Author: Saizul Amin

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি যাবে না বলে আবারও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কীসের সংলাপ? এই সংলাপ ইতোমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা পরিষ্কার করে বলেছি- এই সংলাপে কোনো লাভ হবে না। অর্থহীন সংলাপ। যদি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। আমাদের পরিষ্কার কথা, সবার আগে খালেদা জিয়াকে মুক্তি দিন। তারপর পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন। এটা একমাত্র পথ, এর বাইরে আর কোন পথ নেই।…

Read More

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বেড়ে যাওয়ায় সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে তেজগাঁওয়ে বুটেক্সের সামনের মূল সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। নাবিস্ক মোড়ে ডাইভারসন করে তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতর দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ। জানা যায়, করোনার নতুন ধরন ওমিক্রন বেড়ে যাওয়ায় সশরীরে ক্লাস-পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে অংশ নিতে চান না বুটেক্সের শিক্ষার্থীরা। তবে অনলাইন কার্যক্রম চালানোর পাশাপাশি দীর্ঘদিনের সেশন জটের নিরসনের দাবি তাদের। কিন্তু বিশ্বিবিদ্যালয় প্রশাসন এসব দাবি না মানায় দাবি আদায়ে সড়ক অবরোধ…

Read More

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেছেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার জনগণ, নাগরিক বা বিএনপির প্রার্থী নয়। তিনি শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। তিনি স্বতন্ত্র বা বিএনপির প্রার্থী নন। তিনি বলেন, “শুক্রবার বন্দরে প্রচারণা করেছেন সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান। এতে গোটা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল- তৈমূর শামীম ওসমানের প্রার্থী, তা প্রমাণ হয়েছে। শামীম ওসমান ও সেলিম ওসমান দুই ভাইয়ের প্রার্থী তৈমূর আলম। তিনি জনতা কিংবা বিএনপির প্রার্থী নন।” শনিবার নারায়ণগঞ্জ বন্দরের ২৪নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকরা আইভীর কাছে প্রশ্ন রাখেন, স্বতন্ত্র প্রার্থী তৈমূর কি স্বতন্ত্র না বিএনপির প্রার্থী? জবাবে আইভী এসব…

Read More

আমি আজ নাজমা আপার মেয়েদের নিয়ে কিছু স্ক্রীনশট শেয়ার করছি। আপা আপনি হয়তো আমাকে ১৮ আসনের কেন্দ্র কমিটি দেয়ার পর থেকে রেগে আছেন। আপা আমি কেনো দিয়েছিলাম মনে আছে তো? আপনি আমি সভাপতি হওয়া সত্ত্বেও পরিচালনা কমিটি আমাকে বাদ দিয়ে করেছিলেন ১৮ আসনের উপ-নির্বাচন এটা ভুলে গেছেন। আপা আপনি জানতেন আমি অপুদি কে ভালোবাসি কিন্তু আপনি আমাকে ঠেকানোর জন্য আপনার মহানগর সাধারণ সম্পাদক কে আমি যে ঢাকা-১৪ আসনে প্রার্থী সেখানে রাখতেন কেনো?? সংগঠনের কর্মী অযোগ্য হলে ও তার সাপোর্ট করা তো উচিত ছিল? আপনাদের কাছে অনেক ছোট হয়েছি বলেছি আপনি আর অপুদি যেমন এলাকা ভাগ করে নিয়েছেন আমাদের ও ভাগ…

Read More

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‌‘করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতাল ও নার্স-চিকিৎসকেরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সকল দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সকল পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা সংক্রামণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনো অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে।’ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ফাসিয়াতলা বাজার এজেন্ট আউটলেট এর পক্ষ থেকে কালকিনি উপজেলার কয়েকটি ইউনিয়নের মসজিদের ইমাম ও ওলামা মাসায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে ব্যাংকের নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় এক গ্রাহকের প্রশ্নের জবাবে ফাসিয়াতলা বাজার এজেন্ট আউটলেটের সত্ত্বাধিকার মোঃ সালাহ্ উদ্দীন বলেন, আমাদের এজেন্ট ব্যাংকের সকল আয় দাত্বব্য কাজে বা মাদ্রাসা পরিচালনা কাজে ব্যয় করা হবে। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাসিয়াতলা বাজার এজেন্ট আউটলেটের সত্ত্বাধিকার মোঃ সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে ও এজেন্ট আউটলেট শাখার ইনচার্জ মোঃ এরশাদ আলী সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক মাদারীপুর শাখার…

