Author: Saizul Amin

বিএনপি সবকিছুতে সরকারের দোষ খোঁজে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বজ্রপাতে মৃত্যুর জন্যও হয়ত একদিন সরকারকে দায়ী করতে পারে বিএনপি। আজ রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনার সুরক্ষার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেতুমন্ত্রী আরও বলেন, আমি মাঝে মাঝে ভাবি বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, তারা আবার নাকি বলে যে আওয়ামী লীগই দায়ী। কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে। সেটাই আমি ভাবছি। ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় আসার সময় বিএনপি বলেছিল, সরকারের জন্য ঘূর্ণিঝড় হয়েছে।বস্তিতে আগুন লেগেছে, সেটার জন্যও আওয়ামী লীগকে দায়ী করে। আমরা আগুন লাগিয়ে মানুষের দুর্ভোগের সৃষ্টি কেন করব? আগুন…

Read More

ব্রিটেনের সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে। সংবাদপত্রগুলো হচ্ছে ব্রিটেনের দ্যা গার্ডিয়ান, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস। ব্রিটিশ সরকারি সাইট – গভ.ইউকে-ও ডাউন। বিবিসির কিছু অংশও বিকল রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া অনলাইন মার্কেট অ্যামাজনেও সমস্যা দেখা দিয়েছে। ডাউন হওয়া সাইটগুলোতে বলা হচ্ছে: “এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।” প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি, যারা এসব প্রতিষ্ঠানকে সেবা দেয়, সমস্যাটা সেখানে। ফ্যাস্টলি বলছে, তাদের সিডিএন – গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক-এর সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে। সূত্র: বিবিসি বাংলা

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠিতে বিষ প্রয়োগে মাছ শিকার দিন দিন বৃদ্ধি পেয়েছে। বিষ প্রয়োগ করায় মাছের সাথে অন্যান্য জলজ প্রাণী মরে গিয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে। এছাড়া শিকার করা বিষাক্ত মাছ খেয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই জেলায় কিছুদিন পর পর মাছ শিকারিরা বিষ প্রয়োগে মেতে উঠেন। তাদের বিষের ছোবলে মারা পড়ে ছোট-বড় মাছগুলো। বিষের কারণে প্রাকৃতিকভাবে তৈরি মাছের খাবার নষ্ট হওয়াসহ মাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সদর উপজেলার পোনাবালিয়ার ভাড়ানী খাল, দেউরী খাল ও গুরুধাম খালের পানিতে বিষাক্ত পদার্থ (বিষ) প্রয়োগ করেছেন। এতে মাছ আধামরা হয়ে পানির গভীর থেকে…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯১৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৩২২ জন। মোট শনাক্ত ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২০৬২ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫১০ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক…

Read More

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি মেগা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক-এর সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয় বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ৬৫১ কোটি টাকার মধ্যে সরকার দেবে ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৯৮ কোটি ৩ লাখ টাকা এবং বিদেশি ঋণ ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা। আজকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নয়টি প্রকল্প নতুন এবং একটি সংশোধিত। নতুন প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের…

Read More

আইফোন যে ব্যক্তি নিয়েছে তাকে শনাক্ত করা হয়েছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ছিনতাই হওয়া আইফোন এখনও পাইনি। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ কথা জানান। গত ৩০ মে পরিকল্পনামন্ত্রী অফিস শেষে বিজয় সরণি হয়ে বাড়ি ফিরছিলেন। বিজয় সরণি সিগনালে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। এ সময় তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে ফোনে কথা বলছিলেন। তখন ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। মঙ্গলবার মোবাইল ফোন ফিরে পাওয়ার ব্যাপারে পরিকল্পনামন্ত্রী জানান, ফোন পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি, আমাদের সেই প্রযুক্তি আছে। যে ব্যক্তি ফোন নিয়েছে তাকে শনাক্ত করা হয়েছে।

Read More

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের জন্য একটি চুক্তি সই হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুই দেশের মধ্যে এই বিমান পরিসেবা চুক্তি (এএসএ) সই হয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে সই করেন। বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার এই চুক্তি কেবল দুটি দেশের বিমান চালনা ব্যবসায়ই উৎসাহিত করবে না, পাশাপাশি জনগণের সঙ্গে জনসংযোগ বাড়বে। এই চুক্তি বাংলাদেশ ও ভিয়েনা অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে সহায়তা করবে। উভয় দেশই প্রত্যাশা করেছে, এই চুক্তিটি অদূর ভবিষ্যতে…

