Author: Saizul Amin

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ এসএসসির ফলাফলে জিপিএ–৫ প্রাপ্তিতে রাজশাহী বিভাগে শীর্ষস্থান দখল করে রেখেছে বগুড়া জেলা। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ শিক্ষার্থী। তাদের মধ্যে বগুড়া জেলায় এ সংখ্যা ৬ হাজার ১৪২। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী জেলায় এ সংখ্যা ৪ হাজার ৮৩৮ এবং তৃতীয় অবস্থানে থাকা সিরাজগঞ্জ জেলায় এ সংখ্যা ৪ হাজার ৩৫৩ । রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৯০৯ জন। গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫–এর সূচকে বোর্ড সেরার…

Read More

কলমাকান্দা(নেত্রকোণা) প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্থগিত হওয়া খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারিজ স্কুল কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। আর এই ইউনিয়নে প্রাপ্ত ভোট অনুযায়ী ৪৯৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের (সতন্ত্র প্রার্থী) মো. ওবায়দুল হক। মো. ওবায়দুল হক বর্তমান চেয়ারম্যান ও খারনৈ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। তার প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী সিরাজুল হক চানমিয়া দেওয়ানী পেয়েছেন ৪৬৮৯ ভোট এবং নৌকা প্রতীকের প্রার্থী এবিএম সিদ্দিকুর রহমান পেয়েছেন ৪২০০ ভোট। গত ২৮ নভেম্বর উপজেলার খারনৈ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বামনগাঁও মিশনারিজ স্কুলকেন্দ্রে ব্যালট…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে কুকুর কামরানোর আতংক বিরাজ করছে পানান গ্রামে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শিশুকে কামড় দেয়। এর পর ধারাবাহিকভাবে অনেকেই কামড়াতে থাকে পাগলা কুকুরটি। এখন পর্যন্ত পানান গ্রামের কমপক্ষে ৫ জনকে কামড় দিয়েছে বলে জানা যায়। কোরবান মাতাব্বর এর ছেলে মুরাদ (৫), ময়নালের ছেলে আলমগীর (৩০), সাদ্দামের ছেলে আনাস (৫), দরবেশের ছেলে সাজ্জাদ (১৪), নজরুলের স্ত্রী আসমা বেগম (৪০) কে পাগলা কুকুর কামড় দিয়েছে বলে জানা যায়। মুরাদের আম্মা বলেন, আমার ছেলে রাস্তায় খেলা করছিল হঠাৎ কুকুর এসে আক্রমণ করে, এতে আমার ছেলে মাটিতে পড়ে যায় লোকজন এসে উদ্ধার করে।

Read More

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় মো. রাশেদুল ইসলাম টিটু (১৭) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। এ খবর নিশ্চিত করেছে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান। তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপু‌রে কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে টিটু। নিহত রাশেদুল ইসলাম টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। এলাকা ও পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় টিটু পদার্থবিজ্ঞান বিষয়ে ফেল করেছে। এজন্য সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে তার সহপাঠী মো. আকাশের বক্তব্য, রাশেদুল আর আমি একসঙ্গে পড়াশোনা করতাম। আজ সকালে পরীক্ষার ফল…

Read More

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩১ জন। এর মধ্যে ঢাকাতে দুই জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে…

Read More

এবার বিমান বাহিনীর শক্তি বাড়াতে চীনে তৈরি জে-১০সি ব্রান্ডের ২৫টি যুদ্ধবিমান কিনলো পাকিস্তান। গতকাল  বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত কিনেছে রাফালে যুদ্ধবিমান। এর জবাবে বহু ভূমিকায় ব্যবহার করা যায় চীনে তৈরি এমন ২৫টি জে-১০সি যুদ্ধবিমানের একটি পুরো স্কোয়াড্রন অর্জন করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের শেখ রশিদ আরও বলেছেন, আগামী বছর ২৩শে মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানে বিমানবাহিনীতে যুক্ত হবে এসব যুদ্ধবিমান। দৃশ্যত, জে-১০সি সরবরাহ দিয়ে ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে চীন। এই যুদ্ধবিমানকে তাদের সবচেয়ে সক্ষম যুদ্ধবিমান বলে মনে করা হয়। তিনি বলেন, প্রথমবারের মতো ২৩শে মার্চের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভিআইপি অতিথিরা। এদিন ফ্লাই-পাস্ট করবে জেএস-১০…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০ জনে। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে আরও ৫০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২২ হাজার ৬৬৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন। এর আগে, বুধবার দেশে করোনা আক্রান্ত হয়ে…

