- ‘অপরাধী যেই হোক, কোনো ছাড় নেই’- নেত্রকোনার পুলিশ সুপার
- রাজশাহীর বাহক, নেত্রকোনার ডিলার: হেরোইনসহ আন্তঃজেলা মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- নেবি’র স্থায়ী ক্যাম্পাসে ১ম একাডেমিক আয়োজন: ২০২৪-এর গণ-অভ্যুত্থান পুনর্মূল্যায়ন
- কেন্দুয়ায় প্রজনন স্বাস্থ্য ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
- দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে
- সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
Author: Md Sagor
রুহুল আমিন,(নীলফামারী) আইজিপি বাংলাদেশ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম’র পক্ষে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ এর সম্মাননা স্মারক, নগদ অর্থ সহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান। আজ রবিবার (০৩ মার্চ) পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতে আইজিপি বাংলাদেশ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম’র পক্ষে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ এর সম্মাননা স্মারক, নগদ অর্থ সহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী। উল্লেখ্য: জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান কালে ২০২৩ সালে কনস্টেবল আলী হায়দার মোঃ…
রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) উত্তরের জনপথ দেশের সীমান্তবর্তী জেলা নীলফামারী। এ জেলায় প্রতি বছর বর্ষা মৌসুমে তিস্তা নদীর ভাঙ্গনে বিলীন হয় শত শত ঘরবাড়ি, বসতভিটা ও আবাদি জমি। নদী ভাঙ্গনরোধে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নিলেও কিছু বালুখেকো তিস্তা নদী থেকে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। শুধু বালু উত্তোলনই নয়! নদী থেকে প্রতিদিন শত শত টলি বালু ট্রাক্টর যোগে বিক্রি করা হচ্ছে। এতে করে লাভবান হচ্ছে বালু খেকোরা আর ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী বসবাসরত মানুষজন। দেশে আইন আছে, সেই আইনের যথাযথ প্রয়োগ নাই। তাই আইন লঙ্ঘন করে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর, খগাখরিবাড়ী ইউনিয়নের পাগলপাড়া বাজার সংলগ্ন এলাকা, টেপাখরিবাড়ী…
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সুরমা নদীর তীরবর্তী গ্রাম মুড়ারবন্দ, রাসনগর ও নৌকাখালী । এই ৩ গ্রামের বাসিন্দাদের জন্য একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় ‘মুড়ারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়’।। যে বিদ্যালয়ে লেখাপড়া করে এলাকার অনেক শিক্ষার্থীরা স্ব স্ব অবস্থানে নিজেকে সমাসীন করেছেন। এই বিদ্যালয়ে যাতায়াতের জন্য নেই রাস্তা, নেই খেলার মাঠ। একটি মাঠ থাকলেও বিদ্যালয়ের এই মাঠটি দখল করে রাখছেন এলাকার কতিপয় লোক। এ ব্যাপারে এলাকার সচেতন লোকজন জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগে উল্লেখ করা হয় স্বাধীনতা সংগ্রামের পূর্ব হতেই তপশীল বর্ণিত ভুমিতে মুড়ারবন্দ, নৌকাখালী ও রাসনগর গ্রামের স্কুলের ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করতেন্। বর্তমানেও সেটেলমেন্ট জরীপে তপশীল বর্ণিত…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায় চালিত বাসচালক ও তার হেলপার কর্তৃক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (৩ মার্চ) বিকেল ৩ টার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসে এ ঘটনা ঘটেছে। বহিরাগতদের বাসে তুলতে নিষেধ করায় ভুক্তভোগীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ দিকে এ ঘটনায় বিচার চেয়ে প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও পরিবহন প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী সানি আহমেদ মিথুন বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত রোকনুজ্জামান ‘নিউ এসবি সুপার ডিলাক্স’ বাসের চালক। ভুক্তভোগীর অভিযোগপত্র সূত্রে, গত শনিবার বিকাল ৩ টায় কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে মজমপুর থেকে…
আবু বকর ছিদ্দিক রনি, (শার্শা) যশোর যশোরের শার্শায় আব্দুস সাত্তার সরদার (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে বসতপুর গ্রামের মৃত তাছের সরদারের ছেলে। জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ছয়টার সময় আব্দুস সাত্তার সরদার চা খেতে বসতপুর বাজারের চৌরাস্তার মোড়ে যায়। সখানে তার উপরে তার বড় ছেলে ইসমাইল ঘুশি ও পোতা ছেলে রাজু বাশেঁর লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত যখন করে। পরে তাকে উদ্ধার করে বাগআঁচড়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। আহত আঃ সাত্তার সরদার জানান, তার বড় ছেলে ইসমাইল সরদার ও পোতা…
