটি টাকার বেশি চলে যাচ্ছে। ওভার আর আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে যাচ্ছে। এর বাইরে হুন্ডির পরিমাণ ধরলে আল্লাহ মাবুদ জানেন কত টাকা বিদেশে গেছে! সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনায় তিনি সংসদে এ কথা বলেন। পাচারের অভিযোগ করে তিনি বলেন, গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটির তথ্যানুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে প্রায় ১ লাখ কোটি বিদেশে চলে যাচ্ছে। গত ১০ বছরে প্রায় সাড়ে ৮ থেকে ৯ লাখ কোটি টাকা বিদেশে চলে গেছে। রুমিন ফারহানা বলেন, ২০১৯ সালে সরকারি হিসাব মতে মন্দ ঋণের পরিমাণ ছিল ১ লাখ…

Read More

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, যারা পুকুরচুরি করছেন, তারা বেরিয়ে যাচ্ছেন। আর যারা এসব প্রকাশ করছেন, তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজ সোমবার জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, কিছুদিন আগে একজন সাংবাদিককে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। গলা টিপে ধরা হয়েছে। তার নামে মামলা দেয়া হয়েছে। গুজব ছড়াচ্ছে তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হতে পারে। বিশাল শাস্তি হতে পারে। আমরা চাই আইনের শাসন থাকুক। কেউ অপরাধ করলে শাস্তি হোক। কিন্তু যারা গণমাধ্যমে কাজ করেন, তাদের কিছু দায়িত্ব থাকে। সাংবাদিকতা পিলার অব দ্যা স্টেট। অনুসন্ধানী…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ ৭ জুন,২০২১ইং, সোমবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী হিসেবে (ক্লু-লেস মার্ডার ডিটেকশন) বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন বগুড়ার শাজাহানপুর থানায় কর্মরত এসআই শামীম হাসান। বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া (বিপিএম-বার)এর নিকট থেকে সোমবার এসআই শামীম হাসান এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। এ কৃতিত্বের জন্য শাজাহানপুর থানার এসআই শামীম হাসান সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া (বিপিএম-বার), অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ সহকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Read More