Author: Saizul Amin

মো. মাসুল বিল্লাহ, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সংলগ্ন একটি ছাত্রী মেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১লা জানুয়ারি) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশাল বাজার রোডে অবস্থিত মেসটির নাম সুফিয়া আজিজ ভিলা। ত্রিশাল ফায়ার সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘন্টারও বেশি চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য আনুষাঙ্গিক জিনিস। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেস সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির শর্ট সার্কিট থেকে ভোর ৫টার দিকে এ আগুনের…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩মত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী ২০২২ শনিবার সকালে নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে বর্নীল আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩মত প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিবসের কার্যক্রম। পরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালীর আয়োজন করে উপজেলা ছাত্রদল। নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ শীতের দাপটে যখন অসহায় দরিদ্র মানুষেরা দিশেহারা, তখন মানবতার হাত দিয়েছে নাগরপুর উপজেলার হিন্দু ছাত্র মহাজোট। ইংরেজি নববর্ষ ২০২২ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, নাগরপুর উপজেলা শাখার সহ-সভাপতি দুর্জয় মালাকার। শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে দুর্জয় মালাকার বলেন, আমরা ৩১ ডিসেম্বর রাত থেকে কম্বল বিতরণ শুরু করেছি ২ জানুয়ারি ২০২২ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় লোকদের বাড়িতে গিয়ে আমরা শীতবস্ত্র পৌঁছে দেবো। ধর্মীয় এবং সামাজিক কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। সকলের সহযোগিতায় যেন আমরা এসব কাজ অব্যহত রাখতে পারি।

Read More

রাজধানীর উত্তরায় প্রেমিককে বেঁধে রেখে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল পুলিশ জানিয়েছে, জহিরুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের সঙ্গে মোবাইল ফোনে ব্রাহ্মণবাড়িয়ার এক নারীর (২৬) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৪ ডিসেম্বর ওই নারী উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন। সেদিন রাতে জহিরুলের সঙ্গে ওই নারী একটি নির্মাণাধীন ভবনের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় জহিরুলের পূর্ব পরিচিত পাঁচজন তাদের জোর করে নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে জহিরুলের হাত-পা বেঁধে ওই নারীকে তারা ধর্ষণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা…

Read More

করোনাকালে ‘বই উৎসব’ না হলেও স্কুলে স্কুলে শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন নতুন বই। শনিবার সকাল থেকে রাজশাহীর স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। রাজশাহী জেলায় এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ৫ লাখ ২০ হাজার ৫১৮ জন শিক্ষার্থী পাচ্ছে নতুন বই। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। নতুন বইয়ের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা। রাজশাহী জেলায় এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৫১৮ জন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৬১২ জন। মাধ্যমিকের শিক্ষার্থী ১ লাখ ৮৬ হাজার জন। এছাড়া ৪৭…

Read More

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২.৫ শতাংশ করেছে সরকার। আজ শনিবার থেকে এটি কার্যকর করা হয়েছে।

Read More

সারাবিশ্বে রয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জনপ্রিয়তা। পুরো পৃথিবীজুড়েই মেসির ভক্তের ছড়াছড়ি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মেসির অন্ধভক্ত অনেক বাংলাদেশি। তবে গত কোপা আমেরিকার পর থেকেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে এমিলিয়ানো মার্টিনেজ নামটি। ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দলকে ফাইনালে ওঠানোর নায়ক এই মার্টিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন। গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম ছিল তার। মূলত গত কোপা আমেরিকার পর থেকেই এমিলিয়ানো মার্টিনেজের ভক্ত-অনুরাগী বেড়েছে। মেসির পাশাপাশি মার্টিনেজের খোঁজখবর যে রাখেন এ দেশের ফুটবল ভক্তরা সে কথা জানেন মার্টিনেজও। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের উচ্ছ্বাস চোখে…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা তো এই সংলাপকে অর্থহীন মনে করছি। আমরা মনে করি, বর্তমান যে রাজনৈতিক সঙ্কট, সেই সঙ্কটটা নির্বাচন কমিশন গঠনের সঙ্কট নয়। আর আইন তৈরি করারও সঙ্কট নয়। প্রধান যে সংকট সেটা হলো, নির্বাচনকালীন কোন রকম সরকার থাকবে? সেটাই হচ্ছে প্রধান সঙ্কট। তিনি বলেন, যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে তো এই নির্বাচনের কোনো মূল্যই হতে…