এফএ কাপে লুটন টাউনকে নিয়ে যেন ছেলে খেলায় মেতে উঠেছিল ম্যানচেস্টার সিটি। বলতে গেলে একাই মেতেছিলেন আর্লিং হালান্ড। পঞ্চম রাউন্ডের ম্যাচে ম্যানসিটি জিতেছে ৬-২ গোলে। এর মধ্যে হালান্ড একাই করেছেন পাঁচটি গোল। তার পাঁচ গোলেই অ্যাসিস্ট করেছেন কেভিন ডি ব্রুইন। অন্য গোলটি মাতেও কোভাচিচের।ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার এক ম্যাচে পাঁচ গোল করলেন হালান্ড। এর আগে গত বছর চ্যাম্পিয়নস লিগে লিপজিগের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড।লুটনের মাঠে আক্রমণাত্বক শুরু করেছিল ম্যানসিটি। তৃতীয় মিনিটেই কেভিন ডি ব্রুইনের বাড়ানো বলে জাল খুঁজে নেন আর্লিং হালান্ড। ১৮ মিনিটে আবারো ডি ব্রুইন ও হালান্ড রসায়ন। বেলজিয়ান মিডফিল্ডারের পাসেই ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড।৪০ মিনিটেই…
ইবি প্রতিনিধি: সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষা, নৈতিকতা ও সংস্কৃতির মেলবন্ধনের জন্য এ আয়োজন করেন এপিএ নৈতিকতা কমিটি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এর আয়োজন করা হয়। সভায় এপিএ টিমের আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড.সেলিনা আখতার। বিশেষ অতিথি ছিলেন রাবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা ও ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। ইংরেজি বিভাগের শিক্ষার্থী…
দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ”জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪” উপলক্ষ্যে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোণার মদনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী-২০২৪) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া’র সভাপতিত্বে, উপজেলা পরিষদ সামন হতে এক শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে নির্বাচন অফিসের সামনে এসে শেষ হয়। পরে, উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ভাইস…
মশিউর রহমানঃ সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলার জন্য ১ শত ৪৬ পরিবারকে গাছের চারাসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।(২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ বিতরন করা হয়।এ সময় প্রতিটি কৃষাণ কৃষানীকে সবজি বীজ, জৈব সার, রাসায়নিক সার, বিভিন্ন ফলের চারা, নেট, ঝাঝড়ি, বীজ সংরক্ষন পাত্র ও সাইনবোর্ড বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া পারভীনসহ বিভিন্ন ব্লকের দায়ীত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
রুহুল আমিন,(নীলফামারী) নীলফামারীর জলঢাকায় ৬৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার মাদক কারবারিরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দোলাপাড়া গ্রামের বাসিন্দা সামিউল আলম’র পুত্র আরাফাত ইসলাম(২২) অভিযানে তার কাছ থেকে ৬৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল যাহার মূল্য অনুমান ৯৯,০০০(নিরানব্বই) হাজার টাকা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে জলঢাকা থানার একটি অভিযানিক টীম বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা থানাধীন ০১ নং গোলমুন্ডা ইউনিয়নের কাকড়ার চৌপথি বাজারের ২০০ গজ উত্তরে জলঢাকা হইতে ডালিয়াগামী পাকা রাস্তার উপর হইতে গতকাল সোমবার(২৬ ফেব্রুয়ারী)রাত ১০.০৫ মিনিটে উক্ত এলাকা হইতে ৬৬…
সোহাগ ইসলাম নীলফামারী: নীলফামারীর পুলিশ লাইন্স একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী পুলিশ লাইন্সে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম। এতে পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গোলাম সবুর বলেন, জয়-পরাজয় নয়, সুস্থ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখে এবং মন প্রফুল্ল করার মাধ্যমে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে। পড়াশোনা ও জ্ঞানচর্চাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করার জন্য তিনি…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুজন বিশ্বাস উপজেলার জুড়ুলিয়া গ্রামের আফসার বিশ্বাসের ছেলে এবং জুড়লিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। নিহতের স্বজনরা জানায়, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরিক কসরত (শরীরচর্চা) করতো। রবিবার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোঁসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারে নি। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত…
ফেনী প্রতিনিধি : ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে অটোরিকশায় গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধার মানিক গ্রামে। এ ঘটনায় অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পুলিশ জানায়, সকালে অটোরিকশা চালক ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশন গ্যাস নিতে আসেন। অটোরিকশার সিলিন্ডারে গ্যাস দেওয়ার এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী…