Read More

তিক্ততা ভুলে আবারও টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ফিরে পেতে আদালতে আবেদন করেছেন তার স্বামী রোশন সিং। রোশনের সেই আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছেন আদালত। আগামী জুলাই মাসে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে। ভারতের হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। সোমবার সেটির মাধ্যমে বিবাহবিচ্ছেদ আটকাতে আবেদন করেছেন তিনি। রোশন জানিয়েছেন, অভিনেত্রী স্ত্রীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না তিনি। তাই নিজেদের সম্পর্কে টিকে রাখার তাগিদে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে অনেকেই মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন। তবে রোশনের ভাষ্য, শ্রাবন্তীর যেমন জীবন-যাপনের…

Read More

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফর করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রথম সফরে তিনি গুয়েতেমালায় গিয়েছেন। আর সেখানেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, “অবৈধ পথে আসবেন না। কেউই আসবেন না। কেউ অবৈধ পথে প্রবেশ করলে যুক্তরাষ্ট্র আইন প্রয়োগ অব্যাহত রাখার পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হবে।” সোমবার গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর সিএনএন’র। তিনি আরও বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা বিপজ্জনক এবং এর মাধ্যমে মূলত পাচারকারীরাই লাভবান হয়ে থাকে। এদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের ঢল নিয়ন্ত্রণ করতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে…

Read More

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান নেতা অং সান সু চির বিচার আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছরের জেল হতে পারে। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী খিন মং জাও। সু চির বিরুদ্ধে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গের গুরতর অভিযোগ আনা হয়েছে। এছাড়া ঘুষ গ্রহণের অভিযোগেও মামলা করা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে ৭৫ বছর বয়সী সু চিকে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এদিন রাজধানী নাইপিদোতে গৃহবন্দি সু চির সঙ্গে সাক্ষাতের আইনজীবী খিন মং জাও বলেন, আগামী ১৪ ও ১৫ জুন…

Read More

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং দেশে টিকার কোনও সংকট সৃষ্টি হবে না। মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে সরাসরি অংশ নেন ওবায়দুল কাদের। তিনি বলেন, টিকা সংকট ও করোনা মোকাবিলা নিয়ে বিএনপি সমালোচনা করলেও সরকার করোনা সংকট মোকাবিলায় যথাযথ উদ্যোগ নিয়েছে। বিএনপি সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে, অকারণে সমালোচনা করছে। কিন্তু এ দুঃসময়ে তারা জনগণের পাশে নেই। বিএনপি দেশে গণঅভ্যুত্থানের ডাক দেওয়ার সমালোচনা করে ওবায়দুল…

Read More

সম্পদের তথ্য গোপন, অবৈধ সম্পদ অর্জন ও দুদক কর্মকর্তার সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগের দুই মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত আলোচিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৮ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তিন সপ্তাহের এই রুল জারি করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ ও আইনজীবী মাহবুব শফিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

Read More

আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর নাতনী আশিস লতা রামগোবিনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একটি আদালত। সোমবার কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। দক্ষিণ আফ্রিকায় এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে আশিস লতা রামগোবিন ৬০ লাখ র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকান মুদ্রা) নিয়েছিলেন। ভারত থেকে দেশটিতে পণ্য রফতানির নামে ওই টাকা নিয়েছিলেন তিনি। এছাড়া ব্যবসার লভ্যাংশ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই ব্যবসায়ীকে। পরে চুক্তি অনুযায়ী কোনো পণ্য রফতানি করা হয়নি বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে আদালতে মামলা হলে শুনানির পর সোমবার দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের স্পেশালাইজড কমার্শিয়াল ক্রাইম কোর্ট আশিস লতা রামগোবিনকে দোষী সাব্যস্ত করেন এবং ৭…

Read More

গত পাঁচ বছরে বিদেশে অর্থ পাচারের ১ হাজার ২৪টি ঘটনা ঘটেছে বলে প্রমাণ পেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর মধ্যে ২০১৭-১৮ অর্থবছরেই ঘটেছে অর্ধেকের বেশি অর্থ পাচারের ঘটনা। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। বিএফআইইউর প্রতিবেদন মতে, ২০১৯-২০ অর্থবছরে ১১৬টি অর্থ পাচারের ঘটনা ঘটেছে। ২০১৮-১৯ অর্থবছরে ৫২টি, ২০১৭-১৮ অর্থবছরে ৬৭৭টি, ২০১৬-১৭ অর্থবছরে ১২১টি ও ২০১৫-১৬ অর্থবছরে ৫৮টি অর্থ পাচারের ঘটনা ঘটেছে। ১ হাজার ২৪টি অর্থ পাচারের ঘটনার অর্ধেকই বিদেশে অর্থ পাচার করেছে। এর বাইরে গত পাঁচ অর্থবছরে ২ হাজার ২৯০টি অর্থ পাচারের ঘটনার তথ্য সরবরাহ করেছে সরকারের বিভিন্ন সংস্থা। এ বিষয়ে বিএফআইইউ…