Read More

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে গেলেও লকডাউনের পথে হাঁটতে চায় না ইংল্যান্ড। স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, ২০২২ সালে যুক্তরাজ্যের নাগরিকদের করোনার সঙ্গে বসবাসে অভ্যস্ত হতে হবে। তিনি বলেন, ‌‘করোনা সংক্রমণ রোধে নাগরিক স্বাধীনতা খর্ব করা হবে একেবারে শেষ উপায়। ব্রিটিশ জনগণ চায় আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করে যেন সঠিক সিদ্ধান্তই নিই। লকডাউন স্বাস্থ্যগত, সামাজিক ও অর্থনীতির ওপর অনেক বেশি চাপ সৃষ্টি করে। তাই আমি চাই, আমরা যেন এ ভাইরাসের সাথে বসবাসে অভ্যস্ত হয়ে উঠতে পারি এবং ভবিষ্যতে যেন কোনো কঠোর নিষেধাজ্ঞা দিতে না হয়।’ শুক্রবার যুক্তরাজ্যে ১ লাখ ৮৯ হাজার ৮৪৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। যুক্তরাজ্যে আশঙ্কাজনকহারে করোনার…

Read More

এই মুহূর্তে ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে চরম উত্তেজনায় রয়েছে রাশিয়া। বৃহস্পতিবারও এই ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট পুতিনকে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই উত্তেজনার মধ্যেই সমুদ্র থেকে ১২টি হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১০টির পরীক্ষা চালানো হয়েছে একটি ফ্রিগেট থেকে। আর বাকি দু’টি নিক্ষেপ করা হয়েছে একটি সাবমেরিন থেকে। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে যখন উত্তেজনা চলছে রাশিয়ার তখন শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির জিক্রন (Zirkon ) শ্রেণির এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল দেশটি। রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের উদ্ধৃতি দিয়ে দেশটির ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, অ্যাডমিরাল গোরশ্কভ ফ্রিগেট থেকে শুক্রবার ১০টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়।…

Read More

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, সারাবিশ্বেই মূল্যস্ফীতি আছে। আমাদের দেশে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে, কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে। আজ শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক বাংলাদেশকে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ’ সম্পর্কীত চূড়ান্ত সুপারিশ করার ঢাকায় স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ভার্চু্যয়াল প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এই মুর্হূতে মূল্যস্ফীতির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার সঙ্গে তুলনা করলে বাংলাদেশ সবচেয়ে সেরা জায়গা। আপনাদের সেটা বিবেচনা করতে হবে। এগুলো (মূল্যস্ফীতি) আমাদের এখানে নাই। গত ১৫ বছর ধরে আমাদের মূল্যস্ফীতি ৪-৫ শতাংশের নিচে। পৃথিবীতে এমন কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না।

Read More

দেশের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি দূর করতে রাশিয়া যেকোনও পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০ মিনিটের আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে যে হুমকি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে ল্যাভরভ এ কথা বললেন। শুক্রবার তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “পশ্চিমা দেশগুলোর আগ্রাসী মনোভাব এবং নিষেধাজ্ঞার হুমকির মুখে কৌশলগত ভারসাম্য বজায় রাখার জন্য রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে। একইসঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে আমরা নস্যাৎ করতে পারি।” রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া যে নিরাপত্তা বিষয়ক প্রস্তাবনা দিয়েছে সে বিষয়ে আমেরিকার উচিত যৌক্তিক সময়ের মধ্যে তার গঠনমূলক জবাব দেওয়া।…

Read More

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা বিএনপির কার্যালয়ে শনিবার সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে কর্মসুচির সুচনা করা হয়। থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন থানার বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম ও থানা বিএনপির যুগ্ম আহবায়ক হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম এবং জিয়াউল ফেরদৌস রাইট। বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, রেজাউল ইসলাম, থানা ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হোসেন, কলেজ ছাত্রদলের আহবায় ইমানুল ইসলাম, ছাত্র নেতা মাহিন…