Read More

শেখ জহিরুল ইসলাম,  নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সীমান্তবর্তী মধুপুর বাজারের ৭টি দোকান আগুনে ভস্মিভূত হয়েছে। গত বুধবার দিবাগত রাত দেড়টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে নান্দাইল উপজেলার বাসিন্দা ৭জন ব্যাবসায়ীর প্রায় ৪০ লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা হলেন, মুদি দোকানদার রঞ্জিত সরকার, মুদি দোকানদার, মো.আসাদ, মুদি দোকানদার মাজেদুল করিম, মোবাইলের দোকানদার আনোয়ার হোসেন, গবাদি পশুর ওষুধের দোকানদার সোহেল মিয়া, ফার্নিচারের দোকানদার আঃ সোবহান, ফার্নিচার তৈরির দোকানি মিলন সূত্রধর। এ অগ্নিকান্ডে স্থানীয় নির্মাণ শ্রমিকদের একটি অফিসও ভস্মিভূত হয়। খবর পেয়ে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৪ টার…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার ফলাফলে এবছরও শীর্ষে ঝালকাঠির ঐতিহ্যবাহী এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা)।পাস এবং জিপিএ-৫ এ মাদরাসা বোর্ডে এবারও শীর্ষে আছে মাদরাসাটি। বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর)ফলাফল ঘোষণাকালে মাদরাসা কর্তৃপক্ষ এ তথ্য জানান। মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আবদুল কাদির জানান, এ বছর ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় ২৯২ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। এর মধ্যে ১৩১ জন পেয়েছে জিপিএ ৫। এছাড়াও ১৪৭ জন এ গ্রেড ও ১৪ জন এ মাইনাস পেয়ে উত্তীর্ণ হয়। ফলাফলে মাদরাসা বোর্ডে এনএস কামিল মাদরাসা দেশের শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি। মাদরাসার অধ্যক্ষ মাওলানা গামী মুহাম্মদ শহিদুল ইসলাম জানান, মাদরাসায় প্রায়…

Read More

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‌‘প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে তাকে (খালেদা জিয়াকে) মানবিক বিবেচনায় সাজা স্থগিত করে মুক্তি দিয়েছেন। মানবিক বিবেচনা তো সেখানে হয়ে গেছে। আজ এ প্রশ্ন উঠবে কেন? এত কিছু করার পরও কেন আবার এ প্রশ্ন উঠবে যে, আমরা মানবিক হচ্ছি না। আমি যেটা বলেছি, সেটা আইনের দিক থেকে বলেছি। এখন মানবিকতা দেখাতে গেলেও আমাকে আইনেই যেতে হচ্ছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার…

Read More

রিয়াদ, ইবি প্রতিনিধি- ক্যাম্পাসে হল নির্মাণের জন্য বৃক্ষনিধণের প্রতিবাদে ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ ইবি শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ‘ইবির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা কর’, ‘গাছ কাটা বন্ধ কর, প্রাকৃতিক অক্সিজেন রক্ষা কর’, ‘বৃক্ষ নিধন আর নয়, ইবিকে করুন বৃক্ষময়’ সম্বলিত বিভিন্ন ফেস্টুন দেখা যায়। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৫ দফা দাবি পেশ করে। তাদের দাবিগুলো হলো, বৃক্ষনিধণ বন্ধ করা, সুপরিকল্পিত বনায়ন ও পরিচার্যা, বৃক্ষনিধণ এড়াতে জমি অধিগ্রহণ করে ভবন নির্মাণ, বনায়ন রক্ষার্থে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন ও প্রাকৃতিক…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ভাবনা বড়াল ( ৪৭ )নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর)সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের আওরাবুনিয়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় । নিহত ভাবনা বড়াল ওই গ্রামের গোপাল বড়ালের স্ত্রী । স্থানীয়রা জানায় , বুধবার রাত থেকে তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না । অনেক খোঁজার পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি কড়াই গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখা যায়।পরে কাঁঠালিয়া থানার পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো…

