Author: Saizul Amin

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে রাজিয়া সুলতানা বন্যা (১৫) নামের এক স্কুল ছাত্রী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি যাচ্ছিল। ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল মডেল থানা সংলগ্ন ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে হয় বৃহস্পতিবার ১১:০০ সময় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত স্কুল ছাত্রী বারুইগ্রামের খুররম মিয়ার মেয়ে বলে জানা গেছে।সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে দিদার পরিবহন বাসের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। এসময় উত্তে‌জিত জনতা পরিবহন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ১ঘণ্টা বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (জানুয়ারি-১২) রাতে সদর উপজেলার আঞ্চলিক মহাসড়কের চরগবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল ফরাজী (৫০) মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার খালেক ফরাজীর ছেলে। আহতরা হলেন রাজ্জাক মালেকের ছেলে আলামিন (২২), মজিদ খার ছেলে রাকিব (২০), মোলারফ বেপারীর ছেলে আজিজ (১৯), আয়নাল খার ছেলে রিয়াজ (২১), কালু ফকিরের ছেলে রাসেল (২২)। আহতদের সকলেই সদর উপজেলার…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে এখনও ১৭৪৫টি আসন ফাঁকা রয়েছে। শূন্য আসনগুলোতে ভর্তির জন্য আগামী ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য জানিয়েছেন। সুত্র মতে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পর শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞান ভিত্তিক ‘এ’ ইউনিট, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিট এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের মেধাতালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। পরে সাক্ষাৎকার শেষে গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ…

Read More

বগুড়া প্রতিনিধিঃ ছুটিতে বাড়ি এসে বগুড়ার শেরপুরে পুলিশের এক নারী কনস্টেবল বিষপান করে আত্মহত্যা করেছে। আজ বুধবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার নাম মোছা. রহিমা খাতুন (২০)। সে উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্পে কর্মরত ছিল এই নারী পুলিশ কনস্টেবল। সেখানে কর্মরত একই ব্যাটালিয়নের পুলিশ কনস্টেবল হৃদয় হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। কিন্তু বিয়েতে অসম্মতি জানানোর কারণেই ক্ষোভ ও অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় ওই নারী কনস্টেবল। নিহতের চাচা রুবেল আহমেদ জানান, বিগত চার-পাঁচদিন আগে ছুটি নিয়ে বাড়ি আসে রহিমা খাতুন।…

Read More

ফরহাদ খোন্দকার, ফেনী প্রতিনিধি : মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ফেনীবাসি-ঢাকার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে মরহুম জয়নাল হাজারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সভা,খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বীর মুক্তিযোদ্ধা হোসেন আহমেদের সভাপতিত্বে আবদুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী- ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী রহিম উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফিকামলি তত্ত্বের জনক,বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ড: আব্দুল ওয়াদুদ,মাস্টার এক্সপ্রেস এর চেয়ারম্যান সিরাজুল মোস্তফা চৌধুরী,বীর মুক্তিযুদ্ধ ফখরুল ইসলাম,প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সলিমুল্লাহ,নিউ এজ পত্রিকার চিফ এডিটর,আক্তার হোসেন মাসুদ,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম ভূঁইয়া, বিশিষ্ট ব্যাংকার মঞ্জুরুল আলম…

Read More

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার এজাহার ভ‚ক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে জেলা সদরের বাটার মোড় এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জেলার আর্দশপাড়া গ্রামের মৃত দুলাল হোসেনের পুত্র রব্বানী (২২), ও একই জেলার শেমপুর গ্রামের মতিয়ার হোসেনের পুত্র মোঃ মমিন (২০)। র‌্যাব জানায়, তারা জয়পুরহাট সদর থানার মামলায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় ধর্ষন মামলার এজাহার নামীয় আসামী। যার মামলা নং-১৭। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, ২০২১ সালের ২৯ ডিসেম্বর ভূক্তভোগীকে জোর করে তাদের বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনার ভিত্তিতে…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টানমেউহারী গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন ও স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত স্ত্রীর নাম স্বাধীন আক্তার (৫০) ও স্বামী বাচ্চু মিয়া (৫৭)। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। স্বামী বাচ্চু মিয়া জুয়া খেলার অভ্যাস ছিলো। গতকাল রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী উভয়েই বসত ঘরে শোয়ে থাকেন। আজ বিকেল পর্যন্ত তারা ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের লোকজন ঘরের বেড়ার ফাকে উকি দিয়ে দেখেন বাচ্চুর মিয়ার ঝুলন্ত লাশ ও রুমের এক কোনে স্বাধীন আক্তারের মরদেহ পড়ে থাকতে। বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা…

