টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের যমুনা সেতু এলাকার রাবনা বাইপাস চলাচলরত একটি ট্রাকে তল্লাশি করে ৪৬ কেজি গাজা সহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের র্যাব-১৩।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশন এর কাছ থেকে ৪৬ কেজি গাজা সহ ২ ব্যবসায়ীকে ১ টি ট্রাক সহ গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

গ্রফতারকৃতরা ডোহারপুর, উভয় থানা- আদম দিঘি, জেলা- বগুড়ার মোঃ মাহাতাব আলীর ছেলে
মোঃ রফিকুল ইসলাম (২৪) ও মৃত- আয়ুব আলী মন্ডলের ছেলে মোঃ শাহীন মন্ডল (১৯)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৪৪ হাজার টাকা।

