Author: Md Sagor

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: মানবাধিকার হোমিও দাতব্য চিকিৎসালয় এ-র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল এ-র সিনিয়র প্রভাষক ডা.মোহাম্মদ লোকমান হোসাইন এ-র সুস্বাস্থ্য কামনায় টাঙ্গাইলের নাগরপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (০৯ মার্চ) বাদ যোহর মানবাধিকার মানবাধিকার হোমিও দাতব্য হোমিও চিকিৎসালয় টাঙ্গাইল শাখা পরিচালক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা.এম.এ.মান্নান এ-র আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও কক্সবাজার জেলায় পেকুয়া শাখা পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসক নেতা ডা. মোঃ হেলাল উদ্দিন সেখ এ-র উদ্যোগে পেকুয়াতে প্রভাষক ডা.মোহাম্মদ লোকমান হোসাইন এ-র সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। দোয়া আয়োজনের বিষয়ে ডা.এম.এ.মান্নান মিডিয়া কর্মীদের বলেন-মানবিক ডা.মোহাম্মদ লোকমান হোসাইন একজন সৎ ও মানবিক…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: দেশজুড়ে ৯০, হৃদয়ে ব্যাক বেঞ্চার’ এ স্লোগানকে সামনে রেখে সারা বাংলা এসএসসি ৯০ এর বন্ধুদের প্রাণের স্পন্দন, ব্যাক বেঞ্চারের আয়োজনে এক মিলন মেলা সম্পন্ন করা হয়। ব্যাক বেঞ্চার আয়োজিত দ্বিতীয় সম্মেলন এটি। শুক্রবার (৮ মার্চ) সকাল হতে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সুষ্ঠ, সুশৃংখল ভাবে সম্পন্ন করা হয়। সকালে রেজিস্ট্রেশনকৃত বন্ধুদের মাঝে উপহার সামগ্রী বিতরণের পর, প্রথমে কোরআন তেলোয়াত, গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর দিনব্যাপী এ অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, কেক কাটা, আলোচনা, সনদ বিতরণসহ গান, নৃত্য ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির তথ্য মতে, সারা দেশ হতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায়…

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা ও তরুণ সমাজসেবক মোঃ ইব্রাহিম হোসেন দোয়া ও সহযোগিতা কামনা করে গণসংযোগ করেছেন। শুক্রবার ( ৮ মার্চ ) বিকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি ও বারিক বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গণসংযোগকালে মোঃ ইব্রাহিম বলেন, আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের দোয়া নিতে এসেছি। আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই।আমি যদি নির্বাচিত হতে পারি, বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: বর্নাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের দিনব্যাপী আনন্দ ভ্রমণ। দেশের একমাত্র মিঠা পানির জলারবন রাতারগুল সোয়াম ফরেস্টে প্রাণের উৎসব আনন্দ ভ্রমণে মিলিত হন প্রেসক্লাবের সদস্যরা। দিনব্যাপী আনন্দ ভ্রমণে ছিল র‍্যাফেল ড্র সহ নানা আয়োজন। রোববার বেলা ১২ টায় রাতারগুলে পৌঁছে প্রকৃতির সাথে মিশে যান গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্যরা। বনের ভিতর দীর্ঘ সময় ঘুরাঘুরি ও নৌ ভ্রমণ শেষে রাতারগুল সোহেল স্কয়ারে দুপুরের খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠিত হয় র‌্যফেল ড্র অনুষ্ঠান। র‌্যফেল ড্র অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.মতিন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা ও দপ্তর সম্পাদক রফিক সরকার। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গোয়াইনঘাট…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ‘বৈশাখি মঞ্চ’ নির্মাণ করতে একাধিক প্রাচীন গাছ কেটেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আশেপাশে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও প্রশাসনের এমন সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী ও রাজনৈতিক সংগঠন। গত রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এসব গাছ কাটা হয়। এতে সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বটতলায় মানববন্ধন, অবস্থান কর্মসূচি, ব্যাঙ্গচিত্র ও স্মারকলিপি প্রদান করেছে সংগঠনগুলো। সচেতন শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, অনুষদ ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের মাঝে মঞ্চ হওয়ায় ক্লাস-পরীক্ষায় ব্যাঘাত ঘটবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফাঁকা জায়গায় এটা করতে পারতো। গাছ না কেটে সুপরিকল্পিতভাবে করার সুযোগ ছিল। কিন্তু যা করা হয়েছে তা পরিবেশের জন্য ক্ষতিকর ও অপরিপক্ক সিন্ধান্তের ফল।…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ঢাকা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ঢাকা জেলা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফকে সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের সালমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার (৪ মার্চ) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম, ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.আলিনুর রহমান ও কমিটির সদ্য বিদায়ী সভাপতি মোয়াজ্জেম হোসেন আদনান যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে ১ বছরের জন্য এই কমিটিকে অনুমোদন দেন…