Read More

আগামী সপ্তাহে জেনেভায় ন্যাটোর সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হওয়ার পরে এটাই তার প্রথম বিদেশ সফর। তার পূর্বে সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর প্রধান জেন্স স্টেলটেনবার্গের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করলেন বাইডেন। হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে স্টেলটেনবার্গ সাংবাদিকদের জানিয়েছেন, একাধিক বিষয় নিয়ে দুইজনের মধ্যে আলোচনা হয়েছে। ট্রান্স আটলান্টিক কূটনীতি নিয়ে দীর্ঘ কথা হয়েছে। আলোচনা হয়েছে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও। পরে এ বিষয়ে একটি টুইটও করেন স্টেলটেনবার্গ। ট্রান্স আটলান্টিক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। চীনকে কোণঠাসা করতে অন্য দেশগুলির সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টাও করেছিলেন। বাইডেনও কি সেই পথেই হাঁটবেন? কূটনৈতিক মহলে এ প্রশ্ন…

Read More

তানভীর আহমেদ, তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সারাদেশের মত করোনা বিপর্যয়ের আশঙ্কা থাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির। মঙ্গলবার (৮জুন) উপজেলার বিভিন্ন স্থানে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা ও জনসচেতনতা তৈরির প্রচারণা চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। তারপর পথচারী দের মধ্যে সচেতনদা বাড়াতে মাস্ক বিতরণ করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান, কোভিড-১৯ (করোনা ভাইরাস) রোধে অভিযান অব্যাহত থাকবে সেক্ষেত্রে তাহিরপুরবাসির সহযোগিতা কামনা করছি। সকলে স্বাস্থবিধি মেনে চলুন, বাড়ির বাহিরে গেলে…

Read More

হেফাজতের যেসব নেতা কারাগারে আছেন তাদের কমিটিতে না রাখার বিষয়ে সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেছেন, ‘তাদের নতুন কমিটিতে রাখা না রাখার এখানে বিষয় না। কারণ, আগের কমিটি বিলুপ্ত হয়ে গেছে। আহ্বায়ক কমিটির দায়িত্ব ছিল নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা। সেজন্য আজকে আমরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছি। কাউকে বাদ দেওয়া না দেওয়া, রাখা না রাখার প্রশ্ন এখানে না করলে ভালো হয়।’ আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে ওই কমিটি ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যারা কারাগারে আছেন তারা কি হেফাজতের সঙ্গে সংশ্লিষ্ট না? এ প্রশ্নের…

Read More

সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিতের প্রশংসা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী (আবুল মাল আবদুল মুহিত) স্পষ্ট কথা বলতেন, দলের বিরুদ্ধে গেলেও বলতেন। তিনি বলেছিলেন, ব্যাংক দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। একটা দেশে যখন রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হয় তখন সেই দেশের অর্থনীতির কাজ সম্পর্কে বলতে নিশ্চয়ই চিন্তা করতে হয়। যারা ব্যাংকের টাকা লুট করে তাদের সুবিধা দেওয়ার জন্য একটার পর একটা নতুন আইন হয়। ব্যাংক কোম্পানিতে আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক এক একটা পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন এক পরিবার থেকে তিনজন সদস্য থাকতে পারবেন ব্যাংকের পরিচালক পদে, একাধিকক্রমে…

Read More

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধে জড়ালে ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে। যা তারা কোনো দিন কল্পনাও করেনি। লেবাননের আল-মানার টিভি চ্যানেল আজ সোমবার এ খবর দিয়েছে। তিনি বলেছেন, হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের কমান্ডারদের নানা ধরনের দাম্ভিক কথাবার্তা শুনতে পাচ্ছে। কিন্তু তাদের প্রতি পরামর্শ হচ্ছে দম্ভ কমান, আরেকবার হিসাব-নিকাশে ভুল করলে পরিণতি ভালো হবে না। হাসান আল বাগদাদি আরও বলেছেন, ইসরায়েলি কমান্ডারেরা অতীত থেকে শিক্ষা নেয় না, তারা বাস্তবতাকেও উপলব্ধি করতে পারে না। এর কারণ হচ্ছে তারা সব সময় হিংসা-বিদ্বেষ ও অপরাধে নিমজ্জিত। ইহুদিবাদীদের এ ধরণের আচরণ তাদের পতনকে আরও তরান্বিত…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে পূর্ব ঘোষিত ০৮ জুন ২০২১ তারিখের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন ২০২১ তারিখের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি সম্পর্কিত সকল কার্যক্রম ও নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।’

Read More