Author: Saizul Amin

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে ফয়সাল মামুন (৩১) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ১২টার দিকে পুরাতন জেলখানা মোড়ে সদর ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ফয়সাল মামুন দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা। স্থানীয়রা জানান, মামুন রাতে মোবাইলে কথা বলতে বলতে পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা ভবনে ওঠেন। সেখানে হঠাৎ করে তার পাশে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার শরীরে আগুন লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধি: গত ৬ মার্চ (শনিবার) দুপুরে আলু ক্ষেত থেকে নিজ বাড়ি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে সাময়িকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন রশিদা (৫৫)। হাঁটতে হাঁটতে চলে আসেন রংপুরের তারাগঞ্জ উপজেলায়। নিখোঁজের ৪২ দিন পর তারাগঞ্জ বাজার থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান জদ্দিপাড়া গ্রামের লাবু মিয়া। এ বিষয়ে গত ১৮ ই মে সাংবাদিক খলিলুর রহমান তারা নিজস্ব ফেসবুক আইডি থেকে বিভিন্ন গ্রুপ আইডিতে ছবি সংযুক্ত একটি পোস্ট করেন । মঙ্গলবার (১ জুন) পোস্টটি তার পরিবারের লোকজনদের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক খুঁজে পাওয়ার আশায় মুঠোফোনে ফোন করেন সাংবাদিক খলিলুর রহমানকে। যোগাযোগ করা ব্যক্তি পরিচয় দেন খুঁজে পাওয়া সেই…

Read More

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর শাহাদাৎ বার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রদল। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ জুন মঙ্গলবার সকালে ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এমএ সালাম, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আহাম্মদ আলী রানা, মো.…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) রাত ৮টায় অনলাইনে এই আয়োজন করে ইবির জিয়া পরিষদ। পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও প্রফেসর ড. রশীদুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ডা. মোঃ আব্দুল কুদ্দুস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক…

Read More

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেল ছিনতাই এর ঘটনায় ২টি মোটরসাইকেল সহ ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ উপজেলার সাইফুর রহমান ডিগ্রী কলেজের সামনে থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের মূল ছিনতাইকারীসহ এ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। রোববার(৩০ মে) ও সোমবার(৩১ মে) পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কোম্পানীগঞ্জ থানার দক্ষিন বুড়দেও গ্রামের আব্দুস সালামের ছেলে সজল আহমদ (২৪), এসএমপি শাহপরান থানার ইসলামপুর এলাকার মৃত বদরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম রায়হান (২০), এসএমপি শাহপরান থানাধীন সুরমা গেট এলাকার বশির আহমদের ছেলে আল আমিন হোসেন শিমুল (২০),একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে জিহাদ (২০), কানাইঘাট থানাধীন ঢালাইচর গ্রামের…

Read More

জসিম উদ্দীন, কলমাকান্দা(নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সিধলী টু নাজিরপুর রাস্তায় মহিষাশুড়া নামের এলাকায় ভাঙ্গা ব্রিজে ভোগান্তিতে এলাকার মানুষ, এই রাস্তার ব্রীজ ভেঙ্গে যাওয়ার অনেক দিন ধরে তা মেরামত হচ্ছে, তাতে বিপাকে পড়েছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা- এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এএসপি, দূর্গাপুর সার্কেল নেত্রকোণা। এএসপি দূর্গাপুর সার্কেল নেত্রকোণা এর টাইমলাইন থেকে হুবহু তুলে ধরা হলো। রাস্তার চিত্র- দুর্গাপুর কলমাকান্দা রাস্তায় যারা নিয়মিত যাতায়াত করে থাকেন, তাদেরকে প্রতিনিয়ত ভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। কলমাকান্দা থানায় যাওয়ার সময় আমি বাসা থেকে সবসময় একটা আতঙ্ক নিয়ে বের হই কখন রাস্তার কোন জায়গায় গাড়ি আটকে যায়। গত কয়েক দিন আগে নাজিরপুর…

