Author: Saizul Amin

৫০০ কোটি টাকার বেশি পাওনা থাকলেও ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টার করপোরেশন একটি আংশিক হিসাব দিয়ে বলেছে তারা আপাতত ৫৯ কোটি টাকা ফেরত দিতে পারবে। মোট ৬ হাজার ৭২১টি লেনদেনের বিপরীতে তারা এ অর্থ পরিশোধ করবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক আংশিক প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত গ্রাহকের এ টাকা ফেরত দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠান দুটি। প্রতিবেদনে বলা হয়- যেসব অর্ডারের বিপরীতে কিউকম গ্রাহকের পণ্য ডেলিভারি দেয়নি অথচ গ্রাহক কর্তৃক পরিশোধিত টাকা ফস্টার করপোরেশন লিমিটেডের কাছে আটকে আছে সেসব অর্ডারের বিপরীতে (আংশিক তালিকা) উল্লিখিত টাকার হিসাব করা হয়েছে। পূর্ণাঙ্গ হিসাব দিতে আরও সময় চেয়েছে প্রতিষ্ঠান দুটি। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব…

Read More

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বুধবার সিলেটে শহরতলির টুকেরবাজারে সমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। সমাবেশে কেন্দ্রীয় ও বিএনপির স্থানীয় নেতাদের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে বিএনপির এই সমাবেশে এখনও আমন্ত্রণ পাননি সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। বিষয়টি নিয়ে আরিফ বলয়ের নেতাকমীদের ক্ষোভ বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, বুধবার দুপুরে সিলেট শহরতলির টুকেরবাজারে সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে নাজেহাল গোটা বিশ্ব। বিশেষ করে ইউরোপ ও আমেরিকা এখন কাঁপছে ওমিক্রন জ্বরে। এর মাঝে সুখবর জানালো করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক। ওমিক্রনকে লক্ষ্য করে আগামী মার্চের মধ্যে ভ্যাকসিন প্রস্তুতের আশা ব্যক্ত করছে কোম্পানিটি। স্থানীয় সময় সোমবার ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বৌরলা সিএনবিসিকে দেওয়া সাক্ষাতকারে বলেন, অনেক দেশের আগ্রহের কারণে ফাইজার এরই মধ্যে কিছু ডোজ প্রস্তুত করছে। তিনি বলেন, এই ভ্যাকসিন মার্চের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। তবে তিনি আরও বলেন, আমাদের এটির আদৌ প্রয়োজন হবে কিনা আমি জানি না। বৌরলা বলেন, আমি জানি না যদি এটি প্রস্তুত হয় তাহলে এটি কীভাবে ব্যবহার করা হবে। ফাইজার…

Read More

যুক্তরাষ্ট্রে সোমবার করোনাভাইরাসে অন্তত ১১ লাখ ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে নতুন শনাক্তের বিশ্ব রেকর্ড। এর আগে ৩ জানুয়ারিতে শনাক্তের সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার। গত বছরের জানুয়ারিতে দেশটির জনগণ নতুন শনাক্তের রেকর্ড দেখেছিল। সে সময় প্রচুর সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময়টিতে তিন সপ্তাহে নতুন শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়েছিল। দেশটিতে ১৩ লাখ ৫৫ হাজারের বেশি রোগী কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন যা গত বছরের জানুয়ারির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কর্মী, শিক্ষক ও বাস চালকের অনুপস্থিতিতে স্কুলের কার্যক্রম ব্যহত হয়েছে। শিকাগো চতুর্থ দিনের জন্য ক্লাস বাতিল করেছে। কারণ, সেখানের প্রশাসন এবং শিক্ষকরা বর্ধিত…

Read More

এবার চিকিৎসায় অভাবনীয় সাফল্য পেলেন আমেরিকার চিকিৎসকরা। বিশ্বে প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে তারা সফলভাবে প্রতিস্থাপন করলেন শুকরের হৃদপিণ্ড। তবে তার আগে শুকরের ওই হৃদপিণ্ডটি জেনেটিকালি রূপান্তরিত করে নেওয়া হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে টানা সাত ঘণ্টা পরীক্ষামূলক ওই অস্ত্রোপচার চালানো হয়। এর তিনদিন পরও বেশ সুস্থ রয়েছেন ৫৭ বছর বয়সী ডেভিড বেনেট। বেনেটের জীবন বাঁচাতে চিকিৎসকদের কাছে আর কোনও বিকল্প ছিল না। এটাই ছিল তাকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা। তবে দীর্ঘমেয়াদে তিনি কতদিন সুস্থ থাকতে পারবেন, তা এখনও পরিষ্কার নয়। অস্ত্রোপচারের একদিন আগে বেনেট বলেছিলেন, “আমার সামনে বিকল্প দুইটা, হয় অস্ত্রোপচার, নয়তো মৃত্যু। তিনি বলেন, “আমি জানি এটা অন্ধকারে গুলি…