আরও পড়ুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতির সাথে কার্যকরী পরিষদ সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চর মাদ্রাজ ফাজিল মাদ্রাসার মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি মাওলানা মো. আবদুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব মুবাশ্বিরুল হক নাঈম। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা শাখা কমিটির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন হুমায়ুন সরমান। এছাড়া বিভিন্ন দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার প্রধান, কার্যকরী পরিষদের ১২১ সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান। উল্লেখ্য…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারী ডিমলায় সড়ক দুর্ঘটনায় জাহিনুর রহমান (৪০) নামেক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা পুলিশের দিনাজপুর বীরগঞ্জ থানায় কর্মরত এসআই মিস্টার আলী। সোমবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে ডিমলা-শুটিবাড়ী সড়কে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের পূর্ব পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।জানা যায় নিহত মটরসাইকেল আরোহী জাহিনুর পচারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পারিবারিক ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মিস্টার আলী নিজ কর্মস্থল হইতে ছুটিতে বাড়িতে এসে লালমনিরহাট আদালতে হাজিরার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দূঘর্টনাটি ঘটে। ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসি আহতদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে…

আরও পড়ুন

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী শিক্ষক সাজন সাহার বিরুদ্ধে মেসেজের মাধ্যমে উত্ত্যক্ত ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দা সানজানা আহসান ছোঁয়া। সৈয়দা সানজানা আহসান ছোঁয়া শিক্ষক সাজন সাহার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যে সাজন সাহা ২০১৯ সাল থেকেই সৈয়দা সানজানা আহসান ছোঁয়াকে বিভিন্ন ধরনের মেসেজ দিতেন। প্রথমে ভালো মনে করে সেগুলোকে আমলে নেয়নি ছোঁয়া। এভাবে মেসেজ চলতে থাকে ২০২১ সাল পর্যন্ত। ২০২১ সালের নভেম্বর মাসের ২৬ তারিখে রাত ১টা বেজে ৩৩ মিনিটে সাজন সাহা ছোঁয়াকে মেসেজ দেন এবং লিখেন, “আসেন চা খাই।” উত্তরে…

আরও পড়ুন

মশিউর রহমান, জামালপুর থেকেঃ- জামালপুরের সরিষাবাড়িস্থ তারাকান্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন চার লাইনের অরক্ষিত ল্যভেল ক্রসিং যা উপর দিয়ে তারাকান্দি চৌরাস্তা মোড় হতে উপজেলার চরাঞ্চল এলাকা হয়ে কাজিপুর উপজেলার জনগনের যাতায়াতের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের (এলজিইডি)পাকা রাস্তা চলমান। চার লাইনের এ ক্রসিংটির লাইনের স্থানটি কাঁচা হওয়ায় হালকা বৃষ্টিতেই কাঁদায় পরিনত হয় এবং শীত কালে শিশির জমে উচু নিচু এ লাইন গুলি পিচ্ছিল হয়। অনেক সময় হঠাৎ ট্রেন এসে পড়ায় দ্রুত পার হতে গেলে দুর্ঘটনায় পতিত হচ্ছে বিভিন্ন যান বাহন ও পথচারী। অপর দিকে এ স্টেশনটি ২য় শ্রেনীর হলেও স্টেশনে যতায়াতের নেই কোন রাস্তা। ফলে ল্যাভেল ক্রসিং এর ঐ পারে নেমে রেল লাইনের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৩৮০ বস্তা, ৫০ কেজি ওজনের ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (৩ মার্চ) রাজনগর উপজেলার মুন্সিবাজারস্থ মৌলভীবাজার টু সিলেটগামী পাকা রাস্তায় জনৈক শেখ মুজিবুর রহমান এর ভূষি মালের দোকানের সামনে থেকে এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে পরিচালনা করেন এসআই তোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তার মোট ১৯,০০০/ (উনিশ হাজার) কেজি চিনি জব্দ করা হয়। প্রতি কেজি চিনির বাজার মূল্য একশত চল্লিশ টাকার সমপরিমাণ যার…

আরও পড়ুন

মো.ফখর উদ্দিন,চট্টগ্রামঃ চট্টগ্রামের কর্ণফুলী ইছানগর এস আলম চিনির মিলে লাগা আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।আজ সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ওই মিলে আগুনের সূত্রপাত হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। ওই মিলের কর্মকর্তারা বলছেন, চিনির মিলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা অপরিশোধিত চিনি রাখা ছিল। আগুনের তীব্রতা বাড়ার কারণে অন্য গোডাউনে আগুন ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এদিকে, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির…