Read More

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিমকোর্টের আপীল বিভাগের বিচারপতি বজলুর রহমান ছানার ৫ম মৃত্যুবার্ষিকী আজ শনিবার( ১ জানুয়ারি)। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে বিচারপতি বজলুর রহমান ছানা স্মৃতি পরিষদ। চাঁপাইনবাবগঞ্জে বেলা ১১ টায় খালঘাট গোরস্থানে কবর জিয়ারত ও দোয়া এবং রাজশাহীতে বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া (জিন্না), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ডঃ হাসিবুল আলম প্রধান, পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মেহেদী…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের যমুনা সেতু এলাকার রাবনা বাইপাস চলাচলরত একটি ট্রাকে তল্লাশি করে ৪৬ কেজি গাজা সহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের র‍্যাব-১৩। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশন এর কাছ থেকে ৪৬ কেজি গাজা সহ ২ ব্যবসায়ীকে ১ টি ট্রাক সহ গ্রেফতার করেছে র‍্যাব-১২। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রফতারকৃতরা ডোহারপুর, উভয় থানা- আদম দিঘি, জেলা- বগুড়ার মোঃ মাহাতাব আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৪) ও মৃত- আয়ুব আলী মন্ডলের ছেলে মোঃ শাহীন মন্ডল (১৯)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৪৪ হাজার টাকা।

Read More

আবদুল হান্নান, ভোলা: ভোলা সদর উপজেলা ১নং রাজাপুর ইউনিয়নের বিছিন্ন দ্বীপ রামদাসপুরের চর সুলতানী গ্রামের ১নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান মিজানের নির্বাচনী ক্লাব দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদের ছবিও। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ক্লাবের চেয়ার-টেবিলসহ সকল জিনিসপত্র।শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা চেয়ারম্যান প্রার্থী মিজান রহমান অভিযোগ করে জানান, তাঁর প্রতিপক্ষ স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরী শনিবার সকালে রামদাসপুর এলাকায় একটি গণসংযোগ…

Read More

আশরাফুল হাসানঃ ঝিনাইদহের শৈলকুপায় নৌকার কর্মী সমর্থকদের উপর অকর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে হারান বিশ্বাস (৬৫) নামের এক নৌকার কর্মী নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। আহতরা বর্তমানে শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুত্বর আহত রবিউল, রজব আলী ও ইয়ার উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কর্মী সমর্থকরা নির্বাচনী অফিসে বসা ছিলো। এসময় স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপুর লোকজন সেখানে দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হারান বিশ্বাসসহ অন্তত ২০ জনকে কুপিয়ে জখম…

Read More

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের বাশতলায় মোটরসাইকেল দূর্ঘটনায় সোহাগ নামে এক চালক নিহত হয়। আজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক সারে ছয়টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাশতলা বাজার সংলগ্ন পঞ্চায়েত বাড়ির সামনে রাস্তায় থামিয়ে রাখা ট্রাকের সাথে পাথরঘাটার দিক থেকে একজন যাত্রী নিয়ে আসা মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লাগায় ড্রাইভার মোঃ সোহাগ মিয়া গুরুতর আহত হয়। সোহাগ মিয়া নাচনাপাড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও একই এলাকার বারেক হাওলাদারের ছেলে। পরবর্তীতে আমির খলিফা নামে একলোক তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক ড্রাইভার সোহাগকে মৃত ঘোষণা করেন এবং মটর সাইকেলে থাকা যাত্রী মোঃ…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩১ ডিসেম্বর) বিকেলে পৌর মিনি পার্কে দোয়া মোনাজাতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। যুবলীগ নেতা মো. ছবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জোহর আলী,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল,হাফিজ আল মাহমুদ। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈদ গাঁহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ গাজী শহীদুল ইসলাম। এলাকাবাসী লঞ্চে অগ্নিকান্ডে মৃত্যু…

Read More

সিলেট নগরীর জল্লার পাড়ে জল্লারদিঘী সংলগ্ন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ওয়াকওয়ের প্রায় পুরোটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আরমান হোসেনের রক্তে রঞ্জিত। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত অনুমান সাড়ে ১২ টার দিকে আরমান হোসেন (১৭) নামের এক কিশোরকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে সেখানে খুন করা হয়। শুক্রবার বিকেলে নিহতের ময়নাতদন্ত শেষে সিলেট নগরীর হযরত মানিকপীর (রঃ) কবরস্থানে তাকে দাফন করা হয়। ঘটনাস্হল সরেজমিন ঘুরে ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে নিহত আরমানকে ৫-৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ জল্লারপাড় পয়েন্ট থেকে ওই সময়ে ঢেকে এনে ওয়াকওয়ের ভেথরে নিয়ে আসার সাথে সাথে কিছু বুঝে উঠার আগেই তার উপর হামলা চালায়। ছুরিকাঘাত ও হামলার সাথে সাথে আরমান হোসেন প্রাণে…

Read More