জয়পুরহাটে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিমুলিয়া গ্রাম হতে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান ও ৪০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। বুধবার বিকেলে অভিযান চালিয়ে ঐ গ্রামের জনৈক শ্রী দীনেশ চন্দ্র বর্মন এর বসতবাড়ীর দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গা হতে পরিত্যাক্ত অবস্থায় ২টি এয়ারগান ও ৪০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, পরিত্যাক্ত অস্ত্রগুলো একটি চক্র শীত মৌসুমে অতিথি পাখি শিকার করার কাজে ব্যবহার করতো। র্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রটি অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে অস্ত্রগুলো পরিত্যাক্ত অবস্থায় র্যাব উদ্ধার করে আলামতগুলো যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় পূজামণ্ডপ পরিদর্শন: সম্প্রীতি ও নির্বিঘ্ন আয়োজনের বার্তা বিভাগীয় কমিশনারের
- নেত্রকোনাবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়: উন্নয়ন কাজের খোঁজ নিলেন বিভাগীয় কমিশনার
- কলমাকান্দার জামদানি কারিগরদের স্বাবলম্বী করার পথে ডেপুটি স্পিকার
- চোখের আলো ফেরানোর উদ্যোগ: কলমাকান্দায় বিএনপির বিনামূল্যে চক্ষু শিবির
- খালিয়াজুরীতে জোরপূর্বক টিনের চালা নির্মাণ, থানায় অভিযোগ
- দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা: আসামি অপূর্ব ১ দিনের রিমান্ডে
- পূর্বধলায় বলাৎকার: মহাসড়ক অবরোধ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
- কক্সবাজারের রিসোর্টে আগুন: পর্যটনকেন্দ্রে নিরাপত্তা কতটা নিশ্চিত?


