Author: Md Sagor

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা, গয়হাটা ইউনিয়নের কলিয়া ব্লকের ঘিওরকোলে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকেলে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের সভাপতিত্ব ও উপ সহকারী মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসাইন শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহনুর ইসলাম। অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ সহকারী কর্মকর্তা নাজমা আক্তার, উপ সহকারী মো. ইব্রাহিম হোসেন, উপ সহকারী মো. আজাদ মিয়াসহ গণমাধ্যম কর্মী…

আরও পড়ুন

রিয়াদ ইসলাম জলঢাকা: নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছার আলী মিন্টু’র সাথে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় নবনির্বাচিত চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালেক,জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আল-ইকরাম বিপ্লব চিশতি, দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ,ক্রিড়া সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ভবদীশ রায়,কার্যকরী সদস্য মনিরুজ্জামান শান্ত, সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধি : জরুরি বিভাগে চিকিৎসা সেবার মান নিয়ে জনমনে প্রশ্নের বান। একটি উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সে কি কি সেবা মেলে তা নিয়েও আছে জনমনে ক্ষোভের পাহাড়। গতকাল, এমনই একটি ঘটনার সাক্ষী হয়েছেন উপজেলার বেশ কয়েজন সংবাদ কর্মী। সড়ক দুর্ঘটনায় গত সোমবার (৩ জুন) সন্ধ্যায় মোবকান ইউনিয়নের কেদারপুর শেখ হাসিনা সেতুর পূর্ব পাশে গুরুতর আহত হন রাজমিস্ত্রী শ্রমিক আশিক। নাগরপুরের সংবাদকর্মী ইউসুফ হোসেন লেলিন ও তার সাথে থাকা সহকর্মী এবং পথচারীরা দূর্ঘটনা কবলিত ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাত্ক্ষণিক আহত ব্যক্তিকে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন। এছাড়াও তার পরিচিত নিশ্চিত হয়ে আহতের পরিবারকে ঘটনা জানায়।…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস মারা গেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ দুপুরে যশোর শহরের বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মোস্তফা রুহুল কুদ্দুস ১৯৬৩ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার গালদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম শামসুর রহমান বিশ্বাস। মাতা খোদেজা খাতুন। ১৯৮৩ সালে ফাজিল শ্রেণীতে অধ্যয়নকালে দৈনিক স্ফুলিঙ্গের ঝিকরগাছা সংবাদদাতা হিসেবে মোস্তফা রুহুল কুদ্দুসের সাংবাদিকতার হাতেখড়ি। এরপর তিনি যশোরের দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, দৈনিক রানার, খুলনার দৈনিক পূর্বাঞ্চল, ঢাকার ইউএনবিসহ বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন।…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় সোহেল রানা নামে এক যুবককে মারধর করে স্ত্রীসহ তার বাড়ির নগদ অর্থ ও অলংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পরকীয়া প্রেমিক দাঁদন ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে শহরের কাঠপট্টি এলাকার সাপ্তাহিক অবিরাম পত্রিকার হলরুমে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সোহেল রানা। লিখিত বক্তব্য তিনি উল্লেখ করেন, আমার স্ত্রী সুমা বেগমের সাথে ১ বছর পূর্বে পারিবারিক ভাবে উভয় পরিবারের সম্মতে আমাদের বিবাহ হয়। বিবাহর পর থেকেই আমার স্ত্রীকে নিয়ে আমি শশুর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে বসবাস করে আসছিলাম। পাশেই লিটন মিয়ার বাড়ি আমার স্ত্রীকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একমাত্র বালক এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী এ স্কুল থেকে বাংলাদেশ সরকার সহ বিভিন্ন দপ্তরে প্রবাসে এবং শিক্ষার গুনে অনেক নাম কুড়িয়েছে স্কুলটি। কিন্তু বর্তমান প্রধান শিক্ষক নিয়মনীতি না মেনে স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাজত্ব কায়েম করে চলেছেন। সম্প্রতি স্কুলের গাছ কেটে সাবাড় করে ফেলেছন। তারমধ্যে সেগুন, ঔষধি অর্জুন সহ মূল্যবান গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে এই প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর বিরুদ্ধে। গত কিছুদিন ওই স্কুলের প্রায় অর্ধশত বছরেরও অধিক পুরনো গাছ কেটে বিক্রি করা করেছেন ও অহেতুক ঝড়ের অজুহাতে গাছ গুলো কেটে ডালপালা নামে মাত্র রেখেছেন স্কুল প্রাঙ্গণে। যার বাজার মূল্য আনুমানিক ১৪/১৫ লাখ…