আরও পড়ুন

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো.বদরুজ্জামান ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)। সোমবার (৪ই মার্চ) বিকাল ৫টায় উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন ববিসাস। এসময় নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান ববিসাসের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন ববিসাসের সাবেক সভাপতি ওবায়দুর রহমান, সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সহ ববিসাসের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম, প্রক্টর ড. মো. আবদুল কাইউম, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবদুল বাতেন চৌধুরি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।…

আরও পড়ুন

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক ড. মো বদরুজ্জামান ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এ নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে সোমবার (৪ মার্চ) একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো। অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এর স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক…

আরও পড়ুন

মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা): করবো বন্য প্রাণী সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ, পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকুল বাঁচাই’ স্লোগান নিয়ে বরগুনার পাথরঘাটায় বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে আজ রোববার (৩ মার্চ) সকাল ১০ টায় মানববন্ধন ও র্যালি শেষে বন্য প্রাণী সংরক্ষণ এবং বন্য প্রাণীর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণ করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন, সিসিডিবি, রুপান্তর-আস্থা প্রকল্পের যুব ফোরাম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু), জেন্ডার সমতা এবং জলবায়ু জোট-বাংলাদেশ, পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবি সম্মিলিত ফোরাম, স্যাপ বাংলাদেশ, সংকল্প ট্রাস্ট, সংগ্রামসহ অন্তত ২০ টি সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন,…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৩রা মার্চ যশোরের প্রথম শহীদ যশোরের গৃহবধূ চারুবালা কর।আজ মহান মুক্তিযুদ্ধে যশোরের প্রথম শহীদ চারুবালা কর-এর ৫৪তম মৃত্যুবার্ষিকী।শহীদ চারুবালার মৃত্যু দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও নীলগঞ্জ মহাশশ্মান কর্তৃপক্ষের আজ ৩রা মার্চ ( রবিবার)সকাল ১০টায় নীলগঞ্জ মহাশ্মশানে শহীদ চারু বালা করের স্মৃতির উদ্দেশ্যে নব নির্মিত সমাধিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান হয়। শ্রদ্ধাঞ্জলি জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখা ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যশোর জেলা শাখার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ এক অভিযানে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা এবং নগদ অর্থসহ ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের থেকে ছিনতাইকৃত একটি সিএনজি এবং নগদ ২৪,৭০০ টাকা উদ্ধার করা হয়।রবিবার (৩রা মার্চ) দুপুরে বড়লেখা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এসব তথ্য জানান জানান। শনিবার (২রা মার্চ) রাতে মামলার তদন্তকারী অফিসার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ বড়লেখা উপজেলার চন্ডীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা উপজেলার জিয়ানগরের আব্দুল মান্নান এর ছেলে ইমন আহমেদ (১৮) নুরুল হকের ছেলে ইমরান আহমেদ (১৯) আব্দুল…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার সেরা হাফেজ হয়েছেন কুলাউড়া জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ’র দুইজন ছাত্র। সম্প্রতি জেলাভিত্তিক অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম ও ৫ম স্থান অর্জন করে পুরো জেলাজুড়ে সুনাম অর্জন করেছে কুলাউড়া জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা। গত শনিবার (২ মার্চ) বড়লেখা উপজেলার সুজানগর আননূর ইসলামী যুব পরিষদ কর্তৃক আয়োজিত মৌলভীবাজার জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ’র ছাত্র আমিনুল ইসলাম তানিম ১ম স্থান ও মাহবুব আহমদ ৫ম স্থান অর্জন করেছেন। স্থানীয় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার সহস্রাধিক প্রতিযোগি বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন। অনুষ্ঠানে হাকালুকি মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম অতিথি হিসেবে…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠেছে। এ সব অভিযোগের প্রতিবাদ ও বিচার দাবিতে ডোয়াইল ইউনিয়ন মৎস্য জীবি সমিতির উদ্যোগে (৩ মার্চ) রোববার দুপুরে ‘গ্রাম নিখাই’ ব্রীজ পার এলাকা সড়কে মানববন্ধন করেছে জেলেরা। ডোয়াইল মৎস্য জীবি সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, আমরা গরীব মানুষ। মাছ ধরা আমাদের একমাত্র পেশা। এ পেশা থেকেই আমরা উপার্জন করে পরিবার পরিজন নিয়ে কোনো রকম পেট ভাত চালাই। সরকার আমাদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি জন জেলের ২৫ কেজি চাল বরাদ্দ দিয়েছেন। এ চাল বিতরণে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার…

আরও পড়ুন

দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলা রাজস্ব প্রশাসন কর্তৃক ভিপি লীজ নবায়ন,সপ-লাইন্সেস একসনা নবায়ন ও ভূমি উন্নয়ন কর আদায় মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩মার্চ) উপজেলা ভূমি অফিস এর সামনে রাজস্ব প্রশাসনের আয়োজনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়। ভূমি উন্নয়ন কর আদায় মেলায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি এ টি এম আরিফ, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি…

আরও পড়ুন