- পুরোনো কাপড়ে মোড়ানো ছিল ভারতীয় মদ, নেত্রকোনায় গ্রেপ্তার ২ যুবক
- পহেলা বৈশাখ: জামালপুরে দিনরাত সুই-সুতায় স্বপ্ন বুনছেন দুই লাখ নারী
- সেবার মাধ্যমে হৃদয় জয় করা এক চিকিৎসক ডা. আবুয়াল হাসান
- পানি নিষ্কাশন নিয়ে দ্বন্ধে বাঁধ কেটে দেয়ায় সংঘর্ষ, কলমাকান্দায় আহত অন্তত ২০
- বারহাট্টার আলোকদিয়া থেকে ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি
- ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- যশোর গণহত্যা দিবস পালিত
- লক্করঝক্কর আর ঝুড়াতালিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেট-আখাউড়া রেল
Author: Md Sagor
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই বন্ধুকে নিয়ে এক প্রেমিকাকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। কিশোরীর সঙ্গে আরও কয়েকজনের প্রেমের সম্পর্ক থাকায় ক্ষুব্ধ হয়ে এ ধর্ষণের ঘটনা ঘটিয়াছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রেমিক মনিরুল ইসলাম (২০)। নামের ওই যুবক। শনিবার (২৭ জুলাই) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত মনিরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। আর ধর্ষণে অংশ নেওয়া দুই বন্ধু হলো- একই গ্রামের মজনু শেখের ছেলে অসীম শেখ (২০) ও শরিফুল শেখের ছেলে শহীদ শেখ (২২)। ধর্ষকদের মধ্যে শহীদ এখনো পলাতক রয়েছে। তবে ধর্ষককে হননি হয়ে খুঁজছে পুলিশ।…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐক্য-বন্ধনের উদ্যোগে যশোর জেলার মনিরামপুর উপজেলার কৃষকের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৭ শে এপ্রিল) সকালে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন উপজেলার নওয়াপাড়া,বাসুদেব পুর,সরস কাঠি,বাগডোবার বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় শতাধিক কৃষকের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ঐক্য-বন্ধন এর সদস্য শিহাব হাসান,আশিকুজ্জামান,রত্ন রাজ রায়,আল-আমিন হাসান,নাঈম হাসান,ফরহাদ হাসান মাহমুদুল হাসান প্রমূখ। কৃষকেরা পানি ও স্যালাইন পেয়ে অনেক খুশি হয়ে বলেন তারা আগে এমন উদ্যোগ দেখেননি।ঐক্যবন্ধনের মাহমুদুলমহাসান বলেন, যতদিন তাপ প্রবাহ এবং কৃষকের ধান সংগ্রহের কাজ চলনে ততোদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ভুমিগ্রাসীদের কাছ থেকে খাস জমি উদ্ধারের আন্দোলনকে বেগবান করতে সাংবাদিকদের সাথে উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদ মত বিনিময় সভা করেছেন। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে সিডিএ’র সহযোগীতায় উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, কোষাধ্যক্ষ দেলোয়র হোসেন দুলাল, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কাউসারুল আলম, ভুমিহীন নেতা নুরু মিয়া, সলেমন রায়, নরেন দাস, নিরঞ্চন রায় প্রমূখ।
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, উপজেলা তথ্য আপা মুন্নি বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ।
আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মাদক মামলায় মো. মুকুল (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত মুকুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁর পোরশা থানার জালুয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালায়। সে সময় একটি ভটভটি থামিয়ে তল্লাশিকালে মুকুলের কাছে থাকা ব্যাগে ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় পুলিশ সদস্যদের রেশনের জন্য বরাদ্দ দেওয়া খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০০ বস্তা চাল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার মধইল বাজারের ভাই ভাই চাল আড়তের মালিক এনামুল হককে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বলেন, গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে উপজেলার মধইল বাজারের এক চাল ব্যবসায়ীর গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত করা হয়েছে। খবর পেয়ে গতকাল শনিবার…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুদের টাকা না পেয়ে (৫৫ )বছর বয়সী এক কৃষককে বাসা থেকে ধরে নিয়ে যায়ে নির্যাতন করার ঘটনায় সুদে কারবারি আমিনুল এবং রুবেল কে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে ২৭ এপ্রিল শিবগঞ্জ উপজেলার চরপাকা গমের চর গ্রাম থেকে সুদেকারবারিরা সুদের টাকা না দিতে পারায় সেতাউর রহমান নামের এক কৃষক ধরে নিয়ে যায়। কৃষক কের আত্মিয় – স্বজনরা ৯৯৯ ফোনে দিলে দুই সুদ কারবারি আটক করে পুলিশ উদ্ধার করে কৃষক কে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুদে টাকা পরিশোধ করতে না পারায় শনিবার সকালে সুধকারবারী রুবেল ও তার সহযোগী আমিনুল কৃষক সেতাউর রহমান কে ধরে নিয়ে যায়, বলে টাকা না দিলে…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বা পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী ইব্রাহিম হোসেন।