আরও পড়ুন

(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে  অবস্থিত বাইতুল আমান জামে মসজিদের ইমাম  ইমরান হোসেন রিশাদ প্রায় ১ কোটি  টাকার উপর নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠে আসছে। এতে স্থানীয় সূত্রে জানা যায় হক মার্কেটের সীমু  গার্মেন্টস এর মালিক ইমরান হোসেন রিসাদ  ব্যবসার খাতিরে বিভিন্ন  এনজিও মানুষের কাছে থেকে ধার ও সুদের উপর  প্রায় ১ কোটি  টাকা  নেন তিনি। হঠাৎ  গত ১ই জুন রাতে তিনি উধাও হয়েছে বলে জানান স্থানীয় লোকজন। এই বিষয়ে একাধিক ভুক্তভোগী বলেন ইমরান একজন ইমাম ( হুজুর)   মানুষ,  তাকে আমরা বিশ্বাস করে টাকা দিয়েছি সে যে টাকা নিয়ে চলে যাবে আমরা তা ভাবতেও পারেনি …

আরও পড়ুন

সোয়াইব আলী, জবি প্রতিনিধি: সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অবস্থান নিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেন তারা। যা চলবে দুপুর ১ টা পর্যন্ত। এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারা দেশব্যাপী চলমান শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি…

আরও পড়ুন

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার দায়ে আব্দুল আওয়াল মিজবাহ কে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার (৪ জুন)বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আওয়াল মিজবাহকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। মধ্যনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু বলেন, কেন্দ্রীয় কমিটি ও সব নেতা-কর্মী বর্তমান সরকারের সব…

আরও পড়ুন

রিয়াদ ইসলাম জলঢাকা: ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালাগ্রাম ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন: ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাপানি মোঃ আনিছুর এর পুত্র মো: সাফিন ইসলাম (২৮) এবং একই এলাকার মৃত- ওসমান গনির পুত্র মোঃ জহিরুল ইসলাম(৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম এর দিক নির্দেশনায় উপজেলা থানা অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে উপজেলার বালাগ্রাম ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জনৈক রাবেয়া বেওয়া…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) সাম্প্রতিক সময়ে সমাজসেবা কার্যালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা তুলতে যান হামিদুল ইসলাম নামের একজন বৃদ্ধ। সেখানে গিয়ে জানতে পারেন তিনি মারা গেছেন। তার নামের বরাদ্দ করা বয়স্ক ভাতা বাতিল করা হয়েছে। ছয় মাসের বেশি সময় ধরে এই বৃদ্ধ ভাতা পাচ্ছেন না। নীলফামারীর ডিমলা উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। হামিদুল ইসলাম উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পুর্নারঝাড় গ্রামের বাসিন্দা। তিনি জানান, পাঁচ বছর নিয়মিত বয়স্ক ভাতা পেয়েছেন। গত ৬/৭ মাস আগে হঠাৎ তার ভাতা বন্ধ হয়ে যায়। পরে ভাতার টাকা তুলতে স্ত্রীসহ একাধিকবার সমাজসেবা কার্যালয়ে আসেন তিনি। অফিস সূত্রে তাকে জানানো হয়, ভাতা ভোগীদের তালিকায় তাকে মৃত…

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টারে চুরির ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধা দিয়েছেন ইউসুফ আলী (৩৩) নামে এক বহিরাগত ব্যক্তি। এ সময় ওই ব্যক্তি সাংবাদিকদের হুমকিও দিয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টারে এ ঘটনা ঘটে। জানা গেছে- নার্সেস কোয়ার্টারে চুরি ঘটনার তথ্য সংগ্রহ করতে যান একাত্তর টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এস রোকনসহ বেশ কয়েকজন সাংবাদিক। এ সময় নীচ তলায় বসবাসকারি নার্স ফরিদা বেগম ও তার স্বামী ইউসুফ আলী তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা দেন। এক পর্যায়ে প্রাণ নাশের হুমকি সহ বিভিন্নভাবে হুমকি দিয়েছেন তারা। এতে উপজেলার সাংবাদিক মহল…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী কোলাবাজার সমিতি-২০২৪ নির্বাচনে সভাপতি মো. মোমেনুল আলম রনজু ও সাধারণ-সম্পাদক মো. ওয়াহেদুল আলম লিটন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। সোমবার (৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোলা বিজলী উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সভাপতি পদে তিনজন, সাধারণ-সম্পাদক পদে দুইজন, ক্যাশিয়ার পদে তিনজন এবং কার্যকরী সদস্য হিসেবে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনব্যাপী সদস্যদের ভোট প্রদানের পর বিকেল ৫ টার সময় প্রিজাইডিং অফিসার মো. জানে আলমের উপস্থিতিতে বেসরকারি ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। সেসময় ক্যাশিয়ার পদে তৌফিক হোসেন সোহাগ এবং ৮ জন বিশিষ্ট কার্যকরী সদস্য নূর ইসলাম পটু, দোলন…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩-জুন) বিকাল তিনটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সিএমসি সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা (ইউএনও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মোঃ আনায়ারুল হক সরকার মিন্টু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নবাগত ভাইস চেয়ারম্যান বাবু উত্তম কুমার রায়, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন, উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায়। সভায় বক্তারা কিশোর কিশোরীদের মানষিক বিকাশ ঘটাতে ইতিবাচক, নীতিবাচক আলোচনা,…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের নড়াগাতি থানায় শেখ আনিচুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। হত্যায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। রোববার (২ জুন) রাতে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে ওসিয়ার শেখ এবং একই গ্রামের মিজানুর শিকদারের ছেলে মঞ্জু শিকদার। সোমবার (৩ জুন) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মে সন্ধায় নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে শেখ আনিচুর রহমান (৩৭) নদীয়া নদীর পূর্বপাড় দক্ষিণপাড়া এলাকায় ইটভাটার মধ্যে কতিপয়…