Read More

জয়পুরহাটে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিমুলিয়া গ্রাম হতে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান ও ৪০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। বুধবার বিকেলে অভিযান চালিয়ে ঐ গ্রামের জনৈক শ্রী দীনেশ চন্দ্র বর্মন এর বসতবাড়ীর দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গা হতে পরিত্যাক্ত অবস্থায় ২টি এয়ারগান ও ৪০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, পরিত্যাক্ত অস্ত্রগুলো একটি চক্র শীত মৌসুমে অতিথি পাখি শিকার করার কাজে ব্যবহার করতো। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রটি অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে অস্ত্রগুলো পরিত্যাক্ত অবস্থায় র‌্যাব উদ্ধার করে আলামতগুলো যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে…

Read More

করোনাভাইরাস সংক্রমণের কারণে আপাতত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে এসে নগরীর মর্গান স্কুলে প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, ‘প্রিজাইডিং অফিসারের কী দায়িত্ব সেটা নতুন করে বলার নেই। আমি বলবো নির্বাচন পরিচালনার ব্যাপারে আপনাদের নিরপেক্ষতাই সবচেয়ে বড় অস্ত্র। এটাই প্রথম কথা।’ ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএমের জন্য নির্বাচন কমিশনকে অনেক তিরস্কার সহ্য করতে হয়েছে। কিন্তু তখন আমরা বিশ্বাস করেছি এটাই একমাত্র নির্ভরযোগ্য প্রযুক্তি, যার মাধ্যমে নির্বাচন নিরপেক্ষভাবে করা সম্ভব।…

Read More

স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক বলেছেন, বৃহস্পতিবার থেকে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে। যদি আইন না মানা হয় তাহলে জরিমানা করা হবে। আজ বুধবার বিকালে তিনি এই কথা জানান। তিনি বলেন, দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। প্রতিদিন আক্রান্ত বাড়ছে, এখন হাসপাতালে এক হাজারের বেশি রোগী। আগামী ৫-৭ দিনের মধ্যে হাসপাতালে রোগী বাড়ার সংখ্যা আরও বাড়বে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাণিজ্য মেলা কিংবা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা সেটা দেখার জন্য অন্য অথরিটি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ সচেতন করা। এদিকে, করোনার সংক্রমণ রোধে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধসহ ১১ দফা বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Read More

প্রতিটি কর্মক্ষেত্রে বৃহস্পতিবার থেকে মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার বিকালে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস (বিপিসিএস) প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স ও কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

Read More

করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বিধিনিষেধের অংশ হিসেবে আগামী শনিবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন শুরু হবে। তবে বাড়তি ভাড়া গুনতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বনানীতে বিআরটিএ ভবনে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বৈঠকে পরিবহন মালিক সমিতি স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর অনুরোধ জানায়।

Read More

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতারা আসলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। সেই কারণেই করোনার বিধি-নিষেধ নিয়ে বিএনপি নেতারা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আজ বুধবার কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, করোনা প্রতিরোধের জন্য সরকার কিছু বিধিনিষেধ জারি করেছে। সেটি নিয়ে বিএনপি বলছে তাদের সমাবেশ বন্ধ করতে সরকারের এই বিধি-নিষেধ দিয়েছে। বিএনপি এসব কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছে। এতেই বোঝা…

Read More

‘আমার শহর, আমার রাইড’ এই শিরোনাম নিয়ে সিলেটে’র এ্যাপ ভিত্তিক রাইড শেয়ার ‘শা ড্রাইভ”এর রাইডারদের মধ্যে ফ্রী হেলমেট ও জ্যাকেট বিতরণ করা হয়। সোমবার ১১ জানুয়ারি সন্ধায় নগরীর হাওয়াপাড়ায় শা ড্রাইভের অফিসের হল রুমে ‘শা ড্রাইভ’এর অপারেশন হেড ছালেনুর চৌধুরী জন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসােবে উপস্থিত ছিলেন শা ড্রাইভের সিইও বিশিষ্ট ব্যবসায়ী সানাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.সি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য, প্রবাসী কমিউনিটি নেতা সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমদ, সাংবাদিক আবু জাবের, শা ড্রাইভের সিটিও ফয়সাল আহমদ, সিলেট অপারেশন এর এক্সোকিউটিভ মহুয়া আক্তার…

