Author: Saizul Amin

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অ্যান্টনি ব্লিঙ্কেনকে দেওয়া চিঠিতে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভূমিকাও তুলে ধরেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২২ সালের নববর্ষ উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন ড. আব্দুল মোমেন। চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। চিঠিতে সন্ত্রাস, জঙ্গী, মাদক বিরোধী কর্মকাণ্ডে র‍্যাবের ভূমিকাও তুলে ধরেন তিনি। চলতি বছর ১০ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কূটনৈতিক…

Read More

দেশের নতনু প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‌‘দুর্নীতি একটি ক্যান্সার। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় কোনো কম্প্রোমাইজ নয়।’ আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। দুর্নীতি যেই করুক আমার কর্মকর্তা-কর্মচারী হলেও তাকে ছাড় দেওয়া হবে না।’ মামলাজট কমানো, বিচারবিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করারও কথা বলেন তিনি।

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ ব্যাপক আয়োজন ও আলোচনা সভার মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বৃহত্তর সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার বিকেলে কালকিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেক কেটে ও কম্বল বিতরনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য, সাংবাদিক ও অন্যান্যরা।

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা এ স্লোগানকে সামনে রেখে এবং উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২- ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম কালাম বারী পাইলট,সহকারী কমিশনার(ভুমি) সানজিদা রহমান,পুলিশ পরিদর্শক(তদন্ত) এস এম শরিফ,আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল,আলোচনা সভার সমন্বয়ক সমাজসেবা অফিসার জাকির হোসেন প্রমুখ।

Read More

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটার কাকচিড়ায় বৈদ্যুতিক শর্টসার্টিকের আগুনে মমতাজ বেগম নামের এক বিধবা নারীর বসতঘরপুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১ জানুয়ারি) বিকেল ৩: ৩০ মিনিটের দিকে কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকায় জোমাদ্দার বাড়ি। এসময় ওই নারীর প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ইউপি সদস্য দুলাল মিয়া। মমতাজ বেগম একই এলাকার মৃত মকিন জোমাদ্দারের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া সাংবাদিকদের জানান, বিকেল ৩: ৩০ মিনিটের দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্টিকের মাধ্যমে মমতাজ বেগমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় ঘরের মধ্যে থাকা সকল মালামাল ও আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ৬নং…

Read More

আশরাফুল: ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আজও প্রকাশ্যে একজন কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নাগালের বাহিরে চলে গেছে। দুপুরে খুলনা থেকে অতিরিক্ত ডিআইজি এলাকা ঘুরে যাওয়ার পরপরই এই হত্যাকান্ড ঘটল একই ইউনিয়নে। সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর আর লুটপাট চলছে গ্রামের পর গ্রাম জুড়ে। শুক্রবার সন্ধ্যায় এক বৃদ্ধ কে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই রক্তের দাগ শুকাতে না শুকাতেই আজ শনিবার বিকালে আবারো এক যুবক কে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে একই এলাকায়। ঝিনাইদহের শৈলকুপায় সারুটিয়া ইউনিয়নে নির্বাচনপূর্ব এমন বর্বরতা আর নৃশংসতা চলছে। পরপর দুদিনই খুন হওয়া দু ব্যাক্তি আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থক। প্রসঙ্গত,৬নং সারুটিয়া…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (জানুয়ারি-১) সকালে র‍্যালী শহরের ডিসি ব্রীজ থেকে শুরু করে শহর প্রদক্ষিন করে মাদারীপুর জেলা কার্যালয়ে শেষ হয়। মাদারীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মুহিদ হাওলাদারের সভাপতিত্বে জাতীয় মহিলা পার্টির আহবায়ক সাবরিন জেরিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট সিরাজুল হক স্বপন,সদস্য সচিব লিয়াকত আলী খান, প্রধান সমন্বয়কারী মো: বেলায়েত হোসেন টেনু মোল্লা,সেন্ট্রাল কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও জেলা যুগ্ন আহববায়ক আজীম শিকদার, জেলা যুগ্ন আহবায়ক আব্দুর রউফ খান,জাতীয় পার্টির পৌর সভাপতি কাইউম…

Read More

নির্বাচন কমিশন গঠনে (ইসি) রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুরে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংলাপে অংশ না নেয়ার কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, রাষ্ট্রের প্রধান যখন কোন সংলাপের আমন্ত্রণ জানান, তখন তাতে সাড়া দেয়া নাগরিক দায়িত্ব বোধের অংশ হয়ে দাঁড়ায়। এই বোধ থেকেই আমরা ২০১২ ও ২০১৭ সালের সংলাপে অংশ নিয়েছিলাম। কিন্তু তিক্ত সত্য হলো, আমরা চরমভাবে হতাশ হয়েছি। গত দুই কমিশনের অধীনে যে দুটি জাতীয় নির্বাচন হয়েছে এগুলো এতটাই বিতর্কিত ও জালিয়াতিতে পূর্ণ যে, তা জাতি হিসেবে আমাদেরকে…