Read More

জয়পুরহাটে পাচুড় মোড় এলাকায় বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রত্যারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের নিকট থেকে ৩টি জাল মুদ্রা, ১ বোতল রাসায়ানিক পর্দার্থ, ১টি নিশান কার, ১৩লক্ষ টাকার ১টি জাল চেক, ১১টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো ঢাকা ডিএমপি এলাকার বংশাল থানার বাগডাসালেন নয়াবাজারের মৃত সৈয়দ হোসেনের পুত্র এস এস আলম (৫০), শিল্পাঞ্চল থানার নাখালপাড়া গ্রামের মৃত সাইজুদ্দিনের পুত্র টিটু মিয়া (৪৮), গোপালগঞ্জের মকছেদপুর উপজেলার বেজরা গ্রামের মৃত আকমল ভ‚ইয়ার পুত্র মিন্টু ভূইয়া (৩৮), পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আব্দুল আজিজের পুত্র মাহফুজ…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মাদক বিরোধী সামাজিক সংগঠন- উপলব্ধি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিএমবি বিভাগের আল-আমিন শাহ্ এবং সাধারণ সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নাজমুল হুসাইন। শুক্রবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আগামী তিনমাসের জন্যে কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জুয়েল মাহমুদ জীবন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন মোঃ ফরিদুল ইসলাম, মোঃ রেজওয়ান কিবরিয়া। নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি বিএমবি বিভাগের আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এফএমবি বিভাগের জি.এম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এফএমবি বিভাগের ওমর ফারুক, প্রধান সমন্বয়ক ও মিডিয়া প্রধান আন্তর্জাতিক…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সত্যের সন্ধানে স্বপ্নের ভাড়ারিয়ার পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন। গতকাল শুক্রবার 8 জানুয়ারি সত্যের সন্ধানে স্বপ্নের ভাড়ারিয়া উদ্যোগে দুস্থ গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এই সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Read More

সিলেটের তেমুখি-বাদাঘাট এয়ারপোর্ট বাইপাস সড়ক ৭২৭ কোটি টাকা ব্যায়ে ৪-লেন প্রকল্প একনেক সভায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। শনিবার বিকেলে সংগঠনের অস্হায়ী কার্যালয় সিলেট এয়ারপোর্ট গেইট নতুনবাজারে অনুষ্টিত সংগঠনের এক সভায় এ অভিনন্দন জানান নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মকসুদ আহমদ। সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মইনুল হক এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি হাজী শায়েস্তা মিয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি হাজী আব্দুল মছব্বির,জাহিদুল হক ইমরান,সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুর রহমান সুলেমান,অর্থ সম্পাদক হাজী আব্দুল মালিক,দপ্তর সম্পাদক…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে সুমাইয়া আক্তার মিতু (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৮ জানুয়ারি) রাত ৯.৪৫ ঝুলন্ত লাশ উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ। নিহত সুমাইয়া আক্তার মিতু পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেতকা এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে ও রাজাপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী । তারা রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকার মো. ওয়াহেদ হাওলাদারের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন। এলাকাবাসী জানান, তার বাবা মা বাড়িতে নেই। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমরা বলতে পারবো না। আমরা এখানে এসে দেখেছি ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে পিকাপভ্যান এবং সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন ২ জন। মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, সকালে মধুপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিলো। মধুপুরের রূপালী ফিলিং স্টেশনের কাছে পৌছলে, ধনবাড়ীর দিক থেকে আসা একটি পিকাপভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ যাত্রীর মধ্যে ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে, মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত ২ জন কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এছাড়াও নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনেন। পরিচয় নিশ্চিত হয়ে, নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। নিহতরা হলেন- শেরপুর…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে খাদিজা বেগম(২৫) নামে এক গৃহবধু আত্নহত্যা করেছে। শুক্রবার (জানুয়ারি-৬) সকালে উপজেলার সিডিখান এলাকা থেকে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধু উপজেলার সিডিখান এলাকার নতুন চরদৌলতখান গ্রামের হাসান খানের স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, গৃহবধু খাদিজা বেগমের সঙ্গে তার স্বামী হাসান খানের পারিবারিক বিষয় নিয়ে মোবাইলে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে খাদিজা অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেন, ইলিশ জাতীয় সম্পদ, এটি রক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের আগ্রহ থাকতে হবে। ইলিশ রক্ষা হলে জাতীয় অর্থনীতি, কর্মসংস্থানসহ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে। শুধু প্রজনন মৌসুমেই নয়, কারেন্টজাল ও জাটকা নিধন কাজে জড়িতদের বিরুদ্ধে যেকোন সময় অভিযান করার পরামর্শ দেন তিনি আরও বলেন, বর্তমান সরকার করোনাভাইরাস মোকাবেলায় সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার সকাল ১১টায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, স্কুলের শিক্ষার্থী থেকে…