Read More

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা মহামারীর কারণে থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠান করতে হবে। এছাড়া পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এসব নির্দেশনা জানান। তিনি বলেন, ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নির্ধারিত অনুষ্ঠানগুলো পালিত হবে। তবে সরকারের নির্দেশনা অনুসারে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। তিনি জানান, থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগরের সার্বিক…

Read More

মেহেদীর রঙ না শুকাতেই বিয়ের দেড় মাসের মাথায় ‘আত্মহত্যা’র পথ বেছে নিতে হলো ফেনীর সানজিদা আক্তারকে (২০)। ঘটনাটি ঘটে ২৭ ডিসেম্বর সোমবার রাতে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আক্রামপুর এলাকার ওলি কন্ট্রাকটার বাড়িতে। স্বামীর বসতঘরে সানজিদা তার শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৭ নভেম্বর দুবাই প্রবাসী আবুল বাশারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার বাসিন্দা সানজিদা আক্তারের। সানজিদা ফেনী সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিয়ের সময় বাশারের পরিবার কোন যৌতুক লাগবে না…

Read More

থার্টি ফার্স্ট নাইট ঘিরে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা মহামারীর কারণে এবার উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠান করতে হবে। এছাড়া পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এসব নির্দেশনা জানান। তিনি জানান, থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ ও উৎসব করা যাবে না। উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের…

Read More

বিগত দশ বছর ধরে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে এ বছর পিছিয়েছে কয়েক মাস। তবে পরিস্থিতি ভালো থাকলে আগামী বছর জুন-জুলাই মাসে এ দুই পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে হবে নাকি এবারের মতো গ্রুপভিত্তিক নৈর্বাচনিক বিষয়ে হবে, সেটি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর জানিয়ে মন্ত্রী আরও বলেন, যদি সম্ভব হয় সব বিষয়ে নেওয়ার, তাহলে সব বিষয়েই…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তাওহীদুল ইসলাম লিংকন (৩০) দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে। বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদুল ইসলাম লিংকন মাদারীপুর শহরের বাগেরপার এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার খোয়াজপুর মঠেরবাজার থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক দিয়ে মাদারীপুর শহরে আসছিলেন লিংকন। এ সময় দ্রুতগতির অন্য একটি মোটরসাইকেলর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হন। তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড…

Read More

শেষ হয়ে যাচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের আরও একটি বছর। বছরের শেষ প্রান্তে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের নাম জানানোর উদ্যোগ নিয়েছে। যেখানে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান।

Read More

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাশের হারে ছাত্রদের ছাড়িয়ে গেছে ছাত্রীরা। ছাত্রীদের মধ্যে পাশের হার ৯৪.৫০ ভাগ এবং ছাত্রদের মধ্যে পাশের হার ৯২.৬৯ ভাগ। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাশের হার ৯৩.৫৮। ২০২০ সালের তুলনায় পাশের হার বেড়েছে। গত বছর এ হার ছিল ৮২.৮৭। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল…

Read More

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ও ডেল্টার আঘাতে সংক্রমণের ‘সুনামি’ সৃষ্টি করতে পারে, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর ‘তীব্র চাপ’ তৈরি করবে। খবর রয়টার্সের। ইউরোপ ও অ্যামেরিকার পর ভারতে যেভাবে এই ভাইরাস ছড়াচ্ছে, তাকে সুনামির সঙ্গে তুলনা করেছে সংস্থাটি। জানা গেছে, এরই মধ্যে ওমিক্রনে জর্জরিত ইউরোপের ফ্রান্স, ইউক্রেন, ডেনমার্ক, ইতালি, স্পেন, পর্তুগাল ও গ্রিসসহ অনেক দেশ। ইউরোপের বেশিরভাগ দেশেই এই ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ছে জার্মানিতেও, এছাড়া অস্ট্রেলিয়াতেও গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ সংক্রমণ বেড়েছে। পরিস্থিতি দেখে গোটা বিশ্বকে সতর্ক করে সংস্থার প্রধান বুধবার বলেছেন, ডেল্টার চেয়ে দ্রুত সংক্রমিত হচ্ছে…

Read More