Read More

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় সেশনে বোলারদের দাপটে স্বস্তিতে দিন পার করল মুমিনুলরা। তিন বছর পর সাদা পোশাকে মাঠে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের পেসাররা। শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে ১ রানে ফিরিয়ে দেন পেসার শরিফুল ইসলাম। প্রথমেই উইকেট হারিয়ে বাংলাদেশি বোলারদের সমীহ করতে থাকেন কিউই ব্যাটাররা। এরইমধ্যে টানা ৬ ওভার মেডেন তুলে নেন শরিফুল-তাসকিন। কিন্তু এমন পরিস্থিতিতে দলকে টেনে তুলেন ডেভন কনওয়ে। তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে স্বচ্ছন্দে সংগ্রহ বাড়িয়ে নিচ্ছিলেন। কিন্তু ১২২ রানে খেলতে থাকা কনওয়ে আউট হয়ে গেলেন। কনওয়ে-ই সম্ভবত নতুন বছরের ‘উপহার’ হিসেবে মুমিনুলকে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশ…

Read More

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শোয়েব মালিকের ভাতিজা মোহাম্মদ হুরাইরা আগে থেকেই আলোচনায়। দেশটির দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তিনি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। এখন এই তরুণ ক্রিকেটার পাকিস্তানের জাতীয় দলে ডাক শোনার অপেক্ষায় রয়েছেন। হুরাইরা বলেছেন, ‘আমার লক্ষ্য তিন সংস্করণেই পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এবং দেশের জন্য ম্যাচ জেতানোর মতো পারফর্ম করা।’ সেই সুযোগ আসলেই পাকিস্তান দলে একসঙ্গে খেলবেন চাচা-ভাতিজা। কারণ ১৯৯৯ সাল থেকে পাকিস্তান জাতীয় দলে খেলা শোয়েব মালিক ৩৯ বছরেও টি-২০ টিমে জায়গা করে আছেন। এদিকে, পাকিস্তান দলে ঢুকে পড়ার সুবর্ণ সুযোগ হুরাইরার এখনই। কারণ দলটির ওপেনার আবিদ আলির হৃদরোগে আক্রান্ত। অ্যানজিওপ্লাস্টি হয়ে গেছে তার। এরপর আর খেলায় ফিরতে পারবেন…

Read More

দেশের মানুষ খাবারের অভাবে হাহাকার করছেন। তাই বাধ্য হয়ে নতুন বছরের শপথে সুর বদলালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পরমাণু অস্ত্রের বদলে খাদ্য উৎপাদন এবং জীবনযাত্রার মানোন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানালেন তিনি। শুক্রবার কোরিয়ার ওয়ারকার্স পার্টি-র অষ্টম সেন্ট্রাল কমিটি প্লেনারি বৈঠক শেষ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে বক্তৃতা দেন কিম জং উন। সেখানেই তিনি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘দেশে জীবন-মরণ লড়াই চলছে। তাই ২০২২-এ উত্তর কোরিয়ার মূল লক্ষ্য হবে আর্থিক উন্নয়ন।’’ চলতি বছর তার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার ১০ বছর পূর্ণ হয়েছে। ২০১১ সালে তার বাবা মারা যাওয়ার পর তিনি ওই পদে বসেন। কয়েক দিন…

Read More

নোয়াখালীর সুধারামের চরমটুয়া ইউনিয়নের পশ্চিম মহতাপুর গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সুধারাম মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। পুলিশ দাউদ নামে একজনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষার প্রস্তুতি চলছে। ভিকটিম বলেছেন, ‌‘গত এক বছর থেকে ৯-১০ জন বিবাদী বিভিন্ন সময়ে আমাকে একা পেয়ে, ঘরে ঢুকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ ও নির্যাতন করে আসছে। তারা আমাকে হুমকি দিয়ে যায়, এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে স্থানীয় জসিম (মেম্বার প্রার্থী), হাসান, হৃদয়, মুন্সীয়াসহ ৪ জন আমাকে পালাক্রমে ধর্ষণ…