আরও পড়ুন

সোয়াইব আলী, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ গড়ে দিতে হবে। এজন্য শিক্ষকদের এবিষয় সুনজর দিতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। সোমবার (৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, হলের ক্যানটিনের খাবারের অবস্থা খুবই নাজুক। এসবে পরিবর্তন দরকার। শিক্ষকদের বলবো আমাদের শিক্ষার্থীদের প্রতি সুনজর দিতে হবে। উপাচার্য সাদেকা হালিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিমা চালু হয়েছে খুব বেশি দিন হয়নি। সেখানে শুধু শিক্ষক কিংবা কর্মকর্তারা না, শিক্ষার্থীদেরও বিমার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার উপজেলার শ্রীমঙ্গল বীজ আলু চাষে ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এই অঞ্চলে আলু চাষে বিপ্লব ঘটানোর সম্ভব বলে ধারণা করছেন স্থানীয় বিএডিসি’র কর্মকর্তা। যদি প্রচলিত জাতের বাইরে গিয়ে শিল্পে ব্যবহার ও রপ্তানী যোগ্য আলু বেশী করে চাষ করা যায়, তাহলে আলু রপ্তানী করা যাবে। এতে যেমন কৃষকরা লাভবান হবে, তেমনি লাভবান হবে সরকার। জানায়ায, শ্রীমঙ্গলের এতোঞ্চলের আওতায় রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও ব্রাহ্মনবাড়ীয়া জেলা। এরমধ্যে এবার মৌলভীবাজার ও হবিগঞ্জে ৩৫ একর জমিতে আলু বীজ চাষ করা হয়েছে। ফলন হয়েছে প্রায় ২৪৫ টন। এ থেকে ৭৫.৬০০ টন আলু বীজ সরকারি ভাবে সংরক্ষণ করা…

আরও পড়ুন

গাইবান্ধায় তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে শহরের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে (ডিবি রোডে) দুই ঘণ্টা ব্যাপি এই মানবন্ধন কর্মসূচী পালন করে জেলার সাংবাদিকবৃন্দ। মানববন্ধন শেষে গণমাধ্যমকর্মীরা শহরের এক নং ট্রাফিক মোড়ে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা রাস্তায় শুয়েও অবস্থান নেয়। এতে রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। কর্মসূচীতে গাইবান্ধার ফুলছড়ি, সাদুল্লাপুর, পলাশবাড়ি প্রেসক্লাবের সাংবাদিক নেতাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অবরোধ কর্মসূচীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল ইসলামের সভাপতিত্বে, দৈনিক নবজীবন পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী বাবুর সঞ্চালনায় মানবন্ধনের শুরুতেই ঘটনা…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জংশন থেকে পদ্মাসেতু হয়ে চারটিসহ ঢাকায় ৫টি ট্রেন যাতায়াতের দাবিতে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি যশোর রেলওয়ে জংশনে সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান করেন। আজ রবিবার (২ রা জুন) সকাল ১১ টায় দাবি আদায়ের লক্ষ্যে যশোর রেলওয়ে জংশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কৃতি খেলোয়াড় কওসার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ অর রশিদ, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন সিম্বা, সংগ্রাম কমিটির নেতা আমিনুর রহমান…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে একটি পরিবারকে তিন মাস ধরে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গত রোববার ( ২ জুন) গিয়ে দেখা যায়, বাড়ির সামনে দু’টি বাঁশের বেড়া দিয়ে চারিখাদা গ্রামের নজরুল ইসলাম মোল্যার (৮০) পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ কারণে তারা ঘর থেকে ঠিকমত বের হতে পারছেন না। বাধ্য হয়ে অন্যের বাড়ির চিপাচাপা গলি দিয়ে নিজেদের বাড়িতে যাতায়াত করছেন। প্রতিপক্ষের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল মোল্যার পরিবার আদালতে মামলা দায়ের করেন। এদিকে, মাইজপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা অশোক কুমার সেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ৩০ মে সরেজমিনে…

আরও পড়ুন