বাবুল হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে নাকুরগাছি বুড়াবিবির মাজার দারুস সুন্নাহ হাফেজিয়া ও কওমী মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা গত শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মাওঃ আখেরুজ্জামান (বদি)কে আহ্বায়ক, মোঃ সামছুজ্জামান মাস্টারকে যুগ্ন আহবায়ক ও প্রভাষক মোঃ রবিউল ইসলামকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জানা যায়,পূর্বের পরিচালনা কমিটি সরকার পতনের পর মাদ্রাসা বন্ধ করে আত্মগোপনে চলে যাওয়ায় মাদ্রাসা পরিচালনার স্বার্থে এলাকাবাসীদের নিয়ে এই কমিটি গঠন করা হয় এবং পুনরায় কার্যক্রম শুরু করা হয় বলে জানান এই আহ্বায়ক কমিটি।
Author: Md Sagor
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতর ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যার পর ১ দফা দাবীতে গড়ে ওঠা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামিলীগ সরকারের পতন ঘটে। এ আন্দোলনে আবু সাঈদ সহ শহীদ হন শত শত জনতা।এঘটনায় একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার স্কুল, কলেজ ও সড়ক, মহাসড়কের দু’পাশে শহীদদের স্বরণে দেওয়াল গ্রাফিতি ও লিখনের কাজ শুরু করছে। আন্দোলনে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ দু’হাত প্রসারিত ছবি, পুলিশের গুলি সহ বিভিন্ন প্রকার শ্লোগান এখন দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দল, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের আন্দোলন…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ঠাকুরবাড়িকান্দা এলাকায় মো. সিরাজ মিয়া (৬০) এর বাড়ী-ঘর ভেঙ্গে আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১২ আগষ্ট) বিকেলে স্থানীয় সাংবাদিকদের লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি জানান মো. সিরাজ মিয়া। অভিযোগ সূত্রে জানা গেছে,পৌরশহরের দশাল মৌজায় ঠাকুরবাড়িকান্দা সাকিনে সিরাজ মিয়া তার নিজ নামে ০৪ শতাংশ ভূমি খরিদ করে টিনের চাল দিয়ে বাড়ি নিমার্ন এবং বাড়ীর রাস্তা সংলগ্ন একটি দোকান নিমার্ন করে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করেন। ক্রয়কৃত জায়গা নিয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে ওই এলাকার মোঃ আব্দুল মালেক গংদের সাথে একটি সিভিল আপীল মামলা চলমান রয়েছে। ওই মামলা চলাকালীন থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ৭ উপজেলায় থানাসহ পুলিশি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনে গনমাধ্যমের সামনে এই কথা বলেন পুলিশ সুপার কামাল হোসেন। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে গত কয়েকদিন থেকে জেলায় পুলিশি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল। তবে এর মধ্যে তারা কিছু কিছু কার্যক্রম চালিয়েছেন। তবে আজ থেকে পুরোদমে জেলার সব পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে। জেলার বেশ কটি থানায় কর্মরত পুলিশের সব সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। উল্লেখ্য,কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে তারা তাদের দায়িত্ব পালন শুরু করেন। এসময় ফুলছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা থানায় গিয়ে পুলিশ ও সেনা সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কর্মবিরতির পর পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক কাজে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সমন্বয়ক খোরশেদ আলম, আতিকুর রহমান শান্ত, জাহিদ, সুমন, শ্রাবণ, মুকুল, পারভেজ, শুভ প্রমুখ। শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী, সাংবাদিক ও সেনা সদস্যবৃন্দ উপস্থিত…
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ালাভাঙা-ছত্রাজিতপুর ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভার আংশিক এলাকা নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে নয়ালাভাঙা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক চত্বরে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল হকের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্থান পেয়েছেন। এছাড়া শেখ হাসিনার পদত্যাদের পর শিবগঞ্জ পৌরসভার মর্দানা ও নয়ালাভাঙা থেকে লুট হওয়া দুটি ছাগল, ছয় বস্তা পেঁয়াজ-রসুন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল হক। একই সময় অসহায় দুজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যশোরে হিন্দু সম্প্রদায়সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগসহ ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বিএনপি অবস্থান জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতযশোরে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান । সেই সাথে তিনি কিশোর গ্যাং ও চিহ্নিত সন্ত্রাসীদের আটকের দাবি জানিয়ে বলেন-বিভিন্ন এলাকায় ১৭ বছর ধরে আওয়ামী লীগ নেতাদের লালিত পালিত কিশোর গ্যাং মাথাচাড়া দিচ্ছে। ফিরে আসছে চিহ্নিত সন্ত্রাসীরা। এখনই এদের গ্রেফতার করা না হলে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে…
ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র রাজনীতিসহ সব প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র রাজনীতিসহ সব প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। রোববার (১১ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভার সিদ্ধান্ত অনুসারে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে আজ থেকে সব…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে শহিদ মিনারে মোমবাতি জ্বালিয়ে স্মরণ ও হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় দুর্গাপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি করেন। এর আগে সকালে শহিদ মিনার পরিষ্কার,স্কুল তদারকি,হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিনে ঘুরে তদারকি করেন তাঁরা। সারাদিন এ-সব কার্যক্রম শেষে শিক্ষার্থীরা একত্রিত হয়ে সন্ধ্যায় শহিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র বলেন,বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে আমার বন্ধু উমর ফারুক শহিদ হয়েছে। এছাড়াও সারাদেশে আমাদের অনেক ভাই শহিদ হয়েছেন। তাদের সকলের স্মরণে…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – সমাজের সর্বস্তরের বৈষম্য বিলোপ,ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সংগ্রাম অব্যাহত রাখো,লুটতরাজ সাম্প্রদ্রায়িক সহিংসতা রুখে দাঁড়াও ও সকল ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদ এর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর,সাধারন সম্পাদক রুপন কুমার সরকার,যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম,উপজেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি কবিরুল ইসলাম,সহ সাধারন সম্পাদক জুয়েল মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আহমেদ সৌরভ। বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে থানায় তিনভাগের দুই ভাগ পুলিশ সদস্য কাজে যোগদান করেছেন। শনিবার (১০ আগস্ট) থেকে কাজে যোগদান করে কার্যক্রম শুরু করেন থানাপুলিশ। রোববার বিকেলে প্রত্তহ পরিদর্শনের অংশ হিসেবে শ্রীমঙ্গল থানা পরিদর্শণ শেষে উপজেলার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মেজবা বলেন, আজ থেকে থানায় পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ভুক্তভোগীরা তাদের অভিযোগ থানায় লিখিত আকারে দিতে পারবেন। তিনি সাংবাদিকদের নিকট অনুরোধ করেন জনগণের নিকট এই বার্তা পৌঁছে দিতে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ শুরু করেছে। এক্ষেত্রে সেনাবাহিনী যতদিন প্রয়োজন ততদিন পুলিশ ও জনগণের পাশে থাকবে। এ সময় সিনিয়র…
(প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) নোয়াখালী কবির হাট উপজেলায় গত পাঁচ দিনে মাঝারি ভারি বৃষ্টি পাতে কবির হাট পৌরসভা ও ৭ টি ইউনিয়নে প্রায় এক লক্ষ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নানা ভোগান্তিতে পড়েছে মানুষ । পানির নিচে তলিয়ে গেছে কৃষিজমির ফসল ভেসে গেছে মাছের খামার ও প্রায় তিন শত উপরে পুকুর,মাছ চাষীদের হয় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভারি বৃষ্টি কারণে কর্মহীন পড়েছে এই উপজেলার বহু মানুষ। উপজেলার বিভিন্ন মানুষের কাছে জানা যায় ধানশালিক ইউনিয়ন জনতা বাজার থেকে চর মন্ডলীয়া বাজারে যাতায়াতের জন্য নোয়াখালী খালের মধ্যে বাঁধ নির্মাণ করায় খালে পানি চলাচল বন্ধ হয়ে যায় , বন্যায় ক্ষতিগ্রস্ত…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বেড়ে তীব্র স্রোতে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। পানি বাড়ার পাশাপাশি ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে নদীপারের মানুষদের মাঝে। রবিবার(১১ আগষ্ট)সরেজমিনে দেখা যায় নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী বাইশপুকুর গ্রামে পানি বন্দী হয়ে ভাঙ্গনের কবলে পরে একদিকে নষ্ট হচ্ছে ফসলি জমি ও অন্যদিকে আতংকে রয়েছেন নদীর ধারে বসবাসকারীরা। ঝুঁকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ, মন্দির ও চলাচলের তুহিন বাধ নামক একটি রাস্তা। পানি একটু বৃদ্ধি হলেই রাস্তা ছুঁইছুঁই হয়ে যায়। এলাকাবাসীরা বলেন,দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে আসতেছি কিন্তু কোন কাজ হয়না।এভাবে অনেক ফসলি জমি ও…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি ধুয়েমুছে পরিষ্কার করেছে বৈষম্যের বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ পরিষ্কার কার্যক্রম চালায় তাঁরা। শহীদ মিনারে গিয়ে দেখা যায়,শিক্ষার্থীরা কেউ ঝাঁড়ু কেউবা পানি দিয়ে শহীদ মিনার ধুয়ে পরিষ্কার করছেন। অনেক বেশি আনন্দের সঙ্গেই কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। কর্মসূচীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন,বায়জিদ হাসান ঝলক,তাজনিন জাহান পুণ্য,ফারদু জাহান দিশারী,ফারিয়া আক্তার জান্নাত,দ্বীনাত জাহান সেতু,রাজিয়া আক্তার অন্তরা,মো.জহিরুল ইসলাম শামীম,সামিউল আল সাবা,রেদোয়ান আহমেদ, জিদান আহমেদ। কয়েকজন শিক্ষার্থী বলেন,দুর্গাপুরের ছাত্র সমাজ বেশ কিছু কার্যক্রম সফল ভাবে পরিচালনা করেছে। তারই ধারাবাহিক কার্যক্রমের মধ্যে আজ কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার…
দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ ‘অধিকার আদায়ে আমার সবাই এক সাথে’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদনে বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটিভ এসোসিয়েশ (ফারিয়া) ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৩ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শেখ রিপন কে সভাপতি ও হোসাইন আহমেদ পরাগকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান তুষার কে নির্বাচিত করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটিভ এসোসিয়েশ (ফারিয়া) নেত্রকোনা জেলা শাখার প্রধান উপদেষ্টা আল মামুন, সাধারণ সম্পাদক পলাশ সাহা, মদন উপজেলার ড্রাগ এন্ড ক্যামিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মানিক দে, সত্যজিৎ বৈশ্য। অনুষ্ঠানে প্রধান…
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের বিভিন্ন সড়কে স্বেচ্ছায় ট্রাফিক সেবা প্রদান করা শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে ছাতা উপহার দেয়া হয়েছে। শনিবার দুপুরে বিভিন্ন শহরে দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে ছাতা উপহার দেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার আলম, জেলা ছাত্রদল নেতা শাহ্ রাহুল আজগর আলী, সুনামগঞ্জ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাদিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, যুগ্ম আহ্বায়ক অপু স্বেচ্ছাসেবক দল নেতা মহিম উদ্দিন, পাবেল, নাঈম, হাসান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা ও জেলা ছাত্রদলের সদস্য নাঈম আহমেদ শিশির প্রমুখ।
গাইবান্ধা প্রতিনিধি: ব্যাংকিং কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা,পণ্য পরিবহন ও বিপনন এবং নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গাইবান্ধার ব্যবসায়ীগন। শনিবার (১০ আগষ্ট) বিকেলে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এসব দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে গণঅভ্যুত্থান শুরু হয়ে। ছাত্র-জনতা বিজয়ী ঘোষণা করে। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে নেতারা বলেন,সাম্প্রতিক পরিস্থিতিতে জেলার ব্যবসায়ীরা চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় আছেন। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মো. তৌহিদুর রহমান মিলনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সহ-সভাপতি মো.আব্দুর রশিদ। চেম্বারের সহ-সভাপতি খান মো. সাঈদ হোসেন জসিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আন্দোলনের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ও মন্দিরে হামলা, লুটপাট, ডাকাতি প্রতিহিংসা চরিতার্থ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, ছাত্র জনতা হত্যার হুকুমদাতা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে বিচারে সোপর্দ করতে হবে । তিনি আরো বলেন বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেশনিং ব্যবস্থা চালু, দুর্নীতিবাজ, লুটেরা, ব্যাংক ডাকাত, বিদেশে টাকা পাচারকারীদের আটক ও বিচার করতে হবে । এবং সামরিক বেসামরিক প্রশাসনক , বিচারবিভাগকে…
দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি – দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। চাল থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে যথাযথ কাঁচা তরকারি না থাকার কারনে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। এরই প্রেক্ষিতে স্থানীয় বাজারগুলোতে মনিটরিং শুরু করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকেই ছাত্রসমাজ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিক্ষার্থীরা এ মনিটরিংয় অংশ নেয়। এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর দাম অন্য জায়গার বাজার গুলোতে কম থাকলেও দুগার্পুরের বিভিন্ন হাট-বাজারে এখনো বেশি দামে বিক্রি হচ্ছে এমন খবরে এ উদ্দ্যোগ…
গোলাপ খন্দকার সাপাহার( নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহার উপজেলার আশড়ন্দ কলেজ চালুর দাবীতে শনিবার সকাল ১১ টায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে গত ১৯৯৯ সালে আশড়ন্দ কলেজের কার্যক্রম চালু হয়। ২০০২ সালে পাঠদান অনুমতি পায়। তারপর যথারিতি প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম চলতে থাকে । সেই প্রতিষ্ঠান থেকে অনেকে পাশ করে অনেকেই বিভিন্ন জায়গায় চাকরী করছে। অপর দিকে অজ্ঞাত কারনে গত ২০০৮ সালে ওই কলেজের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এলাকার তরুণ প্রজন্মরা পুনরায় কলেজটি চালু করার জন্য উদ্দ্যোগ গ্রহণ করে। এস.এস.সি ব্যাচ (২০১৫) বড়দের সাথে কথা বলে এবং সেই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কলেজ চালুর দাবি জানায়।…