Read More

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ রক্ষায় অপরাগতা প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার রাষ্ট্রপতি বরাবর প্রেরিত এক পত্রে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় সিপিবি। এ নিয়ে চারটি দল রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। অন্য দলগুলো হলো- বিএনপি, ইসলামী আন্দোলন ও বাসদ। নতুন জাতীয় নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে রাজনৈতিক দলসমূহের মতামত গ্রহণের প্রক্রিয়ায় রাষ্ট্রপতি সোমবার (৩ জানুয়ারি) সিপিবিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকা একান্তভাবে প্রয়োজন। কিন্তু অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য সেটাই যথেষ্ট নয়। নির্বাচন ব্যবস্থার মৌলিক গলদ দূর করতে না পারলে…

Read More

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহামারি করোনা ও ওমিক্রন প্রতিরোধে প্রতিষেধক হিসেবে করোনার মুখে খাওয়ার ট্যাবলেট দেশের বাজারে এসেছে। তবে এই ট্যাবলেট টিকার বিকল্প নয়। করোনা আক্রান্ত ব্যক্তি, যাদের মৃদু সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেট সেবন করতে পারবেন। আজ বিকালের দিকে মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে বুস্টার ডোজ টিকার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এরই মধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত চার কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। এতে করে আশা করা যায়, আগামী এপ্রিল-মে বাসের মধ্যেই আমরা সাড়ে ১২ কোটি জনগণকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে পারবো। দেশে টিকার…

Read More

এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ’র মা আছিয়া বেগম এর নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হচ্ছে জেলা শহরে। শনিবার (১- ডিসেম্বর)নতুন বাজারে ‘আছিয়া দেওয়ান কিন্ডার গার্টেন’ নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটির আজ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন। এ সময় জেলা তাঁতীলীগের সভাপতি ও প্রয়াত আছিয়া বেগমের ছোট ছেলে দেওয়ান সেলিম আহমেদ, নীলফামারী পৌরসভার আট নং ওয়ার্ড কাউন্সিলর কলিম উদ্দিন উপস্থিত ছিলেন। দেওয়ান সেলিম আহমেদ বলেন, আধুনিক ও মানসম্মত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ ইংরেজি নববর্ষ ২০২২ উপলক্ষ্যে চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা জানিয়েছেন, অতীতের গ্লানিকে মুছে দিয়ে,নতুন বছর শুরু হোক নতুন আঙ্গিকে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল,সুখ,শান্তি ও সমৃদ্ধি। সেই সাথে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা জানিয়েছেন, অতীতের ভূলত্রুতিগুলোকে ভূলে গিয়ে সংগঠনটি সিনিয়র এবং জুনিয়রদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে চীনে অধ্যয়নরত শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী, চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও চীন থেকে ডিগ্রী নেওয়া সদস্যদের কল্যাণার্থে নিরলসভাবে কাজ করে যাবে। সংগঠনটির সভাপতি ও চীনের বেইজিংয়ে রিসার্স ইনস্টিটিউটে এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক গবেষণায় সৃজনশীলতা: ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এই আয়োজন করে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। বিভাগের সভাপতি প্রফেসর ড. ওয়ালী উল্যাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড এইচ. এ. এন. এম এরশাদ উল্লাহ ও মূখ্য আলোচক হিসেবে মুসলিম রিচার্স সেন্টার (লন্ডন) এর সভাপতি ড. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিভাগের প্রফেসর ড. ইকবাল হুসাইনের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুর রহমান আনোয়ারী এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত…

Read More

পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই( নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে ১ জানুয়ারি শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে নিরাপদ সড়কের দাবির পাশাপাশি পরিবহন চালক ও হেলপারদের সন্তানদের স্কুলে লেখাপড়ার খরচ বিনামূল্যে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্ধেক ফিতে নেওয়ার জন্য সরকারের…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে শাখা ছাত্রদল। এ উপলক্ষে শনিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার থেকে আনন্দ র‌্যালি বের করে তারা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদের সভপতিত্বে বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, রঞ্জু ইসলাম ও মামুন। এসময় শাখা ছাত্রদলের ওমর শরীফ, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, সোলায়মান চৌধুরী, রোকনউদ্দীন, সালাউদ্দীন রানা ও মোক্তাদির রহমান প্রমূখ নেতাকর্মীরা উপস্থিত…

Read More

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। শনিবার (১লা জানুয়ারি) সকালে উপজেলার বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ে আনুষ্টানিভাবে শিক্ষার্থীদের হাতে ২০২২ইং সালের নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুন সিন্ধু চৌধুরী বাবুল। এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবীর, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দোলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রুকন তালুকদার প্রমূখ। এছাড়াও উপজেলার তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,বাদাঘাট পাবলিক উচচ বিদ্যালয়,জয়নাল…

Read More