শনিবার (২০ এপ্রিল) রাতেই খবর শুনেই ছুটে যান এবং পরদিন সকাল ৭ টার সময় পুড়ে যাওয়া পরিবার পরিদর্শন করে তাদের পাশে দাঁড়ান।ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবারের সকল সদস্য কে ব্যক্তিগত ভাবে পড়নের কাপড় দিয়ে সহযোগিতা করেন। এসময় এলাকার জনসাধারণসহ অনেকেই উপস্থিত ছিলেন।ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম বলেন , আগুনে পুড়ে যাওয়া পরিবারে ব্যাপক ক্ষতি হয়েছে ।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন । উল্লেখ্য, শনিবার রাত ৯টার দিকে মামলত, বাদল ও জিয়াউর রহমান তিন পরিবারের আসবাবপত্র সহ সকল কিছু…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।গতকাল সোমবার (২২ শে এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য আসানুর রহমান, প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হাসান সোহাগ, সদস্য: আশিকুজ্জামান,রত্ন রাজ,রাসেল হোসেন রায়,ফরহাদ হাসান,হৃদয় হোসেন,ফরহাদ ইসলাম,মানজুরুল তন্ময়,গোলাম রসূল,নিয়ামুল ইসলাম,শাহেদ হাসান প্রমুখ। এবিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হাসান সোহাগ বলেন,যশোরসহ সারাদেশে তীব্র তাপ দাহ প্রবাহিত হচ্ছে।এর মধ্যে যশোর তাপমাত্রার তীব্রতা অন্যান্য জেলার থেকে বেশি কিন্তু তারপরও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে জীবিকার তাগিদে বের হয়েছে। আমরা পানি ও খাবার স্যালাইন বিতরণ করে তাদের…
বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শায় চাঁদাবাজি করতে গিয়ে সোহাগ হোসেন নামে চা বিক্রেতা এক যুবক গণধোলাইয়ের শিকার হয়েছে।রবিবার (২১ এপ্রিল) দুপুরের দিকে বাগআঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শার্শা থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের হয়েছে। সোহাগ হোসেন উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে।সোহাগ হোসেন পেশায় একজন চা বিক্রেতা তবে সে সামজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সম্মানিত ব্যবসয়ী ও ব্যক্তিদের বিরুদ্ধে করুচিপূর্ণ কথাবার্তা পোস্ট করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। অভিযোগে জানাগেছে, সোহাগ হোসেন নামের ওই যুবক দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বাজারে অবস্থিত বিভিন্ন ক্লিনিকে গিয়ে মোবাইলে ছবি উঠিয়ে ক্লিনিক মালিকদের জিম্মি করে…
দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য’কে সামনে রেখে নেত্রকোনার মদনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। র্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের সামনে হতে শুরু হয়ে পৌর শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, ডাক্তার তায়েব, ইউপি…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমারের বিরুদ্ধে ক্লাস চলাকালে বিদ্যালয় ছেড়ে পার্শ্ববর্তী এলাহির বাজারে আড্ডা দিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছে । রবিবার (১০ মার্চ) শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে । বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাহির বাজারে প্রতিবেদকরা প্রধান শিক্ষক অনন্ত কুমারের খোশগল্পে মেতে থাকার ফুটেজ সংগ্রহ করেন সকাল ১১ টা ৪৫ মিনিট থেকেই । এরও ২ ঘণ্টা পরে প্রতিবেদকের একটি দল দুপুর ১.৪৫ মিনিটে শ্যামগঞ্জ সপ্রাবি তে গেলে সহকারী শিক্ষকরা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার হাজিরা খাতায় স্বাক্ষর করে ১১.৩০ মিনিটে বিদ্যালয় ত্যাগ করেছেন । এর…
স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”- এই স্লোগান সামনে নিয়ে বাংলাদেশে বিদ্যমান দুর্যোগ মোকাবেলা এবং ঝুঁকি কমাতে প্রস্তুতিমূলক কাজে গণসচেতনতা বাড়ানোর জন্য জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। আজ রবিবার(১০ মার্চ) সকাল দশটায় যশোর জেলা প্রশাসনের কার্যালয় কালেক্টরেট চত্বরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এর নেতৃত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এসময় যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান,যশোর জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, যশোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা রাজিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জেলার জুড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের দায়িত্বে অবহেলার খবর পাওয়া গেছে। যার ফলে, অত্রাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কান্তি রায়। দক্ষিণ সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, জুড়ী উপজেলা ৬টি ইউনিয়নের মধ্যে মোট ৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই সব প্রাথমিক বিদ্যালয় প্রতোকটিতে ১জন করে প্রধান শিক্ষক এবং একাধিক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে তাদের আগমন সকাল ৯টায় এবং প্রস্থান বিকেল শোয়া ৪টার সময় বেঁধে দেয়া হয়েছে। উর্ধ্বতন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যশানাল আয়োজিত এই সভায় নগরীর বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে সূচনা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের রিজিওনাল ম্যানেজার মোসাম্মদ রাহিমা বেগম। এরই ধারাবাহিকতায় নারী দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যগন কয়েকটি দলে বিভক্ত হয়ে ‘নারীর সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পর্যায়ের করনীয় বিষয় তুলে ধরেন। এছাড়াও রাজনৈতিক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে এমি আক্তার (২১) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামী জাবেদ উদ্দিনের দাবী বিষপানে আত্মহত্যা করেছে। তবে মৃত গৃহবধুর মা রুলি বেগমের অভিযোগ স্বামীসহ তার স্বজনরা শারীরিক নির্যাতন চালিয়ে তার মেয়েকে হত্যা করেছে। পরে বিষপানে আত্মহত্যার কথা বলে হাসপাতালে লাশ ফেলে পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে। এব্যাপারে জুড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত মিজান আলীর মেয়ে এমি আক্তারের বিয়ে হয় পাশ্ববর্তী বড়ধামাই গ্রামের জনৈক জাবেদ আলীর সাথে। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুড়বাড়ির…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি: বেনাপোল বন্দরে চোরাচালান প্রতিরোধে স্থাপিত স্ক্যানিং মেশিনটি দির্ঘ দিন ধরে বন্ধ থাকার সুযোগে আবারো মিথ্যা ঘোষণা দিয়ে বৈধ পথে আমদানি পণ্যের সাথে চোরাচালান বেড়েছে। গতকাল রাতে আমদানিকৃত মাছের ট্রাক থেকে শাড়ি,থ্রীপিচের একটি চালান উদ্ধার করেছে কাস্টমস সদস্যরা। পণ্য চালানটির আমদানিকারক লাকি এন্টার প্রাইজ। কাস্টমস থেকে এ চালানটি খালাসের চেষ্টা করছিলেন সিঅ্যান্ডএফ এজেন্ট সোনালী সিঅ্যান্ডএফ এজেন্সী লিমিটেডের শান্ত । এর আগেও এধরনের পণ্য চালান একাধিবার আটক করেছে কাস্টমস। স্থানীয়রা জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ভারত থেকে আসা মাছবাহী এক ট্রাক তল্লাশী করে প্রায় ১০ লাখ টাকা মুল্যের গার্মেন্টস সামগ্রী থ্রীপিচ উদ্ধার করেছে কাস্টমস সদস্যরা।…
স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ৩২ মামলার আসামি রমজানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টার পর শহরের রেলগেট পশ্চিমপাড়ায়। রমজান ওই এলাকার ফয়েজ শেখের ছেলে। স্থানীয়রা জানায়, আধিপত্য ও মাদক সংক্রান্ত দ্বন্দ্বে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা রমজানের উপর হামলা চালায়। এসময় চাইনিজ কুড়াল দিয়ে বুকে আঘাত করে রমজানের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এদিকে থানা সূত্র জানিয়েছে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী পিচি রাজা ও রমজান। ২০২২ সালে যশোরের মুজিব সড়ক এলাকা থেকে রমজানকে অস্ত্রসহ আটক করে র্যাব-৬ যশোরের একটি দল। শহরের মুজিব সড়কে পিকাসো কোচিং সেন্টারের পেছনে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র…
রুহুল আমিন,(নীলফামারী) নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়। শুক্রবার (০৮ মার্চ) নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত ১ম দিনের কার্যক্রম (প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ) সম্পন্ন করা হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে নীলফামারী জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ গোলাম সবুর পিপিএম-সেবার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ঠাকুরগাঁও ও সদস্য, টিআরসি,নিয়োগ বোর্ড; হোসাইন মুহাম্মদ…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের কমিটিতে সভাপতি আজিজুল হক ও সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী নির্বাচিত হয়েছেন। শুক্রবার (০৮ মার্চ) যশোরের গদখারীতে শার্শা উপজেলায় কর্মরত টিভি,পত্রিকা ও অনলাইন নিউজ পোটালে কর্মরত সাংবাদিকদের বার্ষিক বনভজন অনুষ্ঠানে এক আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটির অনুমোদন হয়। সাংবাদিকদের মধ্যে একত্বতা, সমন্বয় ও ক্লান্তিকাল সময়ে পরস্পরের পাশে থাকতে এ কমিটি গঠিত হয়েছে। তিন বছর মেয়াদি এই কমিটিতে অনান্যরা হলেন, উপদেষ্টা পরিষদে একুশে টেলিভিশনের জামাল হোসেন, মুক্তিযোদ্ধা ও কলামিষ্ট আলতাফ চৌধুরী, বিডি নিউজ টুয়েন্টিফোরের আসাদুজ্জামান আসাদ, দৈনিক সময়ের আলোর এনামুল হক, এখন টেলিভিশনের আবুল হোসেন ও দৈনিক লোকসমাজের আজিজুর…