ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে শাখা ছাত্রদল। এ উপলক্ষে শনিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার থেকে আনন্দ র্যালি বের করে তারা।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদের সভপতিত্বে বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, রঞ্জু ইসলাম ও মামুন।

এসময় শাখা ছাত্রদলের ওমর শরীফ, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, সোলায়মান চৌধুরী, রোকনউদ্দীন, সালাউদ্দীন রানা ও মোক্তাদির রহমান প্রমূখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন।