Read More

বিশ্বজুড়ে গত দু’বছরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। তবে এই সময়ে শিশুদের মধ্যে ভাইরাসটি সংক্রমণের তেমন বেশি দেখা যায়নি। মহামারীর একেবারে শুরুর দিকে প্রবীণরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। ডেল্টা স্ট্রেনে মাঝবয়সিদের বেশি ভুগতে দেখা গেছে। বর্তমানে ওমিক্রন স্ট্রেনে ছোটদের মধ্যে করোনা সংক্রমণের ঘটনা বেড়েছে। ওমিক্রনে প্রাণসংশয় হয়তো কম, কিন্তু চিন্তা বাড়াচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়া। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরে অনেক শিশুরই টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস ধরা পড়ছে। এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছে আমেরিকার ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি)। ইউরোপে ইতিমধ্যেই এ রকম একাধিক ঘটনা রিপোর্ট করেছেন চিকিৎসকেরা। তারা জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরে টাইপ ১…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতা পার করে অবসরে গেলেন নীলফামারী সদরের খামাত পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ প্রধান শিক্ষক সহিদুল ইসলাম। তিনি ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। জানা গেছে ১৯৮২ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত দুহুলী আলীম মাদ্রাসায় মহান শিক্ষকতা পেশায় সর্বপ্রথম প্রবেশ করেন তিনি। পরে ১৯৮৭ সালের ১১ অক্টোবর তিনি নীলফামারী সদরের দূহুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং শিক্ষকতা করেন। ১৯৯৪ সালে তিনি দুহুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী হন এবং ১৯৯৭ সালে দক্ষিণ রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বিশমুরী সরকারি প্রাথমিক…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম’ ও জাতীয়তাবাদী কর্মচারী ফোরাম’ নামে দুটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, সদস্য সচিব প্রফেসর ড. সরফরাজ নওয়াজ, প্রফেসর মোহাম্মদ সেলিম ও আনোয়ারুল ওহাবসহ সাদা দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কর্মকর্তা ফোরামে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুলকে সভাপতি ও চিকিৎসা কেন্দ্রের টেকনিক্যাল অফিসার ইয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক করা হয়েছে। কমটিরি অন্যরা হলেন, সহ-সভাপতি মীর সিরাজুল ইসলাম, সহ-সম্পাদক এনামুল কবির, ট্রেজারার শিকদার হাফিজুর রহমান,…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০-জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসাইন এর সভাপতিত্বে, প্রধান অতিথি ও উপজেলা আইন-শৃংখলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার সামছুল হক, বালাপাড়া ইউপি সচিব আতিকুর ইবনে রহিম,…

Read More

আমিনুল হক, সুনামগঞ্জ: কলেজছাত্র আল আমিন হত্যা মামলায় তার তিন সহপাঠীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চরমহল্লা ইউনিয়নের ছনুয়া গ্রামের রফিক আলীর ছেলে আক্কাছ মিয়া (পলাতক), মৌজরাই গ্রামের আরজক আলীর পুত্র আজিজুল ইসলাম (পলাতক) ও জাউয়াবাজার ইউনিয়নের লক্ষণসোম গ্রামের আব্দুল হাসিমের পুত্র সাইদুল হক। দণ্ডপ্রাপ্তদের আক্কাছ মিয়া ও আজিজুল হক পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ছাতক উপজেলার বড়কাঁপন গ্রামের আনফর আলীর পুত্র আল আমিন দেবেরগাঁও গ্রামে শফিক উদ্দিনের বাড়িতে লজিং থেকে জাউয়াবাজার ডিগ্রি কলেজের মানবিক…

Read More

সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা-২০২২ এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে বলে আগেই জানিয়েছে বাংলা একাডেমি। বিষয়টি জানিয়েছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা-২০২২ ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। আশা করছি ফেব্রুয়ারির প্রথম দিন প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন। আর করোনার সংক্রমণ বেশি হলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে প্রতিপালন করা হবে। এছাড়া সংক্রমণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সরকার বইমেলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ড. জালাল আহমেদ বলেন, আমরা সবকিছু প্রস্তুত করে রাখছি। নইলে পরে…

Read More

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি সংলাপের মাধ্যমে সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই করতে পারবেন না। এতে করে একদিকে অর্থ ব্যয় অন্যদিকে সময় ব্যয়। এতে জাতির কোনো কল্যাণ বয়ে আসবে না। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধন তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমার চারপাশে যারা রয়েছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে সন্ত্রাসীদের আঘাতে রক্তাক্ত হয়েছে। অথচ থানায় মামলা হলেও এখনো আসামিরা কেন গ্রেফতার হচ্ছে না। কারা তাদের পৃষ্টপোষকতা করছে? তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।