শেখ শাহরিয়ার হোসেন, (জবি প্রতিনিধি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মোস্তফা হাসান । তিনি সদ্য সাবেক চেয়ারম্যান ড. রাজিনা সুলতানার স্থলাভিষিক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. রাজিনা সুলতানা এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ার মেয়াদ ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোস্তফা হাসান কে পরবর্তী তিন বছরের জন্য সমাজকর্ম বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে এ পদে নিযুক্ত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি অফিস আদেশও প্রকাশিত হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন-কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, এ আদেশ ১৯ ফেব্রুয়ারি…
রুহুল আমিন: ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রতিবছরের মতো এবারেও চারদিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জুমা পবিত্র ফাতেহা শরিফ পাঠ ও আটরশী পীরের রওজা শরিফ জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় উরসের কার্যক্রম। জুমার নামাজে লাখো মুসুল্লি অংশ নেন। এসময় জাকের মঞ্জিল দরবার শরীফের প্রচার প্রধান শফিকুল ইসলাম শফিক বলেন, দেশবিদেশের বিভিন্ন স্থান থেকে যানবাহনযোগে লাখো আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমানসহ বিভিন্ন ধর্মের ভক্তরা উরস শরীফে সমবেত হচ্ছেন। এবছর প্রথমবারের মতো দেশের উত্তরবঙ্গ হতে যুক্ত হয়েছে ট্রেন কাফেলা। প্রাত্যহিক ফরজ ও সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত জেকের আসকারসহ তরিকতের বিভিন্ন কর্মকান্ড পালন করা হয়। মঙ্গলবার…
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ভোলার চরফ্যাশনে “প্রান্তিকের অধিকার আদায়ে, আওয়াজ তুলি সজোরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরবরের অভিযাত্রায় উপকূলের কণ্ঠস্বর ৯৯.০ এফএম রেডিও মেঘনার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। নতুন বছরে নতুন আঙ্গিকে হাঁটি হাঁটি পা করে দশম বছরে পর্দাপন করলো রেডিও মেঘনা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশন কার্যালয়ের সামনে থেকে বনার্ঢ্য র্যালী বের হয়ে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রেডিও মেঘনার প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। এসময় রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার উম্মে নিশির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা আনুমানিক ৫০ বছরের এক অজ্ঞাত নারীর লাশ রোববার ( ১৮ ফেব্রুয়ারি) উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির কান্তি জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন কুলাউড়া পৌরসভার বিহালা এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর আসে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করে। নিহত ওই নারীর পা কাটা। মাথায় ও বুকে আঘাতের চিহ্ন ছিলো। ট্রেন থেকে পড়ে মারা গেলেন নাকি ট্রেন লাইন অতিক্রমকালে মারা গেলেন সেটা বলা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, দুপুর বেলা আড়াইটা পর্যন্ত লাশের পরিচিত কেউ পাওয়া যায়নি। ময়নাতদন্তের…
দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে পল্লী বিদ্যুৎ-এর বেপরোয়া হেনট্রলির চাপায় লাকি আক্তার (১৮) নামের কলেজছাত্রী নিহত হয়েছে। রবিবার সকালে মদন-খালিয়াজুরী সড়কে গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। সে মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দ্বাদশ শ্রেণির চলমান নির্বাচনী পরিক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হয় লাকি আক্তার। কলেজে আসার সময় সুজন বাজারে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল। সেই সময় পল্লী বিদ্যুৎ-এর পিলার পরিবহনকারী একটি হেনট্রলি ওই কলেজ শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়…
শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি টেকসই উন্নয়নের সঙ্গে সঙ্গে মানাবিক মূল্যবোধসম্পন্ন টেকসই সভ্যতা বির্নিমাণের আহ্বান জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন: স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রজন্ম গড়তে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, আবিষ্কারমনস্কতা ও প্রগতি শীর্ষক কনফারেন্স শুরু হয়েছে। সম্মেলনে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে নবসৃষ্ট জ্ঞানকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর তাগিদও দেয়া হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় কনফান্সের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। দুইদিনব্যাপী অনুষ্ঠিতব্য এই কনফারেন্সে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ভারতসহ দেশের নানা জায়গা থেকে দেশবরেণ্য শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা…