Read More

এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার সৈয়দপুরে ২৭৫ পিস ইয়াবাসহ মাহবুবুর রশিদ (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩ সিপিসি-২ এর একটি দল। বৃহস্পতিবার রাতে শহরের বিপণীবিতান কেন্দ্র এস আর প্লাজার পারভেজ হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৭/জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা পুলিশ। গ্রেপ্তার মাহবুবুর দিনাজপুর চিরিরবন্দরের বড় হাশিমপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মাহবুবুর রশিদ দীর্ঘদিন ধরে সৈয়দপুরসহ এর আশেপাশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছিল। সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় মাদক ব্যবসায়ী মাহবুবুর রশিদ ইয়াবা কেনা-বেচার জন্য এ দিন উল্লেখিত এলাকায় অবস্থান করছেন। র‍্যাবের ওই চৌকসদল সেখানে…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামের কৃতিসন্তান। তিনি একাধারে ছিলেন সুনামধন্য শিক্ষক ও ৩ সন্তানের গৌরবান্বিত পিতা। ৭ জানুয়ারী শুক্রবার জুম্মার নামাজের পর বীর সলিল বাসভবনে মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের আয়োজন করেন তার পরিবার, স্ত্রী ও সন্তানেরা। সর্বজন শ্রদ্ধেয় এ শিক্ষক গত ১৩ আগস্ট ২০২০ সালে, মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুনামধন্য এ শিক্ষকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুম আলহাজ্ব নজরুল ইসলাম ছিলেন ধর্মীক, সৎ ও ন্যায়পরায়ন আদর্শ স্বামী, শিক্ষক ও পিতা। নাগরপুর সরকারি কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে…

Read More

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ ব্যাটারি চালিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ সিনিয়র সভাপতি মুরাদ আহমদ খাঁ বলেন, একজন রিক্সা শ্রমিক পায়ে রিক্সা চালিয়ে একাধারে ২০ বছর পর তার শারিরীক সক্ষমতা হারিয়ে ফেলেন। এ অব¯’া থেকে বেরিয়ে আসতে আমরা পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত রিক্সা বেছে নিয়েছি, কারণ ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারিতে রয়েছে ড্রাইএসিড। অপরদিকে ইজিবাইক রিক্্রায় রয়েছে লিকুইডএসিড । ড্রাইএসিড পরিবেশ…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: ঝালকাঠিতে ১ কেজি গাঁজা সহ ২ যুবককে আটক করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । শুক্রবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় ঝালকাঠির সদর উপজেলার রমজানকাঠি এলাকা হইতে তাদের আটক করা হয়। আটককৃত সুমন খান(৪০) রমজানকাঠি এলকার হাজী আমির খানের ছেলে ও সম্রাট সিকদার(২৮) উধচড়া এলকার মৃত নাসির সিকদারের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি এলাকায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে তাদের ১কেজি গাঁজ সহ গ্রেপ্তার করে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Read More

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার পঞ্চম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১টি ইউনিয়নের মধ্যে ৫ টিতে নৌকার প্রার্থী ও ৬ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একযোগে ১১০টি ভোট কেন্দ্রে ৭০৪ বুথে ভোট গ্রহণ করা হয় এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই তা শেষ হয়। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফখরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রাত ১২ টায় উপজেলা প্রশাসনের নির্বাচনী কন্ট্রোলরুম থেকে ঘোষণা দেয়া হয়, মোয়াজ্জেমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মোছাঃ তাসলিমা আক্তার ৭৩৫৮ ভোট পেয়ে তার…

Read More

ইবি প্রতিনিধি- মেধা তালিকায় নাম না থাকলেও অর্থের বিনিময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি করিয়ে দেওয়ার ‘শতভাগ নিশ্চয়তা’র প্রলোভন দেখাচ্ছে একটি প্রতারক চক্র। ২০ হাজার টাকা দিলেই চান্স করে দেওয়া হবে এবং মেধাক্রম ১০০ এর মধ্যে আসবে বলে জানাচ্ছে প্রতারক দলটি। গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিভিন্ন ফেসবুক গ্রুপে একটি আইডি থেকে এমন প্রচারণা চালানো হচ্ছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর দিনগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্নাতক ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করে প্রশাসন। বিজ্ঞপ্তিতে প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৪ জানুয়ারি থেকে ১১…

Read More