Read More

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীতে রয়েছেন ২ জন। সরকারি হিসাবে, জানুয়ারির ১০ দিনে ৭৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ১ জন নতুন করে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪২ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ২৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৬ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৭৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩২…

Read More

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককের বক্তব্যের জবাবে নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি জীবনে এমন বহু ঘুঘু দেখেছি, আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছেন। বাকিটা আল্লাহ জানে কী হবে। আমি মিছিলের মধ্যে গুলি খেয়ে মরিনি। আল্লাহ আমাকে মারেনি, আমার সাথের লোকটা ইব্রাহিম মারা গেছে। তখন যেহেতু আল্লাহ রহমত করেছে বাকি সময়টাও আল্লাহ রহমত করবে। আজ সোমবার দুপুরে বন্দরের ২৭নং ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তৈমূর বলেন, একটা প্রবাদ আছে মসজিদ ভাঙলে গড়া যায়, কিন্তু মন ভাঙলে গড়া যায় না। পুলিশ দিয়ে জোর করে নির্বাচন করালে সেটা সরকারের ভাবমূর্তি…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন বাংলায় প্রিয় স্বদেশে বঙ্গবন্ধু ফিরেছিলেন জনতার কাছে। তার দীর্ঘ প্রস্তুতি ছিল এই বাংলাকে শোষণমুক্ত করার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে আজ সোমবার বিকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস বাঙালির সংগ্রামের প্রেরণা ছিলেন বঙ্গবন্ধু।

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রেললাইনের ওপর একটি বিমান আছড়ে পড়েছে। আছড়ে পড়ার কয়েক সেকেন্ড পরেই ওই লাইন দিয়ে দ্রুতগতিতে একটি ট্রেন চলে যায়। কিন্তু এর আগেই বিমানের পাইলটকে ওখান থেকে উদ্ধার করা সম্ভব হয়। ফলে প্রাণে বেঁচে যান পাইলট। খবর রয়টার্সের। লস অ্যাঞ্জেলেসের পুলিশ টুইটারে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে। যাতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পুলিশ ওই পাইলটকে প্লেন থেকে বের করে নিয়ে আসছে। স্থানীয় গণমাধ্যম জানায়, পাকোইমা থেকে উড্ডয়নের পরপরই বিমানটি আছড়ে পড়ে। যখন কর্মকর্তারা পাইলটকে উদ্ধার করছিলেন তখন কয়েক ফুট দূরে ছিল একটি ট্রেন। উদ্ধারের কয়েক সেকেন্ড পরেই ট্রেনটি তাদের অতিক্রম করে। খবরে বলা হয়, আহত…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ।

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় গত এক বছরে ২৪৫ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২১৮ জন। জেলা হাসপাতালসহ সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যে এ চিত্র উঠে এসেছে। সচেতন নাগরিক ও বিশিষ্টজনরা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতি, পর্নোগ্রাফি, অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের হাতে স্মার্টফোন, ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে ধর্ষণের ঘটনা বাড়ছে। অভিভাবকদের অসচেতনতাকেও দায়ী করছেন কেউ কেউ। এছাড়া প্রতিশোধ স্পৃহা, অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এসব ঘটনার জন্ম দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। শুধু আইনের ব্যবহার করেই এই সমস্যার সমাধান সম্ভব নয় বলছে পুলিশ ও বিশেষজ্ঞরা। গাইবান্ধা জেলা হাসপাতালসহ সাত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১…

Read More

ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি মানেই বর্তমান বিজ্ঞাপন জগতের বড় একটা নাম। আর হবে নাই বা কেন, শুধু সারা ভারত নয়, বিশ্বজুড়ে কোহলির কোটি কোটি ভক্ত রয়েছেন। যারা তাকে সোশ্যাল মিডিয়ার সর্বত্র ফলো করেন। যার ফলস্বরূপ কার্যত ভারতীয়দের মধ্যে একটি ইনস্টাগ্রাম পোস্টের ক্ষেত্রে সব থেকে বেশি ‘চার্জ’ করে থাকেন কোহলি। হুপারের ২০২১ ইনস্টাগ্রাম ধনীদের যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে ১৯তম স্থানে রয়েছেন বিরাট কোহলি। তবে ভারতীয়দের মধ্যে তিনিই প্রতি ইনস্টাগ্রাম বাবদ সব থেকে বেশি টাকা ‘চার্জ’ করেন। এই লিস্টে সবার উপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২১ সালে তার প্রতি পোস্টের চার্জ ছিল ১,৬০৪,০০০ ডলার। সেই জায়গায় দাঁড়িয়ে কোহলির চার্জ ৬৮০,০০০…

Read More