Read More

মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানাধীন পাচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবাসহ দুইজন কে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ৩১ মে রাত সাড়ে ১১ ঘটিকার দিকে আব্দুর রহমান মল্লিক ও মো: কালাম শিকদার নামে ওই দুই ব্যক্তি কে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত আব্দুর রহমান মল্লিক (৩২) উপজেলার পাচুড়িয়া পূর্বপাড়ার মো : আক্কাস মল্লিকের ছেলে ও আসামী মো: কালাম শিকদার (৪০) উপজেলার ইতনা পশ্চিমপাড়ার মৃত মোরাদ শিকদার এর ছেলে। জেলা গোয়েন্দা সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে এ এস…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৬০জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭৬৫জন। মোট শনাক্ত ৮ লাখ ২ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৭৭৯জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৪২হাজার ১৫১জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৩৬টি নমুনা সংগ্রহ এবং ১৮হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫ ৯লাখ ৬৫হাজার৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৬৭শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০শতাংশ এবং…

Read More

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় এবার মসজিদগুলোতে উচ্চৈঃস্বরে মাইক ব্যবহার করতে নিষেধ করার কারণ জানিয়েছে। এর পেছনে যুক্তি হিসেবে ইসলামবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল-শেখ জানান, মানুষের অভিযোগের ভিত্তিতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আলজাজিরার। এর আগে, মসজিদে মাইক ব্যবহার সীমিত করে নতুন আইন পাশ করে সৌদি আরব। নতুন আইনে মসজিদের মাইকের ব্যবহার কেবল আজান ও ইকামতের কাজের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজান ও ইকামতের বাইরে অন্য কোনো কাজে বা প্রয়োজনে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না। বিষয়টি নিয়ে মন্ত্রী আবদুল লতিফ আল শেখ আরও জানান, হযরত মুহাম্মদ (স.) এর একটি হাদিসের উপর ভিত্তি করে এই আইনটি চালু করা হয়েছে।…

Read More

প্রকাশ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণিতে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গাড়িতে থাকা পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তার আইফোন নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার শেরেবাংলা নগরে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ ব্রিফিংয়ের সময় এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে পালিয়ে যায়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল…

Read More

রাজধানী মহাখালীর আমতলী এলাকা থেকে উদ্ধার হওয়া ময়না মিয়ার খণ্ডিত লাশের রহস্য উদঘাটন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দ্বিতীয় বিয়ে করায় স্বামী ময়না মিয়াকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে হত্যা করেন প্রথম স্ত্রী ফাতেমা খাতুন। পরে লাশ ছয় টুকরো করে বস্তায় ভরে মহাখালী এলাকার সড়কে ফেলে দেন তিনি। আর খণ্ডিত মাথা ফেলেন বনানীর লেকে। এ ঘটনায় অভিযুক্ত প্রথম স্ত্রী ফাতেমাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে স্বামী হত্যার নির্মম বর্ণনা দেন। আজ দুপুরে রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ। তিনি বলেন, রোববার (৩০ মে) রাত…

Read More

ম্যানচেস্টার সিটির আরেক খেলোয়াড় এরিক গার্সিয়াকে দলে ভেড়াল বার্সেলোনা। এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা। সার্জিও আগুয়েরোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের একদিন পরেই এই খবর দিল বার্সা। আগুয়েরোর মতো সিটিজেনদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল গার্সিয়ার। ফলে এই স্প্যানিশ সেন্টার-ব্যাককে বিনা ট্রান্সফার ফি’তেই নিল বার্সা। ক্যাম্প ন্যুর সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ ৪০০ মিলিয়ন ইউরো। এই বৃহস্পতিবার ক্যাম্প ন্যুয়ে হবে তার আনুষ্ঠানিক পরিচয়পর্ব। গার্সিয়া অবশ্য বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকেই উঠে এসেছেন। এরপর ইংল্যান্ডে বেশিদিন থাকা হলো না তার। অবশেষে ২০ বছর বয়সী ডিফেন্ডার ফিরে এলেন তার পুরনো ঠিকানা। অনেকটা জেরার্ড পিকের মতো, ম্যানচেস্টার ইউনাইটেড…