Read More

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, ‘যারা বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত তাদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ আজ বুধবার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সে ব্যাপারে সঠিক ও সার্বিক তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি জানান, ‘মাদকাসক্ত রোধে সরকারি সব চাকরির ক্ষেত্রে, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ)’ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদার সভাপতি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল মন্নান তাওহীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের টাউনহলস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশনার সনাক সভাপতি, প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন। দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সহসভাপতি আতিকুর রহমান (জাগো নিউজ), সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলাদেশ সমাচার), অর্থ সম্পাদক কাজী সোলায়মান সুমন (বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক জিয়াউর রহমান (সকালের সময়), ক্রীড়া…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ২০৫ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত উজ্জল বেপারী(৩৮) ও বোরহান বেপারী(৩১) কালকিনি পৌর এলাকার লক্ষিপুর পখিরা গ্রামের সিরাজ বেপারী ছেলে এবং আব্দুল মান্নান শিকদার(৩০) একেই গ্রামের ইসলাম শিকদারের ছেলে। আজ বুধবার (জানুয়ারি-১২) দুপুরে এ তথ্য নিশ্চিত করে কালকিনি থানা পুলিশ। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই ইসাহাক আলী ও সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার লক্ষিপুর পখিরা গ্রামের তিন রাস্তার মোড় থেকে ইয়াবা বিক্রিকালে তাদের তিনজনকে হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন,…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলা ও লঞ্চ মালিক পক্ষের অধিক মুনফার লোভ এবং মানুষকে রক্ষার জন্য কর্তৃপক্ষের যে বিষয়গুলো থাকার কথা সেখানে পুরোপুরি অনিয়ম ছিলো। বুধবার (১২ জানুয়ারি) বেলা ১২ টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সঠিক কারণ অনুসন্ধান এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ প্রকাশ করেছেন নদীর নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ। তারা আরও জানান, আমরা অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ড ও হতাহতের ঘটনায় একটি তদন্ত কমিমিটি গঠন করে গতকাল ঝালকাঠি এসে সুগন্ধা নদীতে দূর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শন করেছি। অভিযান-১০ লঞ্চের মালিক ও কর্মকর্তা কর্মচারির চরম অব্যবস্থাপনার জন্য প্রাণহানির ঘটনা ঘটেছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ পড়াশুনা করার অদম্য ইচ্ছে। বৃদ্ধ বাবা মার অভাবের সংসার। খাতা কলম বা শিক্ষা সামগ্রী কেনা তো দূরে থাক নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। তবুও পড়তে হবে। এমন ইচ্ছেকে ধারন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আদিবাসী কন্যা সিলভিয়া পাউরিয়া স্কুল বন্ধের দিন অন্যের জমিতে দিন মজুরীর কাজ আর রাতে পড়াশুনা করে এবার এসএসসি পরীক্ষায় ৪.৯৩ পযয়েন্ট নিয়ে পাস করেছেন। সে কোতয়ালীবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় এ সাফল্য অর্জন করেন। সিলভিয়া পাউরিয়া উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান গ্রামের ফনি পাউরিয়ার মেয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফনি পাউরিয়ার তিন মেয়ের মধ্যে ছোট সিলভিয়া পাউরিয়া। ছোট্ট একটি টিনের চালা দেওয়া ঘরে…

Read More

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,ভাষা সংগ্রামী, সমাজসেবী, লেখক ও সাংবাদিক নুরুল ইসলাম (৯০)ইন্তেকাল করেছেন। তিনি গতকাল ১১ জানুয়ারী লন্ডন সময় সন্ধ্যায ৬টায় লণ্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ ডিসেম্বর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নূরুল ইসলাম ১৯৩২ সালের ১ জুন তখনকার সিলেট সদর থানা বর্তমান দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সদরখলা গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শেষে তিনি সিলেট এমসি কলেজে অধ্যয়নকালে ১৯৫২-৫৩ সালে কলেজ ইউনিয়নের সেক্রেটারি নির্বাচিত হন এবং ভাষা আন্দোলনে অবদান রাখেন। ঢাকায় ভাষা আন্দোলনরত ছাত্রদের গুলি করে হত্যার প্রতিবাদে এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন গোবিন্দপার্কে অনুষ্ঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের…

Read More