মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় আমছের আলী (৫৬) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
নিহত আমছের আলী উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ পশ্চিমপাড়া গ্ৰামের মৃত বেল্লাল মুন্সির ছোট ছেলে।
স্থানীয়রা জানান, গত ৫ জুন শনিবার সকাল ৬ টায় নিহত আমছের আলী ৩টি চালকুমড়া ও কিছু আম বিক্রির জন্য আড়িয়া বাজারে নিয়ে আসেন। রাস্তা পারাপারের সময় হঠাৎ বগুড়ামূখী একটি মাইক্রোবাস তাকে স্বজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান এবং একটি পা ভেঙ্গে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পেশায় তিনি কৃষি কাজ করতেন বলে জানা যায়।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: নেত্রকোনার ডিসি
- নেত্রকোনায় যাত্রীবাহী বাসে পুলিশের অভিযানের ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার
- এনসিপি নেত্রী পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ভুয়া নেত্রী আটক
- প্রকাশ্য দিবালোকে অভিযান ‘টাপেন্টাডল’ উদ্ধার: দুর্গাপুরে ব্রাজিল সমর্থকসহ আটক ২
- মদনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক
- সুন্দর ভবিষ্যৎ গড়তে আগিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
- কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, শিক্ষকরা দিশেহারা
- ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


