দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৯৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৯৮৮ জন। মোট শনাক্ত ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৯১৪জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৫০৯ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩৯০টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৯ লাখ ৮৬ হাজার ২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
ব্রেকিং নিউজ
- ব্রাজিলের জার্সিতে গোলের দিনই বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক
- রাত ১২টার পর ভাত খেলে শরীরে কী ঘটে?
- জর্দা শামীমের ৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ২৭৬১ রাউন্ড গুলিসহ আটক ৩ সহযোগী।
- আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- রূপপুরের পারমাণবিক বর্জ্যের কী হবে, রাশিয়ায় যাবে নাকি থাকবে বাংলাদেশে?
- দুর্গাপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, আ.লীগের ষড়যন্ত্রের কড়া সমালোচনা
- আ.লীগ নেতাকর্মীদের ধরতে ঢাকায় শুরু হচ্ছে চিরুনি অভিযান