Read More

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ২০০৭ সাল থেকে এই পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল গাজার ওপর যে অবরোধ দিয়ে রেখেছে তা খুব শিগগিরই ভেঙে পড়বে এবং ফিলিস্তিনি নাগরিকরা উপযুক্ত পরিবেশে বসবাস করতে পারবে। গাজা সফররত মিশরের একটি প্রতিনিধিদলকে গতকাল (সোমবার) সিনওয়ার একথা বলেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা মা’আন এ খবর দিয়েছে। ২০০৬ সালে ফিলিস্তিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে হামাস ক্ষমতায় এলে ক্ষুব্ধ হয়ে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। এর ফলে গাজার জনগণ বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং তাদের জীবনযাত্রার মান একেবারেই নেমে গেছে। মিশরীয় প্রতিনিধিদলকে ইয়াহিয়া সিনওয়ার আরো বলেন, সাম্প্রতিক গাজা…

Read More

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাতজন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজনই করোনা পজিটিভ ছিলেন। অন্য দুজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Read More

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন বুধবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। বৃহস্পতিবার পেশ করা হবে বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন। এটি হবে বৈশ্বিক মহামারী করোনাকালীন দ্বিতীয় বাজেট অধিবেশন। এর আগে গত বছর ১০ জুন করোনা মহামারীর মধ্যে চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট পেশ করা হয়।

Read More

কয়েকদিন আগে গিয়েছিলাম বড় ভাইয়ের অফিসে। সেখানে আরও কিছু প্রিয় মানুষের সঙ্গে দেখা হলো। লম্বা আড্ডা চললো। ঘুরেফিরে দেশ, রাজনীতি, করোনা, আমলাতন্ত্র নিয়ে অনেক কথা হলো। বড় বড় অট্টালিকা, ফ্লাইওভার, ব্রিজ নির্মাণ হচ্ছে কিন্তু মানুষের মন থেকে শান্তি আর স্বস্তি চলে গেছে। সব জায়গায় কেমন যেন একটা মন খারাপ করা পরিবেশ। একটা গুমোট ভাব। ‘৭৫ এর পর বা ২০০১ এর নির্বাচনের পর এমন লাখে লাখে ঝাকে ঝাকে আওয়ামী লীগ কিন্তু ছিল না। আজ গোটা দেশটাই যেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। বিএনপি জামায়াত শাসনামলে এই সুযোগসন্ধানীরা তাদের ছাতার তলে ভিড় করেছিলো। আর আওয়ামী লীগের অনুভূতিপ্রবণ নেতা কর্মীরা শেখ হাসিনাসহ গ্রেনেড…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের শিক্ষাসমগ্রী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টিএসসির জনতা ব্যাংকের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২ টায় টিএসসিতে অসহায়দের মাঝে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ করার কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমানসহ ২০ নেতাকর্মী আহত হন।

Read More

পবিত্র নগরী জেরুজালেমের আল কুদস এলাকায় ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক মুসলিম শিশুকে গাড়িচাপা দিয়েছে ইসরাইলের পুলিশ। ১৫ বছর বয়সী ওই শিশুর নাম জাওয়াদ আব্বাসি। গাড়ি চাপা দেওয়ার পর তাকে আটক করা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি গত ৩০ মে এ খবর প্রকাশ করেছে। রবিবার সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় শিশুর ওপর ওই বর্বর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই ফিলিস্তিনি কিশোর তার বাইসাইকেলে নিজ দেশের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার ইসরায়েলের দখলদার বাহিনী পবিত্র আল আকসা মসজিদের দক্ষিণে সিলভানের কাছাকাছি এলাকায় তাদের গাড়ি নিয়ে…

Read More

চিকিৎসকদের জন্য ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরীক্ষার পুনঃতারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ জুন থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৩ মে থেকে ভাইভা পরীক্ষা শুরু করার কথা ছিল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঘোষিত বিধিনিষেধের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার…

Read More

ঝড়ো বাতাসসহ বৈরি আবহাওয়া বিরাজ করায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে ঝড়োবাতাস বইতে থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হচ্ছে। সকাল নয়টার দিকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে উঠে। সাড়ে নয়টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘লঞ্চ বন্ধ থাকায় ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। অনেকে ফেরিতে পার হচ্ছে। আবার অনেকে আবহাওয়া স্বাভাবিক হবার অপেক্ষায় আছে। ঝড়োবাতাস থেমে গেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